কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৯ অক্টোবর
সাম্প্রতিক পোস্ট
আজকের দিনে ভারতঃ
১৮৭০ সালের আজকের দিনে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি তাঁর অকুতোভয় সাহস ও অসামান্য দেশপ্রেমের বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
১৮৮৮ সালের আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।
১৯০৩ সালের আজকের দিনে কথাসাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেন।
১৯০৩ সালের আজকের দিনে ভারতীয় সিনেমায় প্লে-ব্যাক সঙ্গীতের জনক রাইচাঁদ বড়ালের জন্ম হয়।
১৯১০ সালের আজকের দিনে সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের জন্ম হয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।
১৯২৪ সালের আজকের দিনে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হয়। তিনি আধুনিক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি।
১৯৪২ সালের আজকের দিনে চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯২৮ সালের আজকের দিনে মিজানুর রহমান চৌধুরীর জন্ম হয়, তিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে।
১৯৭৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফররুখ আহমদ, তিনি ছিলেন বাঙালি কবি।
১৯৮৭ সালের আজকের দিনে লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুর উদ্দীন পরলোক গমন করেন।
১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের অবসান হয়।
১৯৯৫ সালের আজকের দিনে শিল্পপতি জহুরুল ইসলাম পরলোক গমন করেন ।
১৯৯৬ সালের আজকের দিনে প্রধানমন্ত্রী কর্তৃক সোনারগাঁয়ে শিল্পচার্য জয়নুল জাদুঘর উদ্বোধন হয়।
২০১৪ সালের আজকের দিনে বাংলাদেশের ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ পরলোক গমন করেন ।
আজকের দিনে বিশ্ব –
১৩৮৬ সালের আজকের দিনে জার্মানির সবচেয়ে প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৬৮২ সালের আজকের দিনে পরলোক গমন করেন টমাস ব্রাউনি, তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক ও লেখক।
১৭২৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন গডফ্রে নেলার, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।
১৭৪৫ সালের আজকের দিনে ইংরেজ সাহিত্যিক জোনাথন সুইফট পরলোক গমন করেন ।
১৭৮১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ সেনা প্রধান লর্ড কর্ণওয়ালিস মার্কিন সেনা প্রধান জর্জ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পন করার মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।
১৮১২ সালের আজকের দিনে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে নেপোলিয়ন মস্কো ত্যাগে বাধ্য হন।
১৯২৩ সালের আজকের দিনে কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬ সালের আজকের দিনে চীনা সাহিত্যিক লু সুনের মৃত্যু হয়।
১৯৩৭ সালের আজকের আর্নেস্ট রাদারফোর্ডের মৃত্যু হয়। তিনিই ছিলেন তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণার মূল কান্ডারী।
১৯৫৪ সালের আজকের দিনে একদল অস্ট্রেলীয় অভিযাত্রী কর্তৃক পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু বিজয় হয় ।
১৯৬৫ সালের আজকের দিনে চীন-নেপাল আনুষ্ঠানিক প্রত্যক্ষডাক-ব্যবস্থা চালু হয় ।
১৯৯৩ সালের আজকের দিনে পিপলস পার্টির নেত্রী বেনজীর ভুট্টো দ্বিতীয় বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances#August
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%AF-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/October_19
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%AF-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


আপনার মতামত জানান