সববাংলায়
বিজ্ঞান বিষয়ক কয়ে…
 
Notifications
Clear all

বিজ্ঞান বিষয়ক কয়েকটি প্রশ্ন

6 Posts
2 Users
4 Reactions
368 Views
সববাংলায় বৈঠক » সববাংলায়
Active Member
Joined: 2 বছর ago
Posts: 8
Topic starter  

বিজ্ঞান বিষয়ে কয়েকটি প্রশ্ন আছে, আপনার এর উত্তর দিলে ভালো হয়।

  1. রেডিও কার্বন ডেটিং কি?
  2. দুধে লেবুর রস দিলে কি হয়?
  3. রংধনু আলোর কোন ধর্মের জন্য ঘটে?
  4. নিউরোটক্সিন কি প্রকার বিষ?


   
Quote
সববাংলায় বৈঠক » সববাংলায়
Trusted Member Admin Registered
Joined: 9 বছর ago
Posts: 47
 

ধন্যবাদ। আপনি অনেকগুলি প্রশ্ন এক সঙ্গে করছেন, আমরা প্রতিটি প্রশ্নের উত্তর আলাদা ভাবে দেওয়ার চেষ্টা করছি।

Posted by: sampurna

বিজ্ঞান বিষয়ে কয়েকটি প্রশ্ন আছে, আপনার এর উত্তর দিলে ভালো হয়।

  1. রেডিও কার্বন ডেটিং কি?

 

কার্বনের C-14 আইসোটোপ তেজস্ক্রিয়, C-12 বা C-13 আইসোটপগুলি স্থিতিশীল। তেজস্ক্রিয় মৌলের নির্দিষ্ট অর্ধায়ু বা half life period থাকে। C-14 আইসোটোপ এর ক্ষেত্রে এই Half Life Period প্রায় পাঁচ হাজার বছর  অর্থাৎ এই সময় পর C-14 এর পরিমাণ অর্ধেক হয়ে যায়। ধরে নেওয়া হয় যে প্রকৃতিতে C-14 আইসোটোপ এর অনুপাত স্থির। তাই প্রাচীন কোন বস্তুতে c-14 আইসোটোপ এর উপস্থিতির অনুপাত (c-12, C-13 এর প্রেক্ষিতে) দেখে বয়স নির্ণয় করা হয়।

 

আপনি বিস্তারিত রেডিও কার্বন ডেটিং নিয়ে নিবন্ধটি দেখতে পারেন।  

 



   
sampurna reacted
ReplyQuote
সববাংলায় বৈঠক » সববাংলায়
Trusted Member Admin Registered
Joined: 9 বছর ago
Posts: 47
 

আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই এবার। 

Posted by: sampurna

বিজ্ঞান বিষয়ে কয়েকটি প্রশ্ন আছে, আপনার এর উত্তর দিলে ভালো হয়।

  1. রেডিও কার্বন ডেটিং কি?
  2. দুধে লেবুর রস দিলে কি হয়?
  3. রংধনু আলোর কোন ধর্মের জন্য ঘটে?
  4. নিউরোটক্সিন কি প্রকার বিষ?

দুধে লেবুর রস দিলে দুধ কেটে যায় তা আমরা জানি। এখন দুধ কেটে যায় কেন তা বুঝতে একটু দুধের গঠন জেনে নিতে হবে। দুধে প্রায় ৮৮% জল থাকে। আর এই জলে মিশে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস ও ভিটামিন। এই উপাদানগুলোর মধ্যে ফ্যাটের ক্ষুদ্র ক্ষুদ্র কণা ও জল মিলে  ইমালসন (emulsion)  তৈরি করে। ইমালসন এক ধরনের দ্রবণ যেখানে দ্রাব কখনও থিতিয়ে পড়ে না। দুগ্ধ প্রোটিন কেসিন এই কোলয়ড দ্রবণে ক্যালসিয়াম-ক্যাসিনেট মিশেলস (calcium-caseinate micelles)  আকারে অবস্থান করে। বাকি উপাদানগুলো দ্রবণে দ্রবীভূত থাকে। দুধের pH এর মান 6.8। এই pH মানের জন্য ক্যালসিয়াম-ক্যাসিনেট মিশেলসগুলো স্থিতিশীল থাকে। এই ক্যালসিয়াম-ক্যাসিনেট মিশেলসের উপস্থিতির জন্যই দুধের রঙ সাদা হয়। এছাড়া দুধের বাফার বা প্রতিরোধক ধর্ম আছে। এই কেসিনের ছোটো দলগুলো কোনো রকম বাঁধন ছাড়াই ঘুরে বেড়ায়। এরা ঋণাত্মক আধানযুক্ত হওয়ায় পরস্পরকে বিকর্ষণ করে। ফলে দুধের সর্বত্র একই রঙ ও ঘনত্ব দেখায়।

লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এর pH এর মান 3.5 অর্থাৎ তীব্র অম্লধর্মী। লেবুর রস গরম দুধে দিতে থাকলে লেবুর রসের সাথে দুধের রাসায়নিক বিক্রিয়া হয়। ঠিক পরিমাণ মতো লেবুর রস দিলে  ক্যালসিয়াম-ক্যাসিনেট মিশেলস এর আধান ধর্ম পাল্টে যায় এবং ঋণাত্মক আধান থেকে আধান শূন্য হতে থাকে। এর ফলে কেসিনগুলি আর পরস্পরকে বিকর্ষণ করে না ফলে কেসিন ও বাকি কিছু উপাদান দলা পাকিয়ে জমা হতে থাকে। এই ভাবেই ছানার জন্ম হয়। এই রাসায়নিক বিক্রিয়াটি তাপের উপস্থিতিতে  দ্রুত হয়, সেজন্য দুধ ফোটানোর সময় লেবুর রস দিলে তাড়াতাড়ি দুধ কেটে ছানা তৈরি হয়। ঠান্ডা দুধে লেবুর রস দিলে একই বিক্রিয়া ঘটে কিন্তু তা এতই ধীরে ধীরে ঘটে যে বোঝা যায় না।

 

আরও জানতে দুধে লেবুর রস দিলে দুধ কেটে যায় কেন নিবন্ধটি পড়ুন। 

 



   
sampurna reacted
ReplyQuote
সববাংলায় বৈঠক » সববাংলায়
Trusted Member Admin Registered
Joined: 9 বছর ago
Posts: 47
 

এবার আপনার তৃতীয় প্রশ্নের উত্তর দিই।

Posted by: sampurna

বিজ্ঞান বিষয়ে কয়েকটি প্রশ্ন আছে, আপনার এর উত্তর দিলে ভালো হয়।

  1. রেডিও কার্বন ডেটিং কি?
  2. দুধে লেবুর রস দিলে কি হয়?
  3. রংধনু আলোর কোন ধর্মের জন্য ঘটে?
  4. নিউরোটক্সিন কি প্রকার বিষ?

আলোর প্রতিসরণ ও প্রতিফলন ধর্মের জন্য রংধনু তৈরি হয়। বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে রামধনু গঠিত হয়।  রামধনু কীভাবে তৈরি হয় জানুন এখানে।  

 



   
sampurna reacted
ReplyQuote
সববাংলায় বৈঠক » সববাংলায়
Trusted Member Admin Registered
Joined: 9 বছর ago
Posts: 47
 

আপনার শেষ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। 

Posted by: sampurna

বিজ্ঞান বিষয়ে কয়েকটি প্রশ্ন আছে, আপনার এর উত্তর দিলে ভালো হয়।

  1. রেডিও কার্বন ডেটিং কি?
  2. দুধে লেবুর রস দিলে কি হয়?
  3. রংধনু আলোর কোন ধর্মের জন্য ঘটে?
  4. নিউরোটক্সিন কি প্রকার বিষ?

নিউরোটক্সিন বিষ প্রাণীর স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে।  নিউরোটক্সিন বিষ প্রাণীদেহের অসংখ্য স্নায়ুকোষ বা নিউরোন এবং অন্যান্য আনুষঙ্গিক কোষের ওপর প্রভাব ফেলে। 

আপনি যদি সাপের নিউরোটক্সিন বিষ নিয়ে জানতে চান তাহলে সাপের নিউরোটক্সিন বিষ প্রাণীদেহে কাজ করে কীভাবে নিবন্ধটি পড়তে পারেন। 

 



   
sampurna reacted
ReplyQuote
সববাংলায় বৈঠক » সববাংলায়
Active Member
Joined: 2 বছর ago
Posts: 8
Topic starter  

আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রতিটি প্রশ্নের ধরে ধরে উত্তর দেওয়ার জন্য।



   
ReplyQuote

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।