সববাংলায়

১১ মার্চ ।। ২৭ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১১ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি ছিলেন ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। তিনি ছিলেন একাধারে কবি, গণিতজ্ঞ,দার্শনিক ও সঙ্গীতপ্রিয় মানুষ। তিনিই প্রথম বাংলা ভাষায় গানের স্বরলিপি লিখেছিলেন। ঠাকুরবাড়ির এই প্রতিভাবান মানুষটি সম্বন্ধে আরও জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/dwijendranath-tagore
  • আজ রামামূর্তি রাজারামনের জন্মদিন। কোয়ান্টাম তত্ত্বের উপরে গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন ভারতীয় বিজ্ঞানী রামামূর্তি রাজারামন। পোখরানের পরমাণু বিস্ফোরণের অনেক আগেই তিনি পারমাণবিক অস্ত্র নির্মাণের ব্যাপারে বিরোধিতা করেছিলেন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে সর্বদা দৃষ্টি দিয়েছিলেন তিনি। তাঁর ব্যাপ্ত গবেষণা ও অধ্যাপনা জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramamurti-rajaraman/
  • আজ আলেকজান্ডার ফ্লেমিং এর মৃত্যুদিন। তিনি ছিলেন একজন স্কটিশ ডাক্তার এবং মাইক্রোবায়োলজিস্ট। তাঁর দুটি উল্লেখযোগ্য আবিষ্কার হল- ১৯২৩ সালে এনজাইম লাইসোজাইম এবং ১৯২৮ সালে বিশ্বের প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। তাঁকে নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alexander-fleming/
  • ১৯৯৪ সালের ১১ মার্চ সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত এস আর বোম্মাই বনাম ভারত মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল। এই মামলা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/s-r-bommai-vs-union-of-india/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-11

ধর্মীয় অনুষ্ঠান :

  • সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাংলায় প্রচলিত অন্যতম প্রবাদ হল যত দোষ নন্দ ঘোষ। আমরা প্রায়ই কথায় কথায় এই বাক্যের ব্যবহার করে থাকি। প্রবাদটির অর্থ যে যেখানে যাই দোষ করুক না কেন একজনের উপরই দোষ দেওয়া হয় বা দূর্বলের প্রতি সর্বদা দোষারোপ। এবার জেনে নেওয়া যাক প্রবাদটির পিছনে থাকা গল্পটি। কী সেই গল্প জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-jato-dosh-nanda-ghosh
  • ক্রোয়েশিয়া দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে শক্তিশালী ফুটবল দল খেলিয়ে দেশ হিসেবে।ফুটবলের বাইরেও ক্রোয়েশিয়াকে দেশ হিসেবে আজ আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/croatia/
  • করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে ভাইরাস কথাটি। কিন্তু ভাইরাস আসলে কি? কতটুকুই বা জানি আমরা? জেনে নিন এখানে, https://sobbanglay.com/sob/virus/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দুর্গাপূজা হিন্দু বাঙালির সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবে সন্ধিপূজা এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সন্ধি মানে মিলন। অষ্টমী ও নবমীর মিলনক্ষণে দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন সেই সময় মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড আক্রমণ করে। এদের দুর্গা বধ করেছিলেন সেই থেকে তাঁর নাম হয় চামুণ্ডা। চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে বধ করা হয়েছিল তাকে স্মরণে রেখে সন্ধি পুজোর আয়োজন করা হয়। অষ্টমীতিথির শেষ ২৪মিনিট ও নবমীতিথির প্রথম ২৪মিনিট মিলিয়ে মোট ৪৮মিনিট সময়ের যে মহাসন্ধিক্ষণ সেই সময়ে সন্ধিপূজা করা হয়। বিশদে জানতে দেখুন https://youtu.be/9FjWE9qDhus

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading