কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৬ ফেব্রুয়ারি ।
বিশেষ দিবস :
২৬ ফেব্রুয়ারি – কুয়েতের স্বাধীনতা দিবস।
আজকের দিনে ভারত :
১৮৫৮ সালের আজকের দিনে ভারতের প্রথম চা রোপণকারী শহীদ মণিরাম দেওয়ানের ফাঁসি হয়।
১৮৮৭ সালের আজকের দিনে প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক আনন্দিবাঈ গোপালরাও জোশির মৃত্যু হয়।
১৯০৮ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম হয়।
১৯৩০ সালের আজকের দিনে চিত্র নির্মাতা, চিত্র পরিচালক ও চিত্র সম্পাদক অমিত বোসের জন্ম হয়৷
১৯৬৬ সালের আজকের দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকারের মৃত্যু হয়।
১৯৮০ সালের আজকের দিনে স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব শ্যামমোহিনী দেবীর মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৩৬ সালের আজকের দিনে নূর মোহাম্মদ শেখের জন্ম হয়। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা ৷
১৯৮৭ সালের আজকের দিনে জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।
২০১৫ সালের আজকের দিনে একুশে বইমেলা থেকে বের হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীর হাতে লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের মৃত্যু হয়। তিনি বাংলাদেশের মুক্ত চিন্তার আন্দোলনের সাথে জড়িত ছিলেন।
আজকের দিনে বিশ্ব :
১৫৬৪ সালের আজকের দিনে ইংল্যান্ডের কেন্টের ক্যান্টারবেরিতে বিখ্যাত ইংরেজ নাট্যকার ক্রিস্টোফার মারলোর জন্ম হয়।
১৫৭৭ সালের আজকের দিনে সুইডেনের রাজা ষোড়শ এরিকের মৃত্যু হয়।
১৬১৬ সালের আজকের দিনে রোমান ক্যাথলিক চার্চের হুকুমে গ্যালিলিও গ্যালিলিকে পৃথিবী সূর্যের প্রদক্ষিণ করে এমন শিক্ষা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
১৮০২ সালের আজকের দিনে ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী ভিক্টর হুগোর জন্ম হয়।
১৮৪২ সালের আজকের দিনে ক্যামিল্ল ফ্ল্যামারিয়নের জন্ম হয়। তিনি ছিলেন ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানী, মঙ্গল গবেষক এবং জ্যোতির্বিজ্ঞানের জনপ্রিয় ব্যক্তি।
১৮৬৩ সালের আজকের দিনে লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।
১৮৭১ সালের আজকের দিনে ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
১৯৭৩ সালের আজকের দিনে নরওয়েজীয় ফুটবলার ওলে গানার সলশেয়ারের জন্ম হয়।
১৯৮০ সালের আজকের দিনে ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়।
১৯৮৬ সালের আজকের দিনে ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানানের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান