সববাংলায়

আজকের দিনে | ১৫ এপ্রিল

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৫ এপ্রিল ।

আজকের দিনে ভারত :

১৪৬৯ সালে আজকের দিনে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্ম হয়।

১৮৭৭ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্ম হয়। তাঁর সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম হল ঠাকুরমার ঝুলি।

১৮৯৫ সালের আজকের দিনে রায়গড়ে শিবাজী মহোৎসব শুরু করেন বাল গঙ্গাধর তিলক।

১৯০১ সালের আজকের দিনে ভারতীয়  স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখোপাধ্যায়ের জন্ম হয়।

১৯১৪ সালের আজকের দিনে বাঙালি শিক্ষাবিদ এবং লেখক অজিতকুমার গুহের জন্ম হয়।

১৯৪৮ সালের আজকের দিনে হিমাচল প্রদেশ চিফ কমিশনার শাসিত প্রদেশের মর্যাদা পায়। দিনটি হিমাচল দিবস নামে খ্যাত।

১৯৫৭ সালের আজকের দিনে কবি ও ঔপন্যাসিক জগদীশ গুপ্তের মৃত্যু হয়।

১৯৭৭ সালের আজকের ওড়িশার বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েকের জন্ম হয়।

১৯৮৫ সালের আজকের দিনে বিখ্যাত চিকিৎসক এবং বাঙালি গবেষক শম্ভুনাথ দের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯২৮ সালের আজকের দিনে বাংলাদেশী লেখক আনোয়ার পাশার জন্ম হয়।

১৯৩৯ সালের আজকের দিনে বাংলাদেশী রাজনীতিবিদ এল. কে. সিদ্দিকীর জন্ম হয়।

১৯৬৬ সালের আজকের দিনে বাঙালি রাজনীতিবিদ, লেখক হবীবুল্লাহ বাহার চৌধুরীর মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১৪৫২ সালের আজকের দিনে ইতালীয় রেনেসাঁসের চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্ম হয়।

১৬৪১ সালের আজকের দিনে ইতালীয় বারোক চিত্রশিল্পী দমেনিকো জাম্পিয়েরির মৃত্যু হয়।

১৭০৭ সালের আজকের দিনে গণিতজ্ঞ লিওনার্ড অয়লারের জন্ম হয়।

১৮৬৫ সালের আজকের দিনে আততায়ীর গুলিতে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের মৃত্যু হয়।

১৮৯০ সালের আজকের দিনে একজন রুশ ভাষাবিজ্ঞানী নিকোলাই ত্রুবেৎস্‌কোয়-এর জন্ম হয়।

১৮৯৬ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ নিকোলাই সেময়োনোভের জন্ম হয়।

১৮৯৮ সালের আজকের দিনে পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ইবরাহিম ইসমাইলের জন্ম হয়।

১৯৩১ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ মনোবৈজ্ঞানিক, কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রোমারের জন্ম হয়।

১৯৩৮ সালের আজকের দিনে পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক সেসার ভাইয়েহোর মৃত্যু হয়।

১৯৭২ সালের আজকের দিনে উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।

১৯৮০ সালের আজকের দিনে ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক জঁ-পল সার্ত্র্‌-এর মৃত্যু হয়।

১৯৮৬ সালের আজকের দিনে ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী জ্যঁ জ্যেঁনে-এর মৃত্যু হয়।

১৯৮৯ সালের আজকের দিনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব হু ইয়াওবাং পরলোক গমন করেন।

১৯৯০ সালের আজকের দিনে বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমা ওয়াটসনের জন্ম হয়।

২০১৫ সালের আজকের দিনে নেপালের রাজনীতিবিদ ও ভূতপূর্ব প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপার মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ১৪ এপ্রিল আজকের দিনে | ১৬ এপ্রিল

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading