সববাংলায়

১৫ জুলাই ।। ২৯ আষাঢ় ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব যুব দক্ষতা দিবস। যুবসম্প্রদায়ের কর্মদক্ষতা এবং তাদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবার জন্যেই এই দিবসটি পালন করা হয়। মূলত চীন ও জি-৭৭ এর অন্তর্গত দেশগুলির সহায়তায় শ্রীলঙ্কা এই দিনটি পালনের জন্য প্রথম প্রস্তাব উত্থাপন করে। প্রতিবছর এই নির্দিষ্ট দিনে যুবক-যুবতীরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, নিয়োগকর্তা, নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি দেখা করার ও কথোপকথনের সুযোগ পায়। নানারকম ইভেন্ট, সেমিনারের মাধ্যমে দিনটি উদযাপিত হয়ে থাকে। এই দিনটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-youth-skills-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বাদল সরকারের জন্মদিন। তিনি বাংলা নাট্য জগতের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি মূলত বিখ্যাত তাঁর অ্যাবসার্ড নাটকের জন্য। বাংলায় ‘থার্ড থিয়েটার’ বা ‘অঙ্গনমঞ্চ’ নাটক তাঁর হাতেই প্রথম শুরু হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/badal-sarkar/
  • আজ অক্ষয় কুমার দত্তের জন্মদিন। উনিশ শতকের নবজাগরণের অগ্রদূতদের মধ্যে অন্যতম তিনি। একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক এবং লেখক ছিলেন তিনি। বাংলা ভাষায় বিজ্ঞানের চর্চা এবং স্কুলপাঠ্য বইতে অতি সহজ-সরল ভাষায় বিজ্ঞানের ধারণা দানের প্রয়াসে তিনিই ছিলেন পথপ্রদর্শক। অক্ষয় কুমার দত্তের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/akshay-kumar-dutta/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-15

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ঘূর্ণিঝড় আসছে আমরা বুঝতে পারি যখন দেখি বিভিন্ন খবরের চ্যানেল, সংবাদপত্র, রেডিও জুড়ে অদ্ভুত একটি নাম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। কিন্তু ঘূর্ণিঝড়ের এই যে সব অদ্ভুত নাম এগুলো কেন করা হয়? কারাই বা দেয় এই সব নাম ? আসুন জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কীভাবে https://sobbanglay.com/sob/how-tropical-cyclones-are-named/
  • ভোপাল গ্যাস ট্র্যাজেডির ভয়াবহ স্মৃতি ফিরে এসেছিল যখন শ্রীরাম ফুড অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেডের একটি ইউনিট থেকে বিষাক্ত ওলিয়াম গ্যাস লিক করে। এই ঘটনাকে কেন্দ্র করেই আইনজীবী এবং পরিবেশকর্মী এম সি মেহতা লড়াই চালান জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই শিল্প কারখানার বিরূদ্ধে। অবশেষে আদালত বেকারত্বের সমস্যাকে মাথায় রেখে এবং আরও কয়েকটি কারণে শ্রীরামের এই প্ল্যান্টকে বন্ধ করার নির্দেশ দেয়নি কিন্তু বেশকিছু শর্ত দিয়েছিল মানুষ এবং পরিবেশের ভবিষ্যৎ সুরক্ষার কথা ভেবে। সেই শর্তাবলি না মানলে শ্রীরামকে শাস্তির মুখে পড়তে হবে বলেও জানায় আদালত। এই ঐতিহাসিক এম সি মেহতা বনাম ভারত মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/mc-mehta-vs-union-of-india-ors/

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

আজ বাদল সরকারের জন্মদিন। বাংলায় ‘তৃতীয় ধারা’র নাটক বা থার্ড থিয়েটারের জনক হিসেবে বাংলা নাট্য জগতে বিখ্যাত এক নাম বাদল সরকার। প্রথম জীবনে শৌখিন থিয়েটারে অভিনয়ের পর ‘শতাব্দী’ নামে নতুন একটি নাট্যগোষ্ঠী তৈরি করেন তিনি। কলকাতার কার্জন পার্কে নিয়মিত এই গোষ্ঠীর পক্ষ থেকে বাদল সরকার থার্ড থিয়েটারে অভিনয় করেছেন। তাঁর জীবনী নিয়ে ভিডিওটি দেখুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

চন্দ্রানী গুহ রায়ের কণ্ঠে তাঁর স্বরচিত গল্প ‘ভালোবাসা এমনই হয়’ শুনুন এখানে

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading