সববাংলায়

ইতিহাসে আজকের দিনে ১১ নভেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে আজকের দিনে ১১ নভেম্বর । 

বিশেষ দিবস :

আজকের দিনে ১১ নভেম্বর – জাতীয় শিক্ষা দিবস

আজকের দিনে ভারত :

১৭৯৩ সালের আজকের দিনে শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।

১৮৬৬ সালের আজকের দিনে কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

১৮৭২ সালের আজকের দিনে সঙ্গীতজ্ঞ আবুল করিম খান সাহেব সঙ্গীতরত্ন জন্মগ্রহণ করেন।

১৮৮৮ সালে আজকের দিনে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম হয়।

১৯০২ সালের আজকের দিনে ভারতের প্রথম ব্যক্তি হিসেবে নিজের গান রেকর্ড করেন গওহর জান

১৯০৮ সালের আজকের দিনে কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র জন্মগ্রহণ করেন।

১৯৪৩ সালে আজকের দিনে যুগান্তকারী ভারতীয় পরমাণু পদার্থবিজ্ঞানী অনিল কাকোদকর এর জন্ম হয়।

১৯৮৭ সালের আজকের দিনে প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন পরলোক গমন করেন।

আজকের দিনে বাংলাদেশ :

১৯০৭ সালের আজকের দিনে কবি সুফী মোতাহার হোসেন জন্মগ্রহণ করেন।

১৯২৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হুমায়ূন রশীদ চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।

১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশ ভারত সীমান্ত বণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১৯৯৯ সালে আজকের দিনে পরলোক গমন করেন মোহাম্মদউল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।

আজকের দিনে বিশ্ব :

১৪৯৮ সালের আজকের দিনে পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমূদ্র অভিযান শুরু হয়।

১৭৭১ সালের আজকের দিনে আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা জন্মগ্রহণ করেন।

১৮২১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ফিওদোর দস্তয়েভ্‌স্কি, তিনি ছিলেন বিখ্যাত রুশ সাহিত্যিক।

১৮৬৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন আলফ্রেড হারমান ফ্রিয়েড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজ কর্মী।

১৮৮৫ সালের আজকের দিনে ইংরেজ সাহিত্যিক ডি.এইচ লরেন্স জন্মগ্রহণ করেন।

১৯১৮ সালের আজকের দিনে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৪৮ সালের আজকের দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ পরলোক গমন করেন

১৯৫২ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিতি হয়।

১৯৫৩ সালের আজকের দিনে পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।

১৯৬৬ সালের আজকের দিনে এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।

১৯৭১ সালের আজকের দিনে সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ পরলোক গমন করেন।

১৯৭৪ সালে আজকের দিনেজন্মগ্রহণ করেন লিওনার্ডো ডিক্যাপ্রিও, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

আজকের দিনে

ইতিহাসে আজকের দিনে ১০ নভেম্বর ইতিহাসে আজকের দিনে ১২ নভেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading