আজ বাংলা ১৪৩১ সালের ২ পৌষ এবং ইংরাজি ২০২৪ সালের ১৮ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ রঘু রাইয়ের জন্মদিন। ভারতীয় ফোটোগ্রাফি এবং চিত্র-সাংবাদিকতার জগতে রঘু রাই এক অনন্য স্মরণীয় নাম। সিভিল ইঞ্জিনিয়ার হয়েও ছবি তোলার নেশায় একেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/raghu-rai/
আজ স্টিভেন স্পিলবার্গের জন্মদিন। ডাইনোসরদের নিয়ে নির্মিত ‘জুরাসিক পার্ক’ বা ভয়াল হাঙরের বিভীষিকাময় ‘জ’স’ এই ছবিগুলি দেখেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। আর যাঁরা দেখেছেন তাঁদের কাছে স্টিভেন স্পিলবার্গ এক ঘরোয়া নাম। বিশ্ব চলচ্চিত্রের দুনিয়ায় তিনি অন্যতম এক বাণিজ্যসফল পরিচালক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘শিণ্ডলার্স লিস্ট’ ছবিটি তাঁর অন্যতম একটি কালজয়ী ছবি। স্পিলবার্গের পরিচালনা ও ব্যক্তিজীবনের নানা তথ্য জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/steven-spielberg/
আজ জোসেফ স্তালিনের জন্মদিন। তিনি একজন সোভিয়েত রাজনীতিবিদ যিনি দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নের শাসক ছিলেন। এছাড়া তিনি সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং সোভিয়েত ইউনিয়নের কাউন্সিল অফ মিনিস্টার্স-এর চেয়ারম্যানও ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/joseph-stalin/
আজ মুজফ্ফর আহমেদের মৃত্যুদিন। রুশ বিপ্লবের পর রাশিয়ায় গড়ে উঠেছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র। সেই ঢেউ এসে পৌঁছয় ভারতেও। বাংলাদেশ তথা ভারতে সর্বপ্রথম সমাজতান্ত্রিক আন্দোলন শুরু করেন মুজাফফর আহমেদ। রাজনীতিকে পেশা হিসেবে নিলেও দক্ষ ছিলেন সাংবাদিকতা ও লেখালেখিতেও। ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তাঁর অনুগামীদের কাছে পরিচিত ছিলেন ‘কাকাবাবু’ নামে। আসুন জেনে নিই তাঁর জীবনকথা https://sobbanglay.com/sob/muzaffar-ahmed/
২০০২ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। এটিই ছিল প্রথম বিশ্বকাপ যেটি দুটি দেশ মিলিতভাবে আয়োজন করে। এই বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল বিশ্বের প্রথম এবং একমাত্র দল হিসেবে পঞ্চমবার ফুটবল বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়ে তোলে। এই বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-2002/
বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়৷ নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এর স্বাদ গন্ধ এমন যে জিভে জল চলে আসে৷ কিন্তু এই নলেন গুড় তৈরি হয় কিভাবে তা আমরা অনেকেই জানি না। এখানে আমরা বলব ‘গাছ কাটা’ থেকে শুরু করে নলেন গুড় তৈরি করার সম্পূর্ণ ইতিবৃত্ত। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-is-nolen-gur-made/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
১৯৯০ সালের একদিন আমেরিকার নিউ মেক্সিকোর পাহাড়ে ঘেরা ছোট জনপদ তাওসে রাত ৯টা নাগাদ হঠাৎ শহরের সকল অধিবাসী অবাক হয়ে যায় একটি ঘটনায়। আকাশ বাতাস মথিত করে অদ্ভুত এক গুঞ্জন শোনা যেতে থাকে। অনেকটা একটা বাইক স্ট্যান্ড থাকা অবস্থায় চালু রাখলে যেমন গুনগুন আওয়াজ হয় অনেকটা সেরকম। টানা হয়ে চলেছে শব্দটা। পৃথিবীর ইতিহাসে এই গুঞ্জনই তাওস হাম নামে পরিচিত। যার সমাধান মেলেনি আজও। এই রহস্যের বিস্তারিত জানতে দেখুন এখানে https://youtu.be/8tfr-UCB3QQ
আমরা অনেক জায়গায় দেখেছি তিনটি হাসতে থাকা সন্ন্যাসীর মূর্তি। হাসতে থাকা তিন সন্ন্যাসী দের রহস্য কী? তাদের কেন সারাক্ষণ হাসতে দেখা যায়? জানলে আপনিও চমকে উঠবেন। তাদের অনুপ্রেরণা মূলক গল্প আমাদের শেখাবে হাসির মূল্য। তারা আসলে কারা? তারা আমাদের কি শিক্ষা দিয়েছিল? কেনই সারাজীবন ধরে তারা সকলকে হাসতে বলেছিল। এই ভিডিওতে পাবেন তার উত্তর। জীবনে কখনও দুঃখ পেলে এই কাহিনী দেখুন। ভিডিওটি শেষ অবধি দেখুন, নিশ্চিতভাবে আপনার মন ভাল হয়ে যাবে https://youtu.be/y7x4PS0tblw
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান