সববাংলায়

১২ জুন ।। ২৮ জ্যৈষ্ঠ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস । এই দিনটি রাষ্ট্র সংঘ দ্বারা স্বীকৃত একটি অবশ্য পালনীয় দিবস। সমগ্র বিশ্ব জুড়ে অসংখ্য শিশুকে আজও একপ্রকার বাধ্য করা হয় শ্রমসাধ্য কাজে যুক্ত হতে। বিশ্বজুড়ে এই শিশুশ্রমের বিরুদ্ধে জনমত ও সচেতনতা গড়ে তুলতে এবং শিশুদের একটি সুরক্ষিত ও নিশ্চিন্ত শৈশব নিশ্চিত করার উদ্দেশ্যে প্রত্যেক বছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালনৰ করা হয়। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-day-against-child-labour/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শক্তিপদ রাজগুরুর জন্মদিন। প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের কালজয়ী ছায়াছবি ‘মেঘে ঢাকা তারা’র কাহিনীকার ছিলেন শক্তিপদ রাজগুরু। এছাড়াও উত্তমকুমার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘অমানুষ’ও নির্মিত হয়েছিল তাঁর ‘নয়া বসত’ রচনাটি অবলম্বনে। প্রায় ১০০টিরও বেশি উপন্যাস রচনা করেছিলেন তিনি। তাঁর লেখা হিন্দি, মালয়ালম্‌, তামিল ইত্যাদি ভাষাতেও অনূদিত হয়েছে। বলিউডেও তাঁর কাহিনী অবলম্বনে ছবি তৈরি হয়েছিল। শক্তিপদ রাজগুরু সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shaktipada-rajguru/
  • আজ ই শ্রীধরণ-এর জন্মদিন। “মেট্রো ম্যান” ই শ্রীধরণ একজন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার এবং ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স এর অবসরপ্রাপ্ত আধিকারিক। ভারতীয় গণপরিবহন জগতে তাঁর অবদান অনস্বীকার্য। কলকাতা মেট্রো, দিল্লি মেট্রো এবং কোঙ্কন রেলওয়ে তাঁরই তত্ত্বাবধানে গড়ে ওঠে। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/e-sreedharan
  • আজ অ্যানি ফ্রাঙ্কের জন্মদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে বসবাসকারী এক ইহুদি কিশোরী অ্যানি ফ্রাঙ্ক। নাৎসি বাহিনীর ভয়াবহ অত্যাচারের মাঝে বসবাস করতে করতে লেখা তাঁর দিনলিপি এখনও অবধি বিশ্বের সর্বাধিক পঠিত দিনলিপি। মাত্র পনেরো বছর বয়সে হিটলারের কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্পে তাঁর মৃত্যু হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anne-frank/
  • আজ অমিয় চক্রবর্তীর মৃত্যুদিন। বাংলা ভাষার এক বিদগ্ধ পন্ডিত এবং একজন অসামান্য সাহিত্যিক হিসেবে বিখ্যাত অমিয় চক্রবর্তী। রবীন্দ্রনাথের সাথেই কেবল তাঁর বিশেষ সখ্যতা ছিল না বিশ্ব তাঁর সমকালীন বিশ্ব সাহিত্যের অগ্রগণ্য কবি ও ঔপন্যাসিকদের সাথেও ছিল তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। রবীন্দ্রনাথের সহকারী হিসেবে অসংখ্য দেশ ঘুরে বেরিয়েছেন। তাঁর “চলো যাই” গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার এবং “ঘরে ফেরার দিন” কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amiya-chakravarty
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-12

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বর্ধমান বিভাগের অন্তর্গত রাঢ় বাংলার অন্যতম জেলা হল বীরভূম। ছোটোনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত এই জেলার অন্যতম আকর্ষণ তারাপীঠ, শান্তিনিকেতন ও মামা ভাগ্নে পাহাড়। প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। বীরভূম জেলা নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/birbhum/
  • দেবী সতীর বাম কাঁধ পড়ে তৈরি হয়েছিল সতীপীঠ মিথিলা। এই সতীপীঠের সঠিক অবস্থান নিয়ে অনেক বিতর্ক আছে। ঐতিহাসিকদের মতে কোথায় এই শক্তিপীঠের অবস্থান? পীঠদেবী ও ভৈরব এখানে কে কে? কেমন ভাবে পূজা হয় দেবীর? কী কী উৎসব পালিত হয়? আসুন জেনে নিই এইসব প্রশ্নের উত্তর ও আরও নানা কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satipith-mithila/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

বকখালি বীচ আর ক্রোকোডাইল পার্ক নিয়ে একটি সুন্দর ভিডিওটি দেখুন এখানে

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading