সববাংলায়

ইতিহাসে আজকের দিনে ১২ নভেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে আজকের দিনে ১২ নভেম্বর ।

বিশেষ দিবস :

আজকের দিনে ১২ নভেম্বর – আন্তর্জাতিক নিউমোনিয়া দিবস। 

আজকের দিনে ভারত :

১৭৮১ সালের আজকের দিনে ব্রিটিশ বহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে। 

১৮৩৭ সালের আজকের দিনে দেশীয় ও ইউরোপীয় ভূ-স্বামীদেরদ স্বর্থরক্ষা ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

১৮৮০ সালের আজকের দিনে প্রথম ভারতীয় প্রকৃতিপ্রেমী ও পক্ষীবিশারদ সালিম আলীর জন্ম হয়।

১৮৯৬ সালের আজকের দিনে মারাঠি বীর পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাতের জন্ম হয়।

১৯১৩ সালের আজকের দিনে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

১৯৩০ সালের আজকের দিনে ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।

১৯৪১ সালের আজকের দিনে ইসরো-র অন্যতম বিখ্যাত মহাকাশবিজ্ঞানী এস. নাম্বি.নারায়ণনের জন্ম হয়।

১৯৪৬ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেসের সভাপতি মদনমোহন মালব্যের মৃত্যু হয়।

১৯৫২ সালের আজকের দিনে ভারতবর্ষের মহিলা পদার্থবিদদের মধ্যে অন্যতম রোহিনী গডবোলের জন্ম হয়।

১৯৬৯ সালে আজকের দিনে পরলোক গমন করেন অজিতকুমার গুহ, তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ ও লেখক।

১৯৯৬ সালের আজকের দিনে ভারতের হরিয়ানার আকাশে উড্ডয়নরত দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ ব্যক্তি নিহত হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৮১৭ সালের আজকের দিনে বাহাউল্লা নামে পরিচিত আধ্যাত্মিক নেতা মির্জা হুসায়েইন আলী নুরি জন্মগ্রহণ করেন। তিনি বাহাই ধর্মের জনক।

১৯৮৩ সালের আজকের দিনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়।

আজকের দিনে বিশ্ব :

১৬৪৮ সালের আজকের দিনে মেক্সিকান কবি হুয়ানা ইনেস দে লা ক্রসের জন্ম।

১৮৪০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অগুস্ত রদ্যাঁ, তিনি ছিলেন আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।

১৮৬৬ সালের আজকের দিনে চীনের বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের জন্ম হয়।

১৯১৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রোল্যান্ড বার্থেজ, তিনি ছিলেন ফরাসি দার্শনিক, তাত্তিক ও সমালোচক।

১৯১৬ সালে আজকের দিনে পরলোক গমন করেন পারসিভালমাস্টার লোয়েল, তিনি ছিলেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও লেখক।

১৯৭৩ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রাধা মিচেল, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও প্রযোজক।

১৯৭৬ সালে আজকের দিনে পরলোক গমন করেন মিখাইল গুরেভিচ, তিনি ছিলেন রাশিয়ান বিমান ডিজাইনার, বোখারা সমবায়ের প্রতিষ্ঠিত।

১৯৭৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন আলেকজান্দ্রা লারা, তিনি রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী।

১৯৮৯ সালের আজকের দিনে বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুর বিরে পরলোক গমন করেন।

১৯৯০ সালের আজকের দিনে পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন।

২০১৩ সালে আজকের দিনে পরলোক গমন করেন আলেকজান্ডার সেরেবরভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

আজকের দিনে

ইতিহাসে আজকের দিনে ১১ নভেম্বর ইতিহাসে আজকের দিনে ১৩ নভেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading