সববাংলায়

২৩ ডিসেম্বর ।। ৬ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহের জন্ম দিবস ২৩ ডিসেম্বর দেশে কিষাণ দিবস হিসেবে পালিত হয়। এই দিনের গুরুত্বের বিষয়ে আরো জানার জন্য পড়ে দেখুন এখানে https://sobbanglay.com/sob/kishan-diwas/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চরণ সিংএর জন্মদিন। চৌধুরী চরণ সিং ছিলেন ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী যিনি চরণ সিং নামেই সবার কাছে পরিচিত। তাঁর পূর্বপুরুষ ছিলেন ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নেতা, রাজা নাহার সিং। তাঁর জন্মদিনটি ভারতবর্ষে ‘কিষান দিবস’ নামে পরিচিত। চরণ সিং সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charan-singh/
  • আজ রাসবিহারী ঘোষের জন্মদিন। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ থেকে গড়িয়াহাট পর্যন্ত সিধে চলে গেছে যে রাস্তা আমরা তাকে চিনি রাসবিহারী অ্যাভিনিউ নামে। কলকাতার বহু রাস্তাই বিশেষ মনীষীদের নামে নামাঙ্কিত। কিন্তু কে ছিলেন এই রাসবিহারী বাবু? ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী ধারার একজন রাজনীতিবিদ, আইনজীবি এবং সমাজসেবক হিসেবে পরিচিত রাসবিহারী ঘোষের নামেই এই রাস্তা। তাঁর সঞ্চিত দানকৃত অর্থেই যাদবপুরে ৩৩ একর জায়গা কিনে তৈরি হয়েছিল আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিস্মৃতিতে ঠাঁই পাওয়া এই কৃতী বাঙালি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rash-behari-ghosh/
  • আজ পি ভি নরসিংহ রাওর মৃত্যুদিন। ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দক্ষিণ ভারত থেকে প্রথমবার কোন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর একাধিক মুক্ত বাজার নীতি প্রণয়ন করেন তিনি। প্রায় পনেরোটি ভাষা জানতেন তিনি। ভারতকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষিত হওয়া থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে তাঁকে ভারতীয় অর্থনীতির চাণক্য বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন। https://sobbanglay.com/sob/p-v-narsimha-rao/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-23

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হবে। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে যাবেন, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/
  • শীতকালে আঙুলে সামান্য একটু ঠোকা লাগলে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার মত ব্যথা করে! অথচ অন্য সময় সেই রকম ঠোকা প্রায়ই লেগে থাকে সামান্য একটু হয়ত ব্যথা লাগে – কিন্তু আমল দেওয়ার মত না। বয়স্ক মানুষের বাতের ব্যথা যেন শীতকালে বাড়ে বেশি পুরনো ব্যথাও এই সময়ে বাড়ে! কেন জানেন কি? না জানলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-it-pains-more-in-winter/
  • ৫২ তাসের ব্রিজ খেলায় নিলামের মতো ডাকাডাকি চলে। যাঁর ডাক শেষপর্যন্ত টিকে থাকে তাঁর পার্টনারকে সবকটি তাস সকলের সামনে দৃশ্যমান অবস্থায় নামিয়ে রাখতে হয়। তখন চুক্তিকারী অর্থাৎ ঘোষককে দুটি হাত খেলতে হয় একাই। আন্তর্জাতিক স্তরের এই ব্রিজ খেলার এরকমই আরও নানান খুঁটিনাটি নিয়মকানুন, তার ইতিহাস এবং আরও বিভিন্ন রকম তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/card-game-bridge

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • কিরীটেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটকণা গ্রামে অবস্থিত। পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার এখানে মেলা বসে। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সপ্তাহের শেষে এক কিংবা দুইরাত কোন সমুদ্রসৈকতে থাকার জন্য কলকাতা থেকে ১৫০ কিমি দুরত্বে মন্দারমনির জনপ্রিয়তা বোধহয় সবচেয়ে বেশি। সারাবছর ধরেই এখানে পর্যটকের আনাগোনা। দিঘা থেকে কাছেই এবং অপেক্ষাকৃত নিরিবিলি এই সৈকতে একটু নির্জনে সমুদ্র উপভোগ করা রিসোর্ট থেকেই সমুদ্র দেখা বা লাল কাঁকড়ার সাথে বালির ওপর দিয়ে হেঁটে চলা মানুষ উপভোগ করে এখানে। মন্দারমনি নিয়ে সুন্দর এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/bT2Sd9Mg-tM

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading