কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৮ এপ্রিল ।
বিশেষ দিবস :
২৮ এপ্রিল – বিশ্ব কর্ম ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা দিবস।
২৮ এপ্রিল – পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস।
আজকের দিনে ভারত :
১৫২৬ সালের আজকের দিনে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর সিংহাসনে আরোহণ করেন।
১৭০১ সালের আজকের দিনে মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন ইংরেজ প্রতিনিধি জন মরিস।
১৭৪০ সালের আজকের দিনে প্রথম বাজিরাও পরলোক গমন করেন।
১৯৮২ সালের আজকের দিনে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক জন্মগ্রহণ করেন।
২০২১ সালের আজকের দিনে বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেবের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪৬ সালের আজকের দিনে চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল জন্মগ্রহণ করেন।
১৯৪৭ সালের আজকের দিনে প্রখ্যাত কিশোর সাহিত্যিক হুমায়ুন আজাদের জন্ম হয়। বড়দের জন্যেও অনেক গ্রন্থ তিনি রচনা করেন।
১৯৫৪ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ শেখ জামালের জন্ম হয়।
১৯৯২ সালের আজকের দিনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনের বিষয়ে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৫ সালের আজকের দিনে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের অন্যতম বিতর্কিত গ্রন্থ ‘নারী’ নিষিদ্ধ ঘোষণা করে।
আজকের দিনে বিশ্ব :
১৭৫৮ সালের আজকের দিনে আমেরিকার পঞ্চম রাষ্ট্রপতি জেমস মন্রো জন্মগ্রহণ করেন।
১৭৭০ সালের আজকের দিনে ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পা রাখেন।
১৭৮৯ সালের আজকের দিনে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ হয়। নেতৃত্ব দেন ফ্লেচার ক্রিশ্চিয়ান।
১৯০৬ সালের আজকের দিনে আমেরিকার গণিতবিদ কুর্ট গ্যডল জন্মগ্রহণ করেন।
১৯১৬ সালের আজকের দিনে বিখ্যাত স্পোর্টস কার কোম্পানি ল্যাম্বরগিনির প্রতিষ্ঠাতা ফেরুচ্চিও ল্যাম্বরগিনির জন্ম হয়।
১৯১৯ সালের আজকের দিনে লীগ অব নেশনস স্থাপিত হয়।
১৯২০ সালের আজকের দিনে আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করা হয়।
১৯২০ সালের আজকের দিনে পো্ল্যান্ড ও রাশিয়া পরস্পরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে।
১৯৩০ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট খেলোয়াড় আল্ফ ভ্যালেন্টাইন জন্মগ্রহণ করেন।
১৯৩৭ সালের আজকের দিনে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন জন্মগ্রহণ করেন।
১৯৪৫ সালের আজকের দিনে দ্বিতীয় মহাযুদ্ধে ইতালিকে নেতৃত্ব দেওয়া সর্বাধিনায়ক বেনিতো মুসোলিনির মৃত্যু হয়।
১৯৫২ সালের আজকের দিনে জাপান সার্বভৌমত্ব ফিরে পেয়ে গণতান্ত্রিক জাপান স্থাপিত হয়।
১৯৬৮ সালের আজকের দিনে ক্রিকেটার ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জন্মগ্রহণ করেন।
২০০১ সালের আজকের দিনে পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন ডেনিশ টিটো।
২০০৪ সালের আজকের দিনে আমেরিকার একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ উদ্ভাবন করে।
২০০৭ সালের আজকের দিনে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের নবম আসর শেষ হয়। শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ বার চ্যাম্পিয়ন হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/২৮_এপ্রিল
- https://en.wikipedia.org/wiki/April_28
- https://www.onthisday.com/day/april/28
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/Timeline_of_Bangladeshi_history
- http://www.ambalanews24.com/
- https://www.abnews24.com/


আপনার মতামত জানান