আজ বাংলা ১৪৩২ সালের ২৪ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ১০ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ভি ভি গিরির জন্মদিন। ভারতবর্ষের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা ছিলেন যেমন তেমনি আবার পরবর্তীকালে শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশনার হিসেবেও নিযুক্ত ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিলে স্বাক্ষর করেছিলেন তিনি – সিমলা চুক্তি ও ব্যংক জাতীয়করণ। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/v-v-giri/
- আজ ফুলন দেবীর জন্মদিন। ইতিহাসে তিনি ‘দস্যু রানী’ নামেই পরিচিত। বেহেমাই গ্রামে তাঁর আদেশেই বাইশ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয় যার ফলে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভি পি সিং পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীকালে নির্বাচনে জিতে লোকসভার সদস্য হয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/phoolan-devi/
- আজ ফতেহ সিং রাঠোরের জন্মদিন। বাঘ সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘টাইগার ম্যান অব ইন্ডিয়া’ নামে পরিচিত হয়েছিলেন তিনি। রনথম্ভোর ন্যাশানাল পার্ককে সারা বিশ্বের কাছে বাঘ সংরক্ষণ এলাকা হিসেবে বিখ্যাত করে তোলার পিছনে মূল কান্ডারীই ছিলেন তিনি। সেই এলাকায় অবস্থিত একটি গ্রামকে স্থানান্তরিত করবার মতো কঠিন কাজ সমাধা করেছিলেন সফলভাবে। তবে সেজন্য তাঁর ওপরে হামলাও হয়েছিল, সৌভাগ্যবশত তিনি বেঁচে গিয়েছিলেন। এককালে ডিউক অব এডিনবার্গকে শিকারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই তিনিই পরে বণ্যপ্রাণী সংরক্ষণের জন্য পেয়েছিলেন বিবিধ খেতাব। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/fateh-singh-rathore/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-10
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- মনে করা হয় ভারতীয় উপমহাদেশেই ক্যারম খেলার উৎপত্তি হয়েছে। পুরোনো যুগের ভারতীয় রাজামহারাজারাও যে এই খেলা খেলত তার প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন দেশে এই খেলার বিবিধ ফরম্যাট প্রচলিত আছে আবার স্থানভেদে নানারকম নামেও পরিচিত এই খেলা। ১৯৮৮ সালে চেন্নাইতে আন্তর্জাতিক ক্যারম ফেডারেশন তৈরি হওয়ার ফলে এই খেলাটি আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছিল। এর নেপথ্যে ছিলেন মিস্টার বাঙ্গারু বাবু। তাঁকে সেই কারণে ক্যারমের জনকও বলা হয়ে থাকে। বিশ্ববিখ্যাত ক্যারম খেলোয়াড়দের একটি তালিকা করলে তাতে ভারতীয় খেলোয়াড়দের নামই সবচেয়ে বেশি পাওয়া যাবে। ক্যারম নামের এই বোর্ডগেমটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/carrom/
- সালটা ১৯৭২। মিউনিখ অলিম্পিকে হানা দেয় প্যালেস্তানীয় উগ্রপন্থীদের সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বর’। এগারো জন ইজরায়েলি অ্যাথলিট মারা যায়। এই হত্যাকারীদের শাস্তি দেওয়ার জন্য ইজরায়েলি সরকার প্রেসিডেন্ট গোল্ড মেয়ারের নির্দেশে নিযুক্ত করে মোসাদ বাহিনীকে। শুরু হয় ‘অপারেশন র্যাথ অফ গড’। অলিম্পিকের ইতিহাসের এমন ন্যক্কারজনক অধ্যায় সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/munich-massacre/
- স্বপ্ন আর বাস্তব -এই দুয়ের সম্পর্ক নিয়ে প্রাচীনকাল থেকে আজ অবধি দার্শনিক, বিজ্ঞানীসহ বিভিন্ন বিশেষজ্ঞ মানুষ নানান মতপ্রকাশ করে এসেছেন । কিন্তু স্বপ্ন আজও রহস্যময় রয়ে গেছে সবার কাছে। স্বপ্ন কি, আমরা স্বপ্ন দেখি কেন, অন্ধ মানুষ স্বপ্ন দেখে কিনা ইত্যাদি তথ্যগুলি সম্বন্ধে জানতে চাইলে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/why-do-we-dream

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- মহিলারা গর্ভবতী সময় থেকে সন্তান বড় হওয়া পর্যন্ত লোটন ষষ্ঠী ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/DW2loR4M9gM

অন্যান্য আরও যা পড়বেন :
- আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান