শীতকাল ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এই সময় অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা সহনীয় থাকে, আর্দ্রতা কম থাকে এবং দীর্ঘক্ষণ বাইরে ঘোরাঘুরি করা যায়। গ্রীষ্মের প্রচণ্ড গরম বা বর্ষার অনিশ্চয়তা না থাকায় ভ্রমণ আরামদায়ক ও সহজ হয়। তাই এই শীতের মরশুমে ইতিহাস, স্থাপত্য, ধর্মীয় গুরুত্ব – এই সবকিছুর সমন্বয় পাওয়া যায় এমন পাঁচটি জায়গার কথা এখানে তুলে ধরা হয়েছে। শীতে ঘুরে দেখুন এই পাঁচটি জায়গা –
১) তাজমহল
তাজমহল দেখার জন্য শীতকাল আদর্শ সময়। এই সময় আগ্রার তাপমাত্রা সাধারণত ৮ – ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, ফলে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি বা লাইনে দাঁড়িয়ে থাকা খুব একটা কষ্টকর হয় না। গ্রীষ্মকালের প্রচণ্ড গরম বা বর্ষার আর্দ্রতা এই সময় থাকে না, যার ফলে পুরো তাজমহল চত্বর আরাম করে ঘোরা যায়। শীতকালে বাতাস তুলনামূলকভাবে শুষ্ক থাকে, তাই মার্বেলের কাজ, খোদাই ও স্থাপত্যের সূক্ষ্ম দিকগুলো পরিষ্কারভাবে দেখা যায়। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলো পরিষ্কার হয়ে আসে, যা ফটোগ্রাফির জন্য বিশেষভাবে উপযোগী। তাই আপনাকে যদি বলা হয় শীতে ঘুরে দেখুন এই পাঁচটি জায়গা, অবশ্যই তাজমহলের নাম সেই তালিকায় রাখবেন।
শীতকালে তাজমহলের পাশাপাশি আগ্রা ফোর্ট, মেহতাব বাগ ও ফতেপুর সিক্রির মতো কাছাকাছি ঐতিহাসিক স্থানগুলোও ঘোরা যায়। দিনের বেলায় অতিরিক্ত গরম না থাকায় একাধিক জায়গা একই দিনে কভার করা সম্ভব হয়। তাজমহলে টিকিতের দাম কত, কীভাবে ভিড় এড়িয়ে টিকিট কাটা যায়, কাছাকাছি কোথায় থাকা যায়, এই সমস্ত তাজমহল ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
২) চারমিনার
চারমিনার ও তার আশপাশের পুরোনো শহর ঘোরার জন্য শীতকাল সবচেয়ে উপযোগী। শীতে হায়দ্রাবাদের তাপমাত্রা সাধারণত ১৫–২৫ ডিগ্রির মধ্যে থাকে, যা দিনের বেলায় শহর ঘোরার জন্য বেশ আরামদায়ক। চারমিনারের স্থাপত্য, খিলান ও মিনারগুলো এই সময় অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে পরিষ্কারভাবে দেখা যায়। তাই আপনাকে যদি বলা হয় শীতে ঘুরে দেখুন এই পাঁচটি জায়গা, অবশ্যই তাজমহলের নাম সেই তালিকায় রাখবেন। চারমিনারের পাশেই লাড বাজার, মক্কা মসজিদ ও খাবারের অঞ্চলগুলোতে সারা বছর ভিড় উপচে থাকলেও শীতে সেই ভিড় একটু গা-সওয়া হয়ে যায়। সন্ধ্যার পর আলোকসজ্জায় চারমিনার এলাকা পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। চারমিনারের কোথায় কী দেখবেন, লাড বাজার থেকে কী কিনবেন ইত্যাদি ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
আরও পড়ুন: বর্ধমানের জনপ্রিয় পিকনিক স্পট
৩) সোমনাথ
হিন্দুধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্দির হিসাবে সোমনাথ মন্দিরে সারা বছরই ভিড় থাকে। বারো জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ হল সোমনাথ মন্দির। ভক্তির ক্ষেত্রে আবহাওয়ার বাধা না থাকলেও ভ্রমণের ক্ষেত্রে শীতকাল ভাল সময়, কারণ এই সময় গুজরাটের আবহাওয়া সবচেয়ে সহনীয় থাকে। শীতে তাপমাত্রা সাধারণত ১২–২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, ফলে সমুদ্রতীরবর্তী এই এলাকায় গরম বা আর্দ্রতার সমস্যা থাকে না। শীতকালে আরব সাগরের ধারে বাতাস তুলনামূলক শান্ত থাকে, ফলে সমুদ্র সৈকত ও বেশ উপভোগ্য হয়। মন্দির দর্শনের পাশাপাশি সাউন্ড অ্যান্ড লাইট শো বা কাছাকাছি ঐতিহাসিক স্থান ঘোরা যায়। গরমের সময় যে রুক্ষ আবহাওয়া থাকে, শীতে তা অনুপস্থিত থাকে। সোমনাথ মন্দিরের অজানা ইতিহাস থেকে শুরু করে ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
৪) পুরী
বাঙালির ১২ মাসের ঘোরার জায়গা হল পুরী। পুরী মূলত একটি উপকূলীয় শহর হওয়ায় আবহাওয়ার প্রভাব এখানে খুব স্পষ্টভাবে পড়ে। শীতকালে, বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এখানকার তাপমাত্রা ও আর্দ্রতা অনেকটাই নিয়ন্ত্রিত থাকে। গ্রীষ্মের মতো অতিরিক্ত গরম বা বর্ষার ভেজাভাব থাকে না। তাছাড়া জগন্নাথ মন্দির দর্শনের জন্যও শীতকাল সুবিধাজনক, কারণ ভিড় থাকলেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা কষ্টকর বোধ হয় না। পুরী সৈকত, কোণার্ক মন্দির বা চন্দ্রভাগা সমুদ্রতট – সব জায়গাই এই সময়ে সহজে ঘোরা যায়। তাছাড়া পুরী মানেই জগন্নাথ মন্দির হলেও এখানে রয়েছে আরও অনেক ঐতিহাসিক স্থান, যার অনেকগুলোই পর্যটকদের কাছে স্বল্প পরিচিত। পুরী ভ্রমণের সেইসব খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
৫) দলমা পাহাড়
ঝাড়খণ্ডের দলমা পাহাড় শীতকালে ঘোরার জন্য সবচেয়ে উপযোগী। শীতকালে আকাশ সাধারণত পরিষ্কার থাকে, ফলে দলমা পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য পুরোপুরি উপভোগ করা সম্ভব হয়। বর্ষাকালে যেখানে অতিবৃষ্টি ও কাদার সমস্যা থাকে, শীতে সেখানে সেই ঝুঁকি থাকে না। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে চারপাশের সবুজ বনভূমি আর দূরের জনপদ দেখা যায়, যা প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। দলমা মূলত একটি শান্ত, প্রকৃতিনির্ভর গন্তব্য হওয়ায় এখানে বড় পর্যটন কেন্দ্রের মতো ভিড় খুব একটা দেখা যায় না। শীতকালে এই নীরব পরিবেশ আরও স্পষ্টভাবে অনুভূত হয়। সব মিলিয়ে, নিরিবিলি পাহাড়, বনাঞ্চল আর শীতের আরামদায়ক আবহাওয়ার সমন্বয়ে দলমা শীতকালীন ভ্রমণের জন্য আদর্শ গন্তব্য। দলমা পাহাড় ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে।
সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৫
আরও পড়ুন: ঝাড়গ্রামের জনপ্রিয় পিকনিক স্পট
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান