আজ বাংলা ১৪৩১ সালের ১২ পৌষ এবং ইংরাজি ২০২৪ সালের ২৮ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ রতন টাটার জন্মদিন। টাটা গ্রুপের কথা বললেই যার নাম সবার প্রথমে মনে আসে তিনি রতন টাটা। জামশেদজি টাটার তৈরি করা ব্যবসায়িক সংস্থায় সামান্য এক কর্মচারী হিসেবে চাকরি করতে ঢুকে সেই কোম্পানির চেয়ারম্যান পদে আসীন হন তিনি এবং তারপর দীর্ঘ ২১ বছর পরিশ্রম ও মেধায় কোম্পানির সমৃদ্ধি ৪৩ গুণ বাড়িয়ে তোলেন রতন টাটা, সেই সঙ্গে কোম্পানির লভ্যাংশ বেড়ে যায় প্রায় ৫০ গুণ। তথ্য প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, খাদ্য ও ভোগ্যপণ্য, গাড়ি নির্মাণ, টেলিকম কী নেই তাঁর ব্যবসায়। এমনই ভারতের এক সফল শিল্পপতি রতন টাটার জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ratan-tata/
আজ ধীরুভাই আম্বানির জন্মদিন। ভারতের এক বিখ্যাত উদ্যোগপতি যাঁর হাত ধরে ভারতে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠা হয়। তিনিই প্রথম ব্যক্তি যিনি বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তাঁদেরকে ব্যবসার এক অঙ্গ হিসেবেই দেখেছেন প্রথম। ভারতীয় শিল্প-বাণিজ্যে অভূতপূর্ব অবদানের কারণে ভারত সরকার তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dhirubhai-ambani/
আজ জন ভন নিউম্যানের জন্মদিন। একসময় পারমাণবিক অস্ত্রের উপর দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিজ্ঞানী হিসেবে বিবেচিত হয়েছিলেন গণিতবিদ তিনি। সারাজীবনে প্রায় ১৫০টি গবেষণাপত্র রচনা করেছিলেন তিনি। হাইড্রোজেন বোমা তৈরিতেও সহায়তা করেছিলেন। ডিএনএ আবিষ্কারের আগে স্ব-প্রতিলিপি গঠনের বিষয়ে আলোচনা করেছিলেন নিউম্যান। হার্ড-ওয়্যার্ড এনিয়াক কম্পিউটারের বিকাশের গুরুত্বপূর্ণ ধারণাগুলি গড়ে তোলায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে মূল্যবান গবেষণা রয়েছে তাঁর। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/john-von-neumann/
পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/
১৯২১ সালের ২৮ ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্বোধন করা হয়। তৎকালীন রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টের প্রেসিডেন্ট উইলিয়াম এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মাণের মুখ্য নির্মাতা ছিলেন। স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী স্যার ডেভিড প্রেইন এবং লর্ড রেডেসডেলকে সৌধ-সংলগ্ন বাগান নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। বাগানের ফটক এবং উত্তরের ব্রিজের নকশা তৈরির দায়িত্ব ছিল ভিনসেন্ট জে এইচ মেসার্স-এর উপর। কলকাতার একটি সংস্থা মার্টিন অ্যান্ড কোম্পানি এই নির্মাণের কার্যভার পেয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস এবং ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/travel/trip-to-victoria-memorial/
উত্তুরে হাওয়া বইতে শুরু করলেই রবিবার বা ছুটির দিনগুলোতে মনে হয় কাছের প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নিয়ে হৈ হৈ করে বেরিয়ে পরা যাক পিকনিক করতে। হাঁড়ি কড়া নিয়ে রান্না করাই হোক কিংবা বাড়ি থেকে রান্না করে আনা লুচি আর কষা মাংস প্রকৃতির কোলে মিঠে কড়া রোদে বসে একসাথে সকলে মিলে দেদার আড্ডা মারতে মারতে খাওয়ার মজাটাই একদম আলাদা। কলকাতা শহরের মধ্যেই এরকম কিছু জনপ্রিয় পিকনিক স্পটের সুলুক সন্ধান পেতে পড়ুন https://sobbanglay.com/sob/picnic-spot-of-kolkata
শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। কিরীটেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটকণা গ্রামে অবস্থিত। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান