সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ নিলস বোরের জন্মদিন। পরমাণুর গঠন বোঝাতে বোরের মডেল আজও বিদ্যালয় পাঠক্রমের অংশ। কিন্তু তাঁর অবদান সেখানেই সীমাবদ্ধ নয়, সে তো ছিল তাঁর শুরুর দিকের কাজ। এই বিখ্যাত বিজ্ঞানীর জীবন সম্বন্ধে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/niels-bohr
- আজ পুতিনের জন্মদিন। রাশিয়ার গোয়েন্দাবিভাগ কেজিবি-র প্রাক্তন ফরেন ইন্টেলিজেন্স অফিসার এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয় ও বিশ্বখ্যাত ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট চারবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। প্রেসিডেন্ট থাকাকালীন প্রথম পর্যায়েই তাঁর সুযোগ্য পরিচালনায় ও নেতৃত্বে রাশিয়ার অর্থনীতি সুদৃঢ় হয়ে ওঠে এবং দেশের জিডিপি, ক্রয়ক্ষমতার পাশাপাশি মানুষের উপার্জন সবই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, দেশে বেকারত্ব ও দারিদ্র্য প্রায় অর্ধেক হ্রাস পায়। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/vladimir-putin/
- আজ এডগার অ্যালান পোয়ের মৃত্যুদিন। ডার্ক রোমান্টিসিজম ধারার অন্যতম লেখক এবং শিল্পের জন্য শিল্প আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো। বিজ্ঞাপনও প্রকাশ করেছিলেন সেই পরিকল্পনার কিন্তু তাঁর জীবৎকালে তা করা সম্ভব হয়নি। এক বর্ষার সন্ধ্যায় একটি ট্যাভার্নে নোংরা পোশাকে প্রলাপ বকা অবস্থায় পাওয়া যায় তাঁকে। এর কিছুদিন পর মৃত্যু হয় তাঁর। এই মৃত্যুকে ঘিরেও ঘনিয়ে ওঠে জটিল রহস্য। কেউ বলেন অতিরিক্ত মদ্যপান, কেউ বলেন কুপিং গ্যাং-এর অত্যাচার আবার কখনওবা জলাতঙ্ক, সিফিলিস, ব্রেন টিউমার ইত্যাদি তত্ত্বও উঠে এসেছিল৷ এই কিংবদন্তি আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো-এর বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/edgar-allan-poe/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-7
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- লেজের আমি লেজের তুমি, লেজ দিয়ে যায় চেনা!’ না এনাকে চিনতে গোঁফ লাগে না, তবে লেজ লাগে। হ্যা,ধুমকেতুর কথা বলছি। এদের লেজ দেখেই আমরা অন্যান্য তারাদের থেকে আলাদা করতে পারি। জানেন কি এদেরও লেজ গজায় আবার লোপও পায়! ঐ টিকটিকির মতো আর কি! তবে এদের আবার একটি নয় দু-দুটি লেজ! কিন্তু আর সব তারারা লেজ বিহীন, হঠাৎ এনার লেজ হল কেন? প্রশ্নটা কি মাথায় এসেছে? তাহলে জেনে নিন ধূমকেতুর লেজ হয় কেন এখানে https://sobbanglay.com/sob/comet-tail/
- লক্ষ্মীপুর জেলা বলতেই চোখের সামনে ভাসে – নারকেল, সুপুরি, ইলিশ এবং সয়াবিন। সমগ্র বাংলাদেশে লক্ষ্মীপুর জেলা বিখ্যাত সুপুরির রাজধানী হিসেবে। বাংলাদেশের সর্ববৃহৎ নৌ বন্দর এই জেলাতেই অবস্থিত। লক্ষ্মীপুর জেলার আরেক নাম ‘সয়াল্যান্ড বা সয়াবিনের লক্ষ্মীপুর’। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লক্ষ্মীমন্ত এই জেলাটি সম্পর্কে আরো জানতে পড়ুন লক্ষ্মীপুর জেলা https://sobbanglay.com/sob/lakshmipur/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
শ্রীকৃষ্ণ নারী শরীর ধারণ করে মোহিনী নাম নিয়ে আরাবনকে বিয়ে করেন। তাঁর মৃত্যুর পর নারীরূপী শ্রীকৃষ্ণ বৈধব্য বেশ ধারণ করে শোক পালন করেন। কিন্তু কেন আরাবানকে বিয়ে করেছিলেন শ্রীকৃষ্ণ? কে ছিলেন এই আরাবন? বিস্তারিত দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
জয়পুর জঙ্গলে থাকার বেশ কিছু হোটেল বা রিসোর্ট আছে। তবে এখানে কোন রিসোর্ট বা হোটেল বুক করবার আগে অবশ্যই তার অবস্থান এবং ঘরের অবস্থা দেখে নেবেন। এখানে এই পরিবেশ উপভোগ করার জন্য এটা কিন্তু খুব জরুরী। এখানে ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে অনেকেই সপ্তাহের শেষে ঘুরতে আসেন। অনেকে আবার বিষ্ণুপুর অবধি এসে সেখানেই থেকে যান। তারপর হোটেলের থেকে গাড়ির ব্যবস্থা করে জয়পুর জঙ্গল ঘুরে আসেন। কিন্তু সেক্ষেত্রে যখন তখন বেরিয়ে সামনেই হরিণ দেখতে পাওয়া বা জঙ্গলের শোভা উপভোগ করা হয়ে ওঠে না। আমরা আপনাদের জন্য জয়পুরের একটি হোটেলের ভিডিও পোস্ট করলাম এখানে
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান