সববাংলায়

১৭ ফেব্রুয়ারি ।। ৪ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৭ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ জীবনানন্দ দাশের জন্মদিন। বাংলা কবিতার নির্জনতম নিভৃত কবি তিনি। বাংলা ভাষার অলৌলিক-অপার্থিব শব্দসম্ভার তাঁর হাতের ছোঁয়ায় প্রাণ পেত। তাঁর সাত কেজি ওজনের অগ্রন্থিত কবিতার পাণ্ডুলিপি কলেজ স্ট্রিটের এক মুদি সাড়ে ১২ টাকায় কিনে নিয়েছিলেন ঠোঙা তৈরি করবেন বলে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jibanananda-das/
  • আজ মাইকেল জর্ডনের জন্মদিন। ক্রীড়ার ইতিহাসে তিনিই ছিলেন প্রথম অ্যাথলিট যাঁর সঙ্গে ক্রীড়া সংস্থাগুলি বার্ষিক ৩ কোটি ডলার বেতনে চুক্তি করেছিল। দীর্ঘতম ও স্থায়ী লাফের জন্য বাস্কেটবলের জগতে তিনি পরিচিত ছিলেন ‘এয়ার জর্ডন’ নামে। বিশ্বসেরা বাস্কেটবল খেলোয়াড় তিনি। শুধু খেলা নয়, ব্যবসার জগতেও তাঁর খ্যাতি ও প্রতিপত্তি আজও আকশছোঁয়া। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/michael-jordan/
  • আজ কৈলাসনাথ কাটজুর মৃত্যুদিন। ঐতিহাসিক মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবী হিসেবে লড়াই করেছিলেন কৈলাসনাথ কাটজু। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কৈলাসনাথ। ন্যাশানাল হেরাল্ডের মতো বিখ্যাত সংবাদপত্রের প্রতিষ্ঠার মূল কাণ্ডারি ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজ্যপালের পদও তিনি অলঙ্কৃত করেছিলেন। এই দক্ষ রাজনীতিবিদ এবং অসামান্য প্রতিভাবান আইনজীবী কৈলাসনাথ কাটজু সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kailashnath-katju/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-17

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • লম্বা ছুটি না পেলেও ক্ষতি নেই | দিন দুই যথেষ্ট। তার মাঝেই দেখে আসতে পারা যায় যে কিভাবে নিসর্গ আর ইতিহাস একসঙ্গে বসত করে গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোটের অবস্থান পুরুলিয়া জেলায় পাঞ্চেত পাহাড়ের পাদদেশে https://sobbanglay.com/travel/garpanchkot/
  • আমাদের চারপাশের পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে গেলে কিংবা মনে কোন কারণে তীব্র কোন আবেগ এলে যেমন – কোন ভয়ের ঘটনা বর্ণনা করার সময় কিংবা জাতীয় সংগীত শোনার সময় আমাদের গায়ে কাঁটা দেয়। গায়ে কাঁটা দেওয়া ব্যাপারটাই বা কি আসলে? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-do-we-feel-goosebump/
  • বিখ্যাত পর্যটক আল-বিরুণীর ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থে সিলেট জেলার উল্লেখ পাওয়া যায়। এই জেলার পূর্বনাম ছিল শ্রীহট্ট। হিন্দু পুরাণ অনুযায়ী সতীর কাটা হাত এখানে পড়েছিল, এবং শ্রী হস্ত থেকে ক্রমে হয়েছিল শ্রীহট্ট। কেউ বলেন এক ধনী তাঁর শিলা নামে মেয়ের স্মৃতিতে একটি হাট নির্মাণ করেন, তাই শিলার হাট থেকে হয় সিলেট। এমনই আরও নানা মত এই জেলার নামকরণকে ঘিরে প্রচলিত আছে। বহু ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে আছে সিলেট জেলার চতুর্দিকে। সুরমা, কুশিয়ারার মতো গুরুত্বপূর্ণ সব নদী প্রবাহিত হয়েছে এই জেলার মধ্যে দিয়ে। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এই সমৃদ্ধশালী সিলেট জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sylhet/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • চাপড়া ষষ্ঠী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয়। সন্তানের মঙ্গল কামনায় এই পূজা করা হয়ে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতেন? নাহলে দেখে নিন এক নজরে – https://youtu.be/2FMryB23Bbw
  • বৈদূর্য সরকারের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘সুতানুটি সন্ধে’ শুনুন এখানে https://youtu.be/YcFXuDeFOCw

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading