আজ বাংলা ১৪৩২ সালের ১৯ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ৫ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ কাশীপ্রসাদ ঘোষের জন্মদিন। একে নেটিভ, তায় বাঙালি! কিন্তু ইংরেজি লেখা দেখলে সে কথা বিশ্বাস হওয়ার জো নেই। সাহেবদের ইংরেজি কবিতার সংকলনে ডিরোজিও, টেনিসন, চসারের পাশে প্রকাশ পেত তাঁর কবিতা। ইংরেজি ভাষায় অনবদ্য সব কাব্যগ্রন্থ, সমালোচনা, প্রবন্ধ, নিবন্ধ লিখেছেন তিনি। মধুসূদনের আগে তিনিই ছিলেন প্রথম বাঙালি যিনি ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kashiprasad-ghosh
- আজ মুজফ্ফর আহমেদের জন্মদিন। রুশ বিপ্লবের পর রাশিয়ায় গড়ে উঠেছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র। সেই ঢেউ এসে পৌঁছয় ভারতেও। বাংলাদেশ তথা ভারতে সর্বপ্রথম সমাজতান্ত্রিক আন্দোলন শুরু করেন মুজাফফর আহমেদ। রাজনীতিকে পেশা হিসেবে নিলেও দক্ষ ছিলেন সাংবাদিকতা ও লেখালেখিতেও। ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তাঁর অনুগামীদের কাছে পরিচিত ছিলেন ‘কাকাবাবু’ নামে। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/muzaffar-ahmed/
- আজ নীল আর্মস্ট্রংয়ের জন্মদিন। “একজন মানুষের জন্য এটি খুব ছোট পদক্ষেপ ঠিকই, কিন্তু মানব সভ্যতার জন্য এটি একটি সুবিশাল পদক্ষেপ।” চাঁদের মাটিতে প্রথম পা দেওয়ার পর তাঁর করা এই উক্তিটি মানুষের অদম্য জেদ ও দুর্গমকে ছোয়াঁর আকাঙ্খারই প্রতীক। তিনি কেবল একজন মহাকাশচারী ছিলেননা, একাধারে আমেরিকান নৌ বিমান চালক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/neil-alden-armstrong/
- আজ নিয়েলস হেনরিক আবেলের জন্মদিন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ তিনি। অথচ তাঁর জীবদ্দশায় পাননি কাজের স্বীকৃতি। পাননি একটিও স্থায়ী চাকরি। তাঁর মৃত্যুর দুই দিন পরে তাঁর ইউনিভার্সিটিতে যোগদানের নিয়োগপত্র আসে।গণিতবিভাগে অসামান্য অবদানের জন্য নরওয়ে সরকারের পক্ষ থেকে প্রত্যেক বছর দেওয়া হয় তাঁরই নামাঙ্কিত নোবেল পুরস্কারের সমতুল পুরস্কার “আবেল প্ৰাইজ”। পারিবারিক অশান্তি, কর্মজীবনে দুর্নীতির শিকার, তীব্র অর্থাভাবে ক্লিষ্ট ,অবশেষে যক্ষা রোগে আক্রান্ত হয়ে অতি অল্প বয়সে মৃত্যু হয় তাঁর। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/niels-henrik-abel/
- আজ গী দ্য মপাসাঁর জন্মদিন। বিশ্ববিখ্যাত ফরাসি গল্পকার হিসেবেই তিনি সুপরিচিত। একসময় তিনি টানা দশ বছর নৌবাহিনীতে ক্লার্ক হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীকালে সিফিলিসে আক্রান্ত হয়ে মানসিক সমস্যায় ভুগে গলা কেটে আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maupassant
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-05
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ ঝুলনযাত্রার শুরু । বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jhulan-purnima
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- অলিম্পিক শুনেছেন, দেখেওছেন কিন্তু প্যারালিম্পিকটা আবার কী? ভাবতে বসে গেলেন? নাহ আর বেশি ভাবতে হবে না। প্যারালিম্পিকের আদ্যোপান্ত জেনে নিতে টুক করে পড়ে ফেলুন এই লেখাটা – https://sobbanglay.com/sob/paralympic/
- স্মার্টফোন এখন আমাদের রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। কম্পিউটারের যেমন অপারেটিং সিস্টেম আছে তেমন একটি স্মার্টফোনেরও আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। এই অ্যান্ড্রয়েড হল গুগলের তৈরি করা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণ বা ভার্সানের নাম হিসাবে বিভিন্ন খাবারের নাম শোনা যায়। যেমন কিটক্যাট, ললিপপ ইত্যাদি। সেই সব তালিকা দেখুন এখানে https://sobbanglay.com/sob/list-of-android-version-names/
- পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুদের চারধামের একটি ধাম। অন্য তিনটি ধাম হল বদ্রীনাথ, রামেশ্বরম ও দ্বারকা। প্রতিটা হিন্দু জীবনে অন্তত একটিবার এই চারটে ধাম ভ্রমণ করতে চান। আর চারধামের মধ্যে পুরী বাঙালির সবচেয়ে কাছে হওয়ায় বিষ্ণু বা জগন্নাথের আশীর্বাদ নিতে বাঙালি বারে বারে ছুটে আসে এখানে। জগন্নাথ মন্দিরের পেছনের পৌরাণিক কাহিনী, এখানে এলে কি কি করা উচিত আর কি কি উচিত নয়, কখন এখানে আসা সবচেয়ে ভালো, মন্দিরচত্বরে জগন্নাথ ছাড়াও আর কি দর্শন করবেন, এই সবকিছু মিলিয়ে জগন্নাথধাম ভ্রমণের খুঁটিনাটি পাবেন এখানে https://sobbanglay.com/sob/jagannath-temple-trip//

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোন প্রাচীন সময়ে রাধা আর কৃষ্ণ দুই ঐশী নর-নারী পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন, আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মননে। দোল পূর্ণিমার সঙ্গেও যেমন সেই একই রাধা-কৃষ্ণের প্রসঙ্গ জড়িয়ে আছে, ঝুলনেও তাই। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/L_sDHjxzgEY
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান