সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ গুলজারের জন্মদিন। তিনি ভারতের হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক। হিন্দী ভাষার একজন কবি হিসেবেও তিনি বিখ্যাত। উর্দু গজল রচনাতেও তাঁর বিশেষ কৃতিত্ব রয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gulzar/
- আজ বিজয়লক্ষ্মী পন্ডিতের জন্মদিন। তিনি ছিলেন স্বাধীনতা-পূর্ব ভারতবর্ষে ক্যাবিনেটের প্রথম মহিলা পদাধিকারী। ১৯৪১ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি সর্বভারতীয় মহিলা সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vijaya-lakshmi-pandit/
- নেতাজীর মৃত্যু নিয়ে সংশয় অনেক। সর্বাধিক প্রচলিত মতানুসারে আজকের দিনে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর সম্পর্কে কোন ভূমিকাই যথেষ্ট নয়। তাঁর জীবনী যে কোন গল্পকেই হার মানাবে। ভারতবর্ষ তাঁকে চেনে নেতাজী নামে আর বাঙালী চেনে সুভাষ নামে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/netaji-subhash-chandra-bose/
- আজ দেবব্রত বিশ্বাসের মৃত্যুদিন। রবীন্দ্র সঙ্গীতের গভীরতাকে হৃদয় দিয়ে অনুভব করতেন তিনি এবং সেই অনুভূতিই তাঁর গাওয়া গানে ধরা পড়ত। তাঁর গানের অন্যতম বৈশিষ্ট্য ছিল আবেগঘন অভিব্যক্তি এবং দরদী কন্ঠস্বর। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/debabrata-biswas/
- আজ সরলা দেবী চৌধুরানীর মৃত্যুদিন। ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা তাঁর হাত ধরেই হয়েছিল। সম্ভবত বাংলা থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগদানকারী প্রথম মহিলা ছিলেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত “বন্দেমাতরম” গানটির সুর তিনিই তৈরি করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarala-devi-chaudhurani/
- আজ চেঙ্গিজ খানের মৃত্যুদিন। পৃথিবীর ইতিহাসে একসময় সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল মোঙ্গল সাম্রাজ্য আর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিজ খান। চেঙ্গিজ ছিল উপাধি, তাঁর আসল নাম ছিল তেমুজিন। কেউ কেউ বলেন তিনি এমন একটি রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন যেখানে নারী-সহ সকল ব্যক্তির আইনি সমতা প্রতিষ্ঠিত হবে। একজন সামরিক নেতা হিসেবেও ভীষণ শৃঙ্খলাবদ্ধ মানুষ ছিলেন চেঙ্গিজ। চেঙ্গিজ খান সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/genghis-khan/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-18
ধর্মীয় অনুষ্ঠান :
- এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/
- আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- জানেনকি এই বাংলাতেই এমন তিনটি স্থান আছে যেখানে দেশের স্বাধীনতা দিবস উদযাপন হয় ১৫ আগস্টের পরিবর্তে ১৮ আগস্ট। জানতে হলে পড়ুন https://sobbanglay.com/sob/independence-day-celebrated-on-18th-august//
- স্মার্টফোনের ক্যামেরায় স্মার্ট পোজ দিয়ে টপাটপ সেলফি তুলে যাওয়া আমাদের অনেকেরই অভ্যাস। বন্ধুদের সঙ্গে, আত্মীয়-পরিজনদের সঙ্গে সেলফি তো আছেই, তার উপর কোনো তারকা গোছের কেউ হলে তো কথাই নেই, সই নেওয়ার প্রাচীন রীতি ভুলে আমরা এখন সেলফিতেই অভ্যস্ত। কিন্তু জানেন কি, বিশ্বে প্রথম সেলফিটি কে তুলেছিলেন? স্মার্টফোন ছাড়াই স্মার্ট কায়দায় তোলা সেই সেলফির চিত্রগ্রাহক রবার্ট কর্ণেলিয়াস। আজ থেকে ১৮২ বছর আগেই ফিলাডেলফিয়ায় সেলফি তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকে। জানতে চান ঠিক কেমন ছিল পৃথিবীর প্রথম সেলফি? তাহলে আর দেরি কেন? এখনই পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/world’s-first-selfie/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
নেতাজীর মৃত্যু নিয়ে সংশয় অনেক। সর্বাধিক প্রচলিত মতানুসারে আজকের দিনে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি এক উজ্জ্বল ও মহান চরিত্র যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য।
তিনি কেবল একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি একাধারে রাজনীতিবিদ ও সেনানায়কও ছিলেন। তাঁর সম্পর্কে কোন ভূমিকাই যথেষ্ট নয়। তাঁর জীবনী যে কোন গল্পকেই হার মানাবে। ভারতবর্ষ তাঁকে চেনে নেতাজী নামে আর বাঙালী চেনে সুভাষ নামে। তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র দেখুন এখানে
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
অমৃতা বিশ্বাস সরকারের কণ্ঠে তাঁর স্বরচিত প্রবন্ধ ‘ফেসবুক যখন সাহিত্যের আঙিনা’ শুনুন এখানে
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান