সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক তথা ক্রিকেটার বলা হয় তাঁকে। তিনিই প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত চারহাজার রান সম্পূর্ণ করেন। ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম এবং বিশ্ব ক্রিকেটে তিনি চতুর্থ স্থানে থাকা উইকেট রক্ষক যিনি ওয়ানডে ক্রিকেটে ৩০০ টি ক্যাচ নিয়েছেন। তাঁর নেতৃত্বে ২০১১ সালের আইসিসি বিশ্বকাপ জেতে ভারত। আপামর ভারত তাঁকে চেনে ‘ক্যাপ্টেন কুল’ নামে। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mahendra-singh-dhoni/
- আজ দীনেশ গুপ্তের মৃত্যুদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব তিনি। বিনয় বসু, বাদল গুপ্তের সঙ্গে তাঁর নামও সোচ্চারে ঘোষণা করা হয়। রাইটার্স বিল্ডিং আক্রমণে তিনিই একমাত্র বেঁচে যান। পরে আলিপুর সেন্ট্রাল জেলে তাঁর ফাঁসি হয়। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dinesh-gupta/
- আজ বিক্রম বাত্রার মৃত্যুদিন। ভারতের অন্যতম বীর শহীদ তিনি। কার্গিল যুদ্ধে অনবদ্য সাহসিকতার পরিচয় দান এবং আহত সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে শত্রুর গুলিতে তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার তাঁকে মরণোত্তর পরমবীর চক্র পুরস্কারে সম্মানিত করে। তাঁকে নিয়ে বলিউডে তৈরি হয়েছে সিনেমা – শেরশাহ। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vikram-batra/
- আজ দিলীপ কুমারের মৃত্যুদিন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে পেশোয়ারের এক ক্যান্টিন-মালিক থেকে আপামর ভারতীয় দর্শকের চোখে জনপ্রিয় ‘ট্র্যাজেডি কিং’ হয়ে উঠেছিলেন তিনি। বম্বে টকিজ’-এর ‘জোয়ার-ভাটা’ ছবিতে প্রথম সুযোগ পেয়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সমগ্র অভিনয়জীবনে মাত্র তেষট্টিটি চলচ্চিত্রে কাজ করলেও অসাধারণ অভিনয়-প্রতিভা, কণ্ঠের জাদু আর ব্যক্তিত্বের জনপ্রিয়তাই তাঁকে অমর করেছে। তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dilip-kumar/
- আজ আর্থার কোনান ডয়েলের মৃত্যুদিন। জনপ্রিয় এই ব্রিটিশ সাহিত্যিক পেশায় চিকিৎসক ছিলেন৷ চিকিৎসক হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করলেন এক দুঁদে গোয়েন্দা চরিত্র। পৃথিবী আজ যাঁকে চেনে শার্লক হোমস নামে। । তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/arthur-conan-doyle/
- আজ আলফ্রেডো ডি স্টেফানোর মৃত্যুদিন। আর্জেন্টিনার ফুটবলার হয়েও স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন তিনি। দুই দেশের হয়ে খেলা এই ফুটবলার রিয়াল মাদ্রিদ ক্লাবে যখন ছিলেন তখন টানা পাঁচবার ইউরোপীয়ান ক্লাবের ফাইনালে গোল পেয়েছিলেন। দুই বার ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে নিজের কেরিয়ারে কখনও বিশ্বকাপ খেলতে পারেননি। ফুটবল খেলা থেকে অবসরগ্রহণের পর রিয়াল মাদ্রিদ-সহ আরও অনেকগুলি নামজাদা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এই কিংবদন্তি ফুটবল খেলোয়াড় সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alfredo-di-stefano/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-07
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ নাগপঞ্চমী। এই দিন দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/
- পরমাণু বিস্ফোরণের দুদিন পর ম্যানহাটন প্রকল্পের চিকিৎসক হ্যারল্ড জ্যাকবসন ঘোষণা করেন আগামী ৭০ বছর হিরোশিমাতে কোন উদ্ভিদ জন্মাবে না। মাটি এখানকার এতই তেজস্ক্রিয় হয়ে আছে যে সবুজের লেশ পর্যন্ত থাকবে না হিরোশিমাতে । জ্যাকবসনের এই বক্তব্যের ঠিক একমাসের মধ্যে বিস্ফোরণস্থলের এক কিলোমিটারের মধ্যে যেখানে অবস্থিত সবকিছু বিস্ফোরণের সাথে সাথে ধ্বংস হয়ে গেছিল ঠিক সেখানেই দেখা যায় ওই তপ্ত মাটি ভেদ করে একটি লাল ক্যানা ইন্ডিকা(Canna Indica) ফুলের চারা মাটি ভেদ করে জন্ম নিয়েছে। বাকিটা পড়তে জানুন এখানে https://sobbanglay.com/sob/hibakujumoku/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
ভারতীয় রেলের ম্যাসকট হল ভোলু দ্য এলিফ্যান্ট‘ – Bholu The Elephant. ভারতীয় রেল তার দেড়শো বছর পুর্তিকে স্মরণীয় করে রাখতে তাদের ম্যাসকট ভোলুকে জনসাধারণের সঙ্গে পরিচয় করায়। হাতিকেই ভারতীয় রেলের ম্যাসকট হিসেবে ভাবার মধ্যে বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছেন রেল কর্তৃপক্ষ। ভোলুকে নিয়ে এই সমস্ত জানা অজানা তথ্য দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
ছোট্ট দ্বৈপায়ন মিত্রের কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান