সববাংলায়

গ্লাস ভর্তি জল কিছুক্ষণ স্থির রাখলে বুদবুদ জমে কেন?

বিভাগঃ ,

অনেকেই হয়ত লক্ষ করে দেখেছেন কল থেকে ঠান্ডা জল নিয়ে গ্লাসে রেখে দিলে গ্লাসের ভিতরে চারপাশে ছোটছোট বুদবুদ তৈরি হয়েছে এবং সেগুলি অনেক সময় বুদবুদ আকারে উপরে উঠেও আসছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই বুদবুদ বা বাবলগুলি এলো কোথা থেকে? আসুন, এখানে আমরা জেনে নিই গ্লাস ভর্তি জল কিছুক্ষণ স্থির রাখলে বুদবুদ জমে কেন?

গ্লাসের পৃষ্ঠে জমা বুদবুদ্গুলির উৎস হল বাতাস এ বিষয়ে কোন সন্দেহ নেই কিন্তু এই বায়ু এলো কীভাবে এবং সেগুলি কীভাবে ছোট ছোট বুদবুদ তৈরি করে সেটাই জানার। সেই পদ্ধতিটিই এখানে সহজ করে ব্যাখ্যা করা হল –

  1. গ্যাসের দ্রবণশীলতা: বায়ুমন্ডলে অবস্থিত প্রাকৃতিক গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়। ঠান্ডা জলে গ্যাসের এই দ্রাব্যতা বাড়ে পাশাপাশি জলতলে বায়ুমন্ডলের চাপ বাড়লেও দ্রাব্যতা বাড়ে। জলের তাপমাত্রা বৃদ্ধি পেলে বা চাপ কমলে গ্যাসের দ্রবণশীলতা কমে যায়, ফলে গ্যাস বের হয়ে আসতে থাকে।
  2. গ্লাসের পৃষ্ঠের ভূমিকা: গ্লাসের ভিতরের পৃষ্ঠ আপাতভাবে মসৃণ হলেও তাতে আনুবীক্ষণিক অসমতল অংশ থাকতে পারে, যেগুলি বুদবুদ তৈরি হওয়ার জন্য উপযুক্ত স্থান (nucleation site) হিসেবে কাজ করে। ফলে সেই সব অংশগুলিতে গ্যাসের অনুগুলি জমা হয়ে ছোট ছোট বুদবুদ তৈরি করে এবং এগুলি বড় হতে থাকলে জলের তুলনায় হাল্কা হওয়ায় উপরে উঠে আসে।
  3. চাপের প্রভাব: পরিবেশের চাপ স্থিতিশীল না থাকলে (যেমন গ্লাসে জল ঢালার সময়) জলে দ্রবীভূত গ্যাস দ্রবণ থেকে বের হয়ে আসে এবং সেগুলিও একত্রে মিশে বুদবুদ তৈরি করে।

সাধারণত কল থেকে জল যখন গ্লাসে নেওয়া হয় তখন কলের পাইপের মধ্যে অতিরিক্ত চাপ ও জলের উষ্ণতা কম হওয়ায় বায়ু বেশি পরিমাণ দ্রবীভূত থাকে। গ্লাসটি কিছুক্ষণ রেখে দিলে যখন ধীরে ধীরে গরম হতে থাকে তখন জল থেকে ওই বায়ু বেরিয়ে এসে বাবল বা বুদবুদ তৈরি করে।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading