সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৬ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্মদিন। বাংলার প্রথম দৈনিকের সম্পাদক তিনি। প্রথম বাঙালি তারকা সাংবাদিকও তিনি। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিখ্যাত ‘গুপ্ত কবি’ নামে। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ishwar-chandra-gupta/
- আজ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন। ম্যাজিক রিয়ালিজম বললেই যে সাহিত্যিকের নাম সবার আগে মনে আসে, তিনি বিশ্বখ্যাত গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। দীর্ঘ আঠারো মাস গৃহবন্দী হয়ে মার্কেজ লিখেছিলেন ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসটি। পরিবার প্রতিপালনের জন্য এই সময় তিনি নিজের গাড়িটিও বেচে দিয়েছিলেন। তাঁর বর্ণময় জীবনের অনেক অজানা তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gabriel-garcia-marquez/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-06
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আইসল্যান্ড দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও আইসল্যান্ডকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/iceland/
- হঠাৎ করেই ঘামতে আরম্ভ করেছেন, বুকে প্রচণ্ড চাপ, শ্বাস-প্রশ্বাস ঘন ঘন হচ্ছে, নিশ্চিতভাবেই হার্ট অ্যা টাকের লক্ষণ, অবশ্যই সতর্ক হওয়া উচিত। কিংবা নিজের চেনা-পরিচিতের মধ্যে কারো হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, তাকে তো বাঁচানো জরুরি। কিন্তু কি করবেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে? কোন কোন বিষয়গুলো এই সময় ঠান্ডা মাথায় অনুসরণ করলে ঝুঁকি কমতে পারে? জানেন কি হার্ট অ্যাটাক হলে ঠিক বুঝবেন কীভাবে? কীভাবেই শনাক্ত করবেন এই বিপর্যয়? সব প্রশ্নের উত্তর পেতে পড়ে ফেলুন এই লেখাটি – https://sobbanglay.com/sob/symptoms-of-heart-attack/
- বাংলায় বেশ পরিচিত প্রবাদ হল মগের মুলুক। এর অর্থ হল বিশৃঙ্খল অবস্থা বা যথাচ্ছাচারের দেশ৷ মুলুক শব্দের অর্থ দেশ। সাধারণ অর্থে মগের মুলুক হল আরাকান বা মায়ানমার দেশটি৷ তবে মগ বা জলদস্যুর সঙ্গে সম্পর্ক যুক্ত এই প্রবাদটি ব্যবহার করা হয় অরাজকতা এবং স্বেচ্ছাচারিতার কথা বোঝাতে৷ কারা ছিল মগ? কেন তাদের নাম থেকে এইরকম প্রবাদের উৎপত্তি ? বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-moger-muluk
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হয়। বলা হয় এই পুজো করলে তার ঘরে রাজলক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, কুল লক্ষ্মী ও যশ লক্ষ্মী অচলা থাকেন। তার কোনো কিছুরই অভাব থাকে না। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/tTzpXscRPBU
- কল্পনার জগতের প্রেম আর সমাজের বাস্তব চিত্রের সংঘাত নিয়ে রুবাই শুভজিৎ ঘোষের কলমে “জ্যোৎস্না মাখা যামিনী” গল্প শুনুন এখানে https://youtu.be/6fPe-V4QHmI
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান