সববাংলায়

১৩ জানুয়ারি ।। ২৭ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৩ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শিবকুমার শর্মার জন্মদিন। সন্তুর বাদ্যযন্ত্রটিকে প্রায় একক প্রচেষ্টায় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার বাদ্যযন্ত্রে রূপান্তরিত করেছিলেন সঙ্গীতজ্ঞ শিবকুমার শর্মা। প্রয়োজনমতো যন্ত্রটিতে কিছু পরিবর্তনও করেন তিনি। প্রখ্যাত বংশীবাদক হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে অ্যালবামের কাজ যেমন করেছিলেন তিনি, তেমনি ‘সিলসিলা’, ‘চাঁদনী’, ‘লমহে’-র মতো জনপ্রিয় বলিউড সিনেমার অবিস্মরণীয় সঙ্গীত নির্মাণের নেপথ্যেও ছিল এই জুটি। সন্তুরের প্রতি সম্পূর্ণ মনোযোগ প্রদানের জন্য তবলা বাজানো ছেড়ে দেন শিবকুমার, কিন্তু সঙ্গীত পরিচালক আর. ডি বর্মনের অনুরোধে ফিল্মের গানে শেষবারের মতো তবলা বাজিয়েছিলেন তিনি। এই মহান সঙ্গীতশিল্পী শিবকুমার শর্মার জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shivkumar-sharma/
  • আজ হরিচরণ বন্দোপাধ্যায়ের মৃত্যুদিন। আধুনিক বাঙালি তাঁকে চেনে না বললেই চলে। তাঁর অবিশ্বাস্য কীর্তিও বিস্মৃতির অন্তরালেই রয়ে গেছে। তাঁর ৪০ বছরের সাধনার ফসল ‘বঙ্গীয় শব্দকোষ’। বাংলা ভাষায় এর থেকে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং বিশদ অভিধান আর একটিও নেই। তাঁর সম্পর্কে জানুন এখানে https://sobbanglay.com/sob/haricharan-bandopadhayaya/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-13

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হবে। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জ্বরের সময় অনেকেই লক্ষ করে থাকবেন, আমাদের শরীরের তাপমাত্রা তখন প্রচণ্ড বেড়ে যায় আর এদিকে আমাদের খুব শীত করে। বিষয়টি সত্যই অদ্ভুত তাই না! কিন্তু এর মধ্যেও রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। জ্বর হলে শীত করে কেন তা জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/why-do-we-get-chills-with-a-fever
  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
  • পদবী নিয়ে আমাদের অনেকেরই শ্লাঘার শেষ নেই, আবার বিশেষ কিছু পদবীর প্রতি শ্লেষও কম নেই। কেউ কেউ মনে করেন যে পদবী মান্ধাতার আমল থেকে আমাদের সঙ্গে জুড়ে আছে বুঝি। ইতিহাস ঘাঁটলে বোঝা যায় যে, পদবী আদৌ তত প্রাচীন নয় যতটা আমরা কল্পনা করি। পদবীর ইতিহাস নিয়ে এক অনন্য সাধারণ অভিজ্ঞতার সামিল হতে পড়ুন https://sobbanglay.com/sob/history-of-surname/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি মন্দিরে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। কিরীটেশ্বরি মন্দিরের বিস্তারিত ইতিহাস, প্রচলিত জনশ্রুতি ইত্যাদি দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • স্বরলিপি দাসের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘নববর্ষ’ শুনুন এখানে https://youtu.be/rVDVZrq7rFg

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading