সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ নারায়ণ সান্যালের জন্মদিন। বাঙালি তাঁকে চেনে তাঁর অনন্য কীর্তি ‘বিশ্বাসঘাতক’ বইটির জন্য। পেশায় ইঞ্জিনিয়ার হলেও তাঁর অনায়াস বিচরণ ছিল ইতিহাস, পুরাণ, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে। বিষয়ের বৈচিত্র্য এবং তার সাবলীল উপস্থাপনায় তিনি বাংলা সাহিত্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/narayan-sanyal/
আজ স্ট্যান স্বামীর জন্মদিন। উগ্র বামপন্থার অভিযোগে ‘ভীমা-কোরেগাঁও হিংসা মামলা’য় বন্দি করা হয় ভারতের আদিবাসী-মানবাধিকার রক্ষা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী স্ট্যান স্বামীকে। ঝাড়খণ্ডের আদিবাসীদের নিয়ে মানবাধিকার রক্ষার লড়াইয়ে তিনি স্থাপন করেছিলেন ‘বাগাইচা’ নামের এক সংগঠন। আদিবাসীদের নিজস্ব এলাকায় খননকার্যের ফলে খনিজ সম্পদ হস্তান্তর এবং আদিবাসীদের দারিদ্র্যের প্রশ্ন তুলে অধিকার আদায়ের লড়াইয়ে পথে নেমেছিলেন ফাদার স্ট্যান স্বামী। তাঁর সমগ্র জীবনের মানুষের অধিকারে লড়াইয়ের নানা তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/stan-swamy/
আজ শ্রীনিবাস রামানুজনের মৃত্যুদিন। গণিতের প্রতি তাঁর ছিল অমোঘ আকর্ষণ এবং ভালোবাসা, শুধুমাত্র গণিতে মনোনিবেশের কারণে স্নাতকে অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি। প্রতিভাধর গণিতবিদ হিসেবে তিনি পরবর্তীকালে হয়ে ওঠেন একমাত্র ভারতীয় যিনি প্রথম লণ্ডনে পাড়ি দেন। তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে অসীম ধারা, অবিচ্ছিন্ন ভগ্নাংশ কিংবা ‘হারানো নোটখাতা’র গুপ্ত রহস্য। গণিতের দুনিয়ায় তাঁর আশ্চর্যজনক অবদান জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/srinivasa-ramanujan/
আজ তানসেনের মৃত্যুদিন। দীপক রাগে গান গাইতে গাইতে চারদিকে জ্বলে ওঠে আগুন আর সেই আগুনেই নাকি ভস্মীভূত হয়েছিলেন তানসেন। ভারতের ধ্রুপদী সঙ্গীতের ইতিহাসে এক কিংবদন্তী তিনি। মেঘমল্লার রাগ গেয়ে আকাশ থেকে বৃষ্টি ঝরিয়েছিলেন তানসেন। তাঁর জীবন নিয়ে ছড়িয়ে রয়েছে নানা জনশ্রুতি, নানা কাহিনি। আকবরের কন্যা মেহেরুন্নিসা নাকি তানসেনের প্রেমে পড়েছিলেন আর তাই নাকি আকবর তাঁকে নিজের নবরত্ন সভার সদস্য করেন। তানসেনের রহস্যময় জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tansen/
রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই আমাদের চেনা যে চৌহাদ্দিটা মনে পড়ে আজ তার বাইরে আপনাদের নিয়ে যাব। জানেন কি আমাদের প্রিয় কবিগুরু বিজ্ঞাপন ও করেছেন! হ্যাঁ! বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ। ১৮৮৯ তে তার গানের সম্ভার এর প্রচার থেকে শুরু। তারপর ১৯৪১ অবধি অনেক বিজ্ঞাপন করেছেন। এই নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rabindranath-tagore-in-advertisement
বাঙালির দিন শুরু হয় বাজারে। কিন্তু লালবাজারের নাম শুনলে ‘বাজার’ যাওয়ার সেই উৎসাহে হঠাৎ করে কেমন যেন ভাঁটা পরে যায়।কেন? কলকাতা পুলিশের সদর দপ্তর যে এই লালবাজার।কিন্তু পুলিশের সদর দপ্তরের নাম কেন লালবাজার হল? কখনও কি মনের কোণায় উঁকি মেরেছে এই প্রশ্ন? যদি এ প্রশ্ন আপনাকেও তাড়া করে থাকে কখনও তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/lalbazar/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
পাখির মা চমকে উঠে দাঁড়ালো। মধ্যবিত্ত পরিবারে থেকেও যতটা সম্ভব আধুনিকভাবেই মেয়েকে মানুষ করেছে সে। তাই তার সাথে মেয়ের সম্পর্ক বন্ধুর মতো। সৌনকের সাথে যখন কলেজের শুরুর দিনগুলোতে বাড়ি থেকে লুকিয়ে দেখা করতে যেত, তখনও একমাত্র মা’ই পাখির সম্পর্কের কথা জানতো।
তাই আজ ও বিকেলে মার্কেটে গিয়ে যখন পিঠে উল্কি এঁকে বাড়ি ফিরলো পাখি, তখন মাকে সেটা দেখানোর জন্যই পাখি ছটফট করছিল। কিন্তু পাখির আনন্দে পুরো জল ঢেলে মা বেশ জোরে জিজ্ঞেস করলো, “এটা কি করলি তুই?” “কেন মা?” “কেন মানে? উচ্ছন্নে গেছিস নাকি তুই?” “এখন সবাই করে। এতে খারাপের কি ?”
একটা উল্কি কিভাবে পালটে দিল পাখির জীবন? হঠাৎ চারপাশের পরিচিত মানুষেরা কেমন যেন অচেনা হয়ে উঠল তার কাছে। তাকে সমাজটাকে নতুন করে চেনাল এই উল্কি। রুবাই শুভজিৎ ঘোষের কলমে এবং অঙ্কিতা কোলের কণ্ঠে শুনুন অসাধারণ গল্প, “উল্কি”.
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান