সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
সাম্প্রতিক পোস্ট
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মিলখা সিংয়ের জন্মদিন। ‘ফ্লাইং শিখ’ নামে পরিচিত ভারতীয় দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনের শুরুটা হয়েছিল একটা রবার কারখানায় কাজের মধ্য দিয়ে। অনেক চেষ্টা করেও ভারতীয় সেনাবাহিনিতে একটা চাকরি জোগাড় করতে পারেননি তিনি। ১৯৫৬ সালে প্রথম মেলবোর্ন অলিম্পিকে যোগদান, তারপর কমনওয়েলথ গেমসে সোনা জয়ের মধ্য দিয়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিন্তু এই মিলখা সিংই একসময় প্রবল দারিদ্র্য আর বঞ্চনার শিকার হয়ে চেয়েছিলেন ডাকাত হতে। মিলখা সিং সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/milkha-singh/
- আজ বাংলাদেশের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক সুফিয়া কামালের মৃত্যুদিন। পরিবারে বাংলা ভাষা চর্চার চল না থাকলেও মায়ের কাছে লুকিয়ে শিখেছিলেন বাংলা। পরবর্তীকালে এই ভাষাতেই রচনা করেছেন একের পর এক কালজয়ী লেখা। কেবল সাহিত্যকর্মেই নয়, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ যেখানে মাতৃভূমির প্রতি অন্যায় অবিচার দেখেছেন সেখানেই ঝাঁপিয়ে পড়েছেন সর্বশক্তি দিয়ে। বাংলাদেশের প্রথম মহিলা তিনি যাঁকে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/begum-sufia-kamal/
- আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য, অধ্যাপক এবং রামতনু লাহিড়ী গবেষক দীনেশচন্দ্র সেনের মৃত্যুদিন। বাংলা ও বাঙালির ইতিহাস বিষয়ে পড়াশোনা করতে গেলে তাঁর লেখা ‘বঙ্গভাষা সাহিত্য পরিচয়’ কিংবা ‘বৃহৎ বঙ্গ’ বই দুটি বাঙালি পাঠকদের কাছে আজও গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে স্বীকৃত। তাঁর সংকলিত ময়মনসিংহ গীতিকার পালাগুলি বাংলার লোকসাহিত্যের এক বিরাট অনালোচিত অধ্যায়কে উন্মোচিত করেছে। তাঁর বিপুল কর্মকাণ্ডের হদিশ পেতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/dinesh-chandra-sen/
- আজ বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক লিও টলস্টয়ের মৃত্যুদিন। মহাকাব্যিক উপন্যাস ‘ওয়ার অ্যাণ্ড পিস্’ কিংবা ‘আন্না কারেনিনা’ বিশ্বের সর্বকালের সেরা উপন্যাসগুলির মধ্যে প্রথম সারিতে থাকবে। কিন্তু কি দুর্ভাগ্য! এমন অসামান্য রচনা যার নোবেল পুরস্কারের জন্য বহুবার মনোনীত হলেও তিনি তা অর্জন করতে পারেননি। সাহিত্যিক হিসেবে এত লেখা লিখেছেন তিনি যে সমগ্র তাঁর সমগ্র রচনাবলী প্রায় একশোটি খণ্ডে সংকলিত হয়েছে। তাঁকে নিয়ে লেখা হয়েছে তেইশ হাজার বই, রয়েছে তাঁর সম্পর্কিত ছাপ্পান্ন হাজার প্রবন্ধ। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/leo-tolstoy/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-20
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ ছট পূজার শেষ দিন। এইদিন উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্যপ্রদানের পর উপবাসভঙ্গ করে পূজার প্রসাদরূপে বাঁশ নির্মিত পাত্রে সুপ, গুড়, মিষ্টান্ন, ক্ষীর, ঠেকুয়া, ভাতের নাড়ু এবং আখ, কলা, মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণকে দেওয়া হয়। ছট পূজা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/chhath-puja/
- আজ জগদ্ধাত্রী পূজার মহা অষ্টমী। এই পূজা এবং দেবীর কাহিনী নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- চন্দননগরেরব খ্যাতি তার জলভরা আলোকসজ্জা এবং জগদ্ধাত্রী পূজায়। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন কী ভাবে হয়েছিল তা নিয়ে নানা মত রয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে অজানা সব তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja-chandannagar/
- জগদ্ধাত্রী পূজায় চন্দননগর ও কৃষ্ণনগর যতটা কৌলীন্য বহন করে গুপ্তিপাড়া তার সিকিভাগও বহন করে না।গুপ্তিপাড়ার খ্যাতি তার অধুনা লুপ্তপ্রায় ‘গুপো সন্দেশ’ ও গুপ্তিপাড়ার রথযাত্রায়।কিন্তু খুব কম মানুষই জানেন এই গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী হল বাংলায় সর্বপ্রথম বারোয়ারি পূজার পথিকৃৎ। এটাই অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি দুর্গা পুজো। যদিও মায়ের জগদ্ধাত্রী রূপেরই পুজো হয় এখানে। বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guptipara-jagadhatri/
আজ ইউটিউবে কী দেখবেন :
- তৎকালীন বাংলার সাহিত্য মহলে শরৎচন্দ্র এবং নিরুপমা দেবীর সম্পর্ক নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। নিরুপমার ব্যক্তিজীবন এতই বিষিয়ে উঠেছিল যে, শেষে তিনি বাধ্য হয়েছিলেন শরৎচন্দ্রকে চিঠি লিখে জানাতে, “আর এখানে আসিবেন না। আমাকে এ’ভাবে নষ্ট করিবেন না।” কি এমন হয়েছিল, কেমন ছিল তাঁদের সম্পর্ক, এসব জানতে দেখুন https://youtu.be/S4v40cKTru4
- সাড়ে পাঁচ ফুট লম্বা, রোগা চেহারা। মুখটা লম্বাটে আর মাথায় কোঁচকানো চুল। বড় গোল গোল চোখ দুটো যেন গরুর গাড়ির হেডলাইট। কুড়ি বছর আগে আমরা যখন সদ্য বিশের কোঠায়, পাড়ার দাদাদের কথায় হাবু তখন পুরো বিষ মাল। সর্বক্ষণের সঙ্গী বিড়ি তো ছিলই এছাড়া আরও নানা শুকনো নিষিদ্ধ বস্তুর সাথে ওর সখ্যতা ছিল। বন্ধুরা ওকে দেখলেই বলে উঠত, এসে গেছেন নেশার জগতের বেতাজ বাদশা। চিমসে শরীরে বুকের সব ক’টা হাড় গোনা যেত। পাড়ার ব্যানার্জী ডাক্তার মজা করে বলত, তোর বুকের এক্স-রে করার দরকার নেই। ফটো তুলে ফিল্মের নেগেটিভ দেখলেই সব বোঝা যাবে। হাবুও ছাড়ার পাত্র নয়। সঙ্গে সঙ্গে উত্তর, সাবান খরচাও কম লাগে ডাক্তারবাবু। বুকে মাখলে পিঠ দিয়ে ফেনা বেরোয়। হাবুর হরেকরকমের অভিজ্ঞতা নিয়ে রাজীব চক্রবর্ত্তীর কলমে হাবুকথা সিরিজের প্রথম গল্প “যদি ভালবাসা নাই থাকে” দেখুন এখানে https://youtu.be/63CCCPlFkTA
অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান