আজ বাংলা ১৪৩২ সালের ১ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ১৬ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ রাজশেখর বসুর জন্মদিন। তাঁর সংকলিত ‘চলন্তিকা’ অভিধান দেখে রবীন্দ্রনাথ বলেছেন “এতদিন পরে বাঙলা ভাষার অভিধান পাওয়া গেল”। তিনি মহাভারতের সারানুবাদ করেন। হাস্যরস সৃষ্টিতে তাঁর জুড়ি পাওয়া ভার। তাঁর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajshekhar-basu
আজ কবীর সুমনের জন্মদিন। বিংশ শতাব্দীর শেষের দিকে বাংলা গান নতুন জীবন পেয়েছিল কবীর সুমনের হাত ধরেই। ১৯৯২ সালের ‘তোমাকে চাই’ গানের অ্যালবামটিই তাঁকে বাঙালি জনমানসে সুপরিচিত করে তুলেছিল। একদিকে ভারতীয় ধ্রুপদি সঙ্গীত আর অন্যদিকে বব ডিলান, পিট সিগারের মতো সঙ্গীতশিল্পীদের প্রভাব মিলেমিশে এক নতুন যুগের নতুন ঘরানার গানের জন্ম দেন কবীর সুমন। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kabir-suman/
আজ সুতোমু ইয়ামাগুচির জন্মদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিরোশিমা এবং নাগাসাকির ভয়ঙ্কর বিস্ফোরণ একসঙ্গে চাক্ষুষ করার পরেও যে অল্প সংখ্যক মানুষ বেঁচে ছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন জাপানের সুতোমু ইয়ামাগুচি। তাঁর জীবনের অভিজ্ঞতা নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tsutomu-yamaguchi/
আজ গেয়র্গ ওহ্মের জন্মদিন। বিজ্ঞানীদের আবিষ্কার সাধারণত তাঁদের খ্যাতি ও সম্মান বৃদ্ধি করে। কিন্তু তিনি এমন এক বিজ্ঞানী যার আবিষ্কৃত তত্ত্বের জন্য তাঁকে জীবনে অনেক অসম্মান, অপমান ও কষ্ট সহ্য করতে হয়েছিল। তাঁর জীবনী জানুন এখানে – https://sobbanglay.com/sob/georg-simon-ohm/
আজ বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মৃত্যুদিন। লণ্ডনের লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়ে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বাংলাদেশের বিজ্ঞানচর্চার পরিবেশ উন্নত করে তুলবেন বলে চলে এসেছিলেন তিনি। তাঁর লেখা ‘দ্য আল্টিমেট ফেট অফ দ্য ইউনিভার্স’ বইটি ফরাসি, জাপানি, পর্তুগিজ সহ বিশ্বের অনেকগুলি ভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে। স্টিফেন হকিংয়ের সুপারিশে লণ্ডনের রয়্যাল সোসাইটি থেকে মোট ছয়টি গবেষণাপত্র প্রকাশিত হয় জামাল নজরুল ইসলামের যা তাঁকে বিশ্বের দরবারে পরিচিতি এনে দেয়। এহেন বাংলাদেশের বিজ্ঞানী জামাল নজরুলের জীবন ও গবেষণা সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jamal-najrul-islam/
আজ মওদুদ আহমেদের মৃত্যুদিন। পেশায় আইনজীবী হলেও পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন এবং বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এমনকি প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পান তিনি। প্রথমদিকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ হলেও পরবর্তীতে বিএনপিতে চলে যাওয়ায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি, এমনকি বাড়ি থেকে উচ্ছেদও হতে হয়। পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিতও হয়েছিলেন। তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/moudud-ahmed/
আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
ইংল্যান্ড বলতেই মনে আসে শেক্সপীয়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অবশ্যই রাণী এলিজাবেথ। এর বাইরেও একটা ইংল্যান্ড আছে যার কথা কিন্তু আমরা অনেকেই জানিনা। আসুন এক ঝলকে দেখে নিই ইংল্যান্ড দেশটিকে এখানে https://sobbanglay.com/sob/england/
মহাভারতে যে কৌরব, পাণ্ডব বা পাঞ্চালদের এত রমরমা, তাদের বংশের শুরু কিন্তু একই জায়গা থেকে। মহাভারতের রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার সন্তান ভরতের বংশেই জন্মগ্রহণ করেন কৌরব আর পাঞ্চালদের আদিপুরুষেরা। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kaurava-and-panchala-relation/
দৈনন্দিন জীবনে ‘পাততাড়ি গোটানো‘ বাংলা প্রবাদটি আমরা প্রায়ই বলে থাকি। পাততাড়ি গোটানো-র অর্থ হল পালিয়ে যাওয়া বা চম্পট দেওয়া। এবার জেনে নেওয়া যাক কোথা থেকে এল এই প্রবাদটি? এই প্রবাদের উৎপত্তির গল্প বেশ সুন্দর। অনেক আগেকার কথা আমাদের দেশে গ্রাম গঞ্জে বালকেরা পাঠশালা যেত তারা সঙ্গে করে নিয়ে যেত হাতে বানানো কালি কঞ্চির কলম চাটাই। তালপাতা কিংবা কলাপাতায় তখন লেখার প্রচলন ছিল৷ দলবদ্ধভাবে তখন সকলে গুরুগৃহে যেত পড়তে৷ এই গুরুগৃহে যাওয়া থেকেই প্রবাদটির সূত্রপাত। কিভাবে? তা জানতে হলে পড়তে হবে https://sobbanglay.com/sob/bengali-proverb-pattari-gotano/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
স্কুল জীবনে কে সি নাগের অঙ্কের বই ছাত্রছাত্রীদের কাছে যেমন ভয়ের, আবার অঙ্ক শেখার চাবিকাঠিও কিন্তু এই বই। সেই তৈলাক্ত বাঁশ বেয়ে বাঁদরের ওঠা-নামা আর পিতা-পুত্রের বয়স নির্ণয় করতে করতে অঙ্ক সম্পর্কে জাগতিক ভীতি দূর করেছিলেন কেশব চন্দ্র নাগ। তাঁর অঙ্কের বইয়ের কথা নিয়ে ব্যাপক আলোচনা হলেও তাঁর বর্ণময় জীবনকাহিনী আমাদের কাছে অজানাই রয়ে গেছে। আজ জেনে নেব অংক স্যার কেশব চন্দ্র নাগের জীবনীhttps://youtu.be/sMjRuIdZ-D0
বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে জড়িয়ে আছে। তিনি ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যান’ কিংবা ঈশ্বর কণা বা ‘বোসন’ কণার জনক। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রবল সমর্থক ছিলেন ও তিনি ছিলেন বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার অন্যতম পথিকৃৎ। তাঁর জীবনী দেখুন এখানে https://youtu.be/GVWelEBAAn4
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান