আজ বাংলা ১৪৩১ সালের ২৯ আষাঢ় এবং ইংরাজি ২০২৪ সালের ১৪ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ মহেন্দ্রনাথ গুপ্তের জন্মদিন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের জীবনী ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ রচনা করার কারণে বাঙালি পাঠক সমাজে বিখ্যাত হয়ে আছেন তিনি। আপামর বাঙালির কাছে ‘শ্রী ম’ নামেই পরিচিত তিনি৷ তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mahendranath-gupta/
- আজ গোপাল গণেশ আগরকরের জন্মদিন। বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত ‘কেশরী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি । পরবর্তীতে মতবিরোধ হওয়ায় কেশরী ত্যাগ করে নিজস্ব পত্রিকা ‘সুধারক’ তৈরি করেন তিনি৷ সেই কাগজে অস্পৃশ্যতা, জাতিভেদ, বর্ণ-বৈষম্যের মতো সামাজিক সমস্যা নিয়ে যেমন সরব হয়ে উঠেছিলেন তিনি, তেমনি ধর্ম, ঈশ্বর ইত্যাদি বিষয়েও সাহসী মন্তব্য পেশ করতে সংকোচ করেননি কখনও। সমর্থন করেছিলেন বিধবাদের পুনর্বিবাহকে। দীর্ঘ ১০১ দিন কারাবাসও করতে হয়েছিল তাঁকে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gopal-ganesh-agarkar/
- আজ রাণী হামিদের জন্মদিন। ব্রিটিশ মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে তিনবার চ্যাম্পিয়ন হন বাংলাদেশের শ্রেষ্ঠ দাবাড়ু রাণী হামিদ। ফলশ্রুতিতে অন্যদেশের মহিলাদের চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগই বন্ধ করে দেয় ব্রিটিশরা। সামান্য এক বাঙালি নারীর কাছে এই পরাজয়ের গ্লানি মেনে নিতে পারেনি ব্রিটিশ ক্রীড়াজগত। কুড়িবার জাতীয় চ্যাম্পিয়নশিপের খেতাবজয়ী মহিলা দাবাড়ু রাণী হামিদ সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rani-hamid/
- আজ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সাবেক সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুদিন। কারাবন্দি থাকা অবস্থাতেও রংপুরের পাঁচটি আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। স্বৈরতান্ত্রিক শাসন এবং দুর্নীতির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অনেকে বলেন, বাংলাদেশের পূর্বতন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পিছনে এরশাদেরই প্ররোচনা ছিল। এমনই অনেক বিতর্কে ভরা হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hussain-muhammad-ershad/
- আজকের দিনে বাস্তিল দুর্গের পতন হয়েছিল। আঠারো শতকের ফ্রান্সে রাজতান্ত্রিক স্বৈরাচারের প্রতীক এই বাস্তিল দুর্গ ছিল রাষ্ট্রীয় কারাগার। বিক্ষুব্ধ জনগণ রীতিমতো সম্মুখসমরে বীরত্বের সঙ্গে রাষ্ট্রের সৈন্যদের সঙ্গে মোকাবিলা করে বাস্তিলের দখল নিয়েছিল এবং কার্যত রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল। বাস্তিল দুর্গের পতন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/storming-the-bastille/
- ২০১৯ সালের ৩০ মে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশতম আসর শেষ হয়। এই বিশ্বকাপ যৌথভাবে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হয়। ক্রিকেটের দ্বাদশতম আসর নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/2019-cricket-world-cup/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-14
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- প্রেম প্রস্তাব দেওয়া বা ভালবাসার মানুষটির মান ভাঙানোর জন্য চকলেটের ব্যবহার খুব পরিচিত ঘটনা। বাচ্চার কান্না বা রাগ ভোলাতে চকলেট প্রয়োজনীয় একটি জিনিস। আসলে চকলেট এমনই একটি জিনিস শিশু থেকে বৃদ্ধ সকলেরই ভীষণ প্রিয়। কিন্তু কেন? কি এমন আছে চকলেটে? তার বিজ্ঞান সম্মত ব্যাখ্যা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-we-love-chocolate
- ২০০ বছর অনেকটা সময়। এতগুলো দিন ধরে বিজু অপেরা হাউস থেকে গ্লোব সিনেমা হল হয়ে ওঠার যাত্রাপথে অনেক চরাই-উতরাই ছিল। এর ইতিহাসের সাথে মিশে আছে সাধারণ মানুষের চলচ্চিত্রপ্রেমী হয়ে ওঠার এক অদ্ভুত কাহিনী। সময়ের এই বাঁকে পৌঁছে মাল্টিপ্লেক্সের সাথে, ভিডিও পাইরেসির সাথে যুদ্ধে তাঁদের সাধের প্রতিষ্ঠান টিকে থাকতে পারে কিনা সেইদিকেই উদগ্রীব চোখে চেয়ে আছেন শহরবাসী, যাদের কাছে গ্লোব শুধুমাত্র সিনেমা হল ছাড়াও আরও অনেক কিছু। গ্লোব সিনেমা হল নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/globe-cinema-hall/
- পিয়ালী দ্বীপের আকর্ষণ বিশেষত কিছুটা লং ড্রাইভে এবং কিছুটা সুন্দরবনের ছোঁয়ায়। সুন্দরবনের ছোঁয়ায় এই কারণে বললাম কারণ পিয়ালি দ্বীপকে বলা হয় সুন্দরবনের প্রবেশপথ। পিয়ালী নদী দ্বীপটির বুক চিরে গিয়ে মিশেছে মাতলা নদীতে। সপ্তাহের শেষে কলকাতা থেকে বহু পর্যটকের ঠিকানা এই পিয়ালি দ্বীপ https://sobbanglay.com/sob/piyali-island/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান