দেখতে দেখতে বঙ্গে বর্ষাকাল প্রায় চলে এসেছে। ভিজে রাস্তা আর ভ্যাপসা গরম মিশিয়ে অদ্ভুদ আবহাওয়া। তবে এই সময় মেঘে ঢাকা পাহাড়, ঝিরঝিরে বৃষ্টি, ধুয়ে যাওয়া গাছপালা আর সবুজে মোড়া উপত্যকা যেন জীবনের ক্লান্তিকে এক লহমায় মুছে দেয়। পশ্চিমবঙ্গের প্রকৃতি এই সময়ে এক নতুন রূপ ধারণ করে, চেনা জায়গাগুলোর রূপও অচেনা লাগে। এই লেখায় আমরা তুলে ধরেছি বর্ষায় পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গা।
কারো পছন্দ পাহাড় হয়, কারো জঙ্গল বা নিস্তব্ধ গ্রামীণ সৌন্দর্য। সেইসব কথা মাথায় রেখেই বর্ষায় পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গার এই তালিকাটি তৈরি করা হয়েছে। যারা ভ্রমণ প্রেমী, যারা শান্তি খোঁজেন প্রকৃতির কোলে, অথবা যারা ক্যামেরা হাতে মেঘের পিছু ধাওয়া করেন তাদের জন্য এই বর্ষাকাল হতে পারে এক অনন্য অভিজ্ঞতা। চলুন, এবার জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গা।
১) দার্জিলিং
বর্ষায় পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গা বললে প্রথমেই দার্জিলিং এর কথাই আসবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন, আর বর্ষার সময় এই শহরের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। এই সময় দার্জিলিং-এ ঘন মেঘে ঢেকে যায় পাহাড়ের শীর্ষ, আর বৃষ্টিতে ধুয়ে ফেলা চা-বাগানগুলো যেন একেবারে তাজা সবুজ চাদর পরে দাঁড়িয়ে থাকে। কুয়াশা-মেঘে ঢাকা হিমালয়ের আড়ালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়া ভাগ্যের বিষয় হয়ে যায়, কিন্তু এই রহস্যময় পরিবেশটাই বর্ষাকালের দার্জিলিংকে অন্য রকম করে তোলে। হ্যাপি ভ্যালি টি এস্টেট ঘুরে আসা, ঘুম মনাস্ট্রির সন্ন্যাসীদের প্রার্থনার আওয়াজ শোনা কিংবা বাতাসিয়া লুপে দাঁড়িয়ে মেঘে ঢাকা পাহাড় দেখা — সবকিছুতেই এক রকম প্রশান্তি মিশে থাকে।
এই সময় ট্যুরিস্ট তুলনামূলকভাবে কম, তাই তাড়াহুড়ো ছাড়াই শহরের বিভিন্ন জায়গা একান্তে উপভোগ করা যায়। টাইগার হিল থেকে ভোরের আলোয় পাহাড় দেখা না-ও যেতে পারে, তবে হোটেলের জানালা দিয়েও ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়ায় মোড়া এক অন্য অনুভূতি জাগে। বর্ষার দার্জিলিং যেমন ধীর, তেমনই রহস্যময় — একান্তে সময় কাটাতে চাইলে এটাই একদম ঠিক সময়। দার্জিলিং-এ কোথায় থাকবেন, কী দেখবেন, কী করবেন সেই সব বিস্তারিত জানতে পড়ুন এখানে।
২) কালিম্পং
বর্ষায় পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গা বললে দার্জিলিং-এর পাশাপাশি যে নামটা আসবে তা হল কালিম্পং। দার্জিলিংয়ের চেয়ে অনেক বেশি শান্ত এবং কম ভিড়ের জায়গা এটি। বর্ষার সময় এই জায়গাটি যেন আরও বেশি রহস্যময় ও সবুজ হয়ে ওঠে। পাহাড়ে বৃষ্টি পড়লে তার একটা আলাদা গন্ধ থাকে — মাটি আর পাতার গন্ধে মিশে থাকা সেই হালকা ঠান্ডা হাওয়া, কালিম্পং-এ অনুভব করা যায় খুব গভীরভাবে। এখানকার ডেলো পাহাড় কিংবা বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে নিচে মেঘে ঢাকা উপত্যকা দেখার আনন্দ, শহরের ব্যস্ততা ভুলিয়ে দেবে অনায়াসে। তাছাড়া এখানকার অর্কিড নার্সারি ও স্থানীয় বাজার বর্ষাতেও খোলা থাকে, ফলে সেখান থেকে কেনাকাটাও করা যায়।
কালিম্পংয়ের আশেপাশে লাভা, লোলেগাঁও ও রিশপ-এর মতো জায়গাগুলো জুন-জুলাই মাসে সবুজে ভরে ওঠে। তবে বৃষ্টির জন্য রাস্তা পিচ্ছিল হতে পারে, তাই গাড়ি ও জুতো বেছে চলা উচিত। কালিম্পং-এ কোথায় থাকবেন, কী দেখবেন, কী করবেন সেই সব বিস্তারিত জানতে পড়ুন এখানে।
৩) ডুয়ার্স
বর্ষায় পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গার মধ্যে অন্যতম হল ডুয়ার্স, যেখানে জঙ্গল, নদী ও সবুজ উপত্যকার অসাধারণ সমন্বয় দেখা যায়। বর্ষাকালে এই জায়গাটা হয়ে ওঠে প্রকৃতির এক জীবন্ত ছবি — যেন জল আর সবুজে ভিজে ওঠা একটা দুনিয়া। জুন-জুলাই মাসে গরুমারা, জলদাপাড়া, বক্সা কিংবা চিলাপাতা জাতীয় উদ্যানে প্রকৃতি নিজেকে নতুন করে মেলে ধরে। যদিও বর্ষাকালে সাফারি অনেক সময় বন্ধ থাকে, তবুও জঙ্গলের চারপাশে থাকা লজ, রিসর্ট বা হোমস্টে থেকে বৃষ্টিভেজা বনের সৌন্দর্য উপভোগ করাই এক বিশাল অভিজ্ঞতা।
তিস্তা, তোর্সা, রায়ডাক—এই নদীগুলো বর্ষায় স্রোত বেড়ে যায় এবং তাদের আশেপাশে যে নিস্তব্ধতা তৈরি হয়, তা অবর্ণনীয়। একদিকে চা-বাগানের গভীর সবুজ, অন্যদিকে দূরে মেঘে ঢাকা পাহাড়—এই দৃশ্য এক কথায় অসাধারণ। পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গা হিসাবে ডুয়ার্সের অনেকগুলো জায়গা রয়েছে, যেগুলোর রূপ এই বর্ষাকালেই বোঝা যায়। যারা প্রকৃতির আসল রূপ ভালোবাসে, তাদের জন্য বর্ষার ডুয়ার্স এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। তবে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ডুয়ার্সে কী সাবধানতা মেনে চলতে হবে, কোথায় থাকবেন, কী দেখবেন, কী করবেন সেই সব বিস্তারিত জানতে পড়ুন এখানে।
৪) অযোধ্যা পাহাড়
বর্ষায় পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গার অন্যতম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এই পাহাড় বর্ষার সময় একেবারে নতুন রূপ ধারণ করে। শুকনো লাল মাটির ভূমি যেন সবুজ ঘাসের আস্তরণে ঢেকে যায়, আর ছোট ছোট ঝরনা পরিণত হয় গর্জে ওঠা জলপ্রপাতে। জুন-জুলাই মাসে এই পাহাড়ি অঞ্চলের বৃষ্টিভেজা বাতাস, গাছপালার গন্ধ, আর প্রকৃতির নিস্তব্ধতা এমনভাবে মনের উপর প্রভাব ফেলে যে একবার ঘুরে এলে মন ছুঁয়ে যায়। অযোধ্যা পাহাড়ে বামনি জলপ্রপাত, মুরুগুমা ড্যামের মতো প্রাকৃতিক স্থানগুলো বর্ষায় আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।
পাহাড়ি পথ ধরে ট্রেক করতে করতে মাঝে মাঝে ঝিরি নদীর শব্দ কানে এলে মনে হবে যেন প্রকৃতি নিজেই গান গাইছে। বর্ষাকালে গাড়ি চলাচল একটু কঠিন হলেও, রাস্তার দু’পাশের জঙ্গল আর পাহাড়ের সৌন্দর্য এতটাই অপূর্ব যে সব কষ্ট ভুলে যেতে বাধ্য হবি। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির কোলে সময় কাটাতে চায়, তাদের জন্য অযোধ্যা পাহাড় বর্ষার আদর্শ গন্তব্য। তবে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। অযোধ্যা পাহাড়ে কী সাবধানতা মেনে চলতে হবে, কোথায় থাকবেন, কী দেখবেন, কী করবেন সেই সব বিস্তারিত জানতে পড়ুন এখানে।
৫) ঝাড়গ্রাম
বর্ষায় পশ্চিমবঙ্গে ঘোরার সেরা পাঁচটি জায়গার মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গা হল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম বর্ষায় এক অন্যরকম চেহারা নিয়ে হাজির হয়। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত এই ছোট শহরটি বর্ষাকালে সবুজে মোড়া জঙ্গলের মাঝে নিস্তব্ধ এক আশ্রয় হয়ে ওঠে। এখানকার শাল-মহুয়ার জঙ্গল বর্ষার সময় একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে। ঝড়ে ধুয়ে যাওয়া গাছের পাতাগুলোর উজ্জ্বলতা যেন চোখে লাগে। চিল্কিগড় রাজবাড়ির আশপাশের অঞ্চল বা বেলপাহাড়ির জঙ্গল বর্ষার সময় ঘুরে দেখলে মনে হয় যেন একটা রূপকথার দেশে চলে এসেছেন।
ঝাড়গ্রামের বিশেষত্ব হলো, এখানে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের খুব সুন্দর মিশ্রণ আছে। শহরটা ছোট হলেও শান্তিপূর্ণ, আর চারপাশে যেসব রিসর্ট ও ইকো-হোমস্টে আছে সেগুলোর বেশিরভাগই প্রকৃতির মধ্যেই গড়ে উঠেছে। বর্ষার ঝিরঝিরে বৃষ্টি, সঙ্গে পাখির ডাক আর নিস্তব্ধ পরিবেশ — ঝাড়গ্রামে কিছুদিন থাকলে মন-প্রাণ শান্ত হয়ে যায়। আপনি যদি নিরিবিলি, কম জনবহুল কোনও বর্ষাকালের গন্তব্য খুঁজছেন, যেখানে শুধু প্রাকৃতিক শব্দ আর সবুজে ভরা প্রকৃতি থাকবে — তাহলে ঝাড়গ্রাম নিঃসন্দেহে উপযুক্ত একটি জায়গা। ঝাড়গ্রামের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৫
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান