সববাংলায়

আজকের দিনে | ২৯ এপ্রিল

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৯ এপ্রিল ।

বিশেষ দিবস :

২৯ এপ্রিল – আন্তর্জাতিক নৃত্য দিবস

আজকের দিনে ভারত :

১৬৩৯ সালের আজকের দিনে দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮৪৮ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার জন্ম হয়।

১৯১৯ সালের আজকের দিনে জালিওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেন।

১৯৫৪ সালের আজকের দিনে ভারত ও চীনের মধ্যে তিব্বত সংক্রান্ত পঞ্চশীল চুক্তি হয়।

১৯৭৯ সালের আজকের দিনে ক্রিকেট খেলোয়াড় মূলত বোলার আশীষ নেহরার জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৪৮ সালের আজকের দিনে জলসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাতের জন্ম হয়।

১৯৯১ সালের আজকের দিনে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিমি/ঘন্টা বেগে আঘাত করে এক ভয়ানক ঝড়।

১৯৯২ সালের আজকের দিনে পূর্ব পাকিস্তানের গভর্নর গোলাম ফারুক খানের মৃত্যু হয়।

১৯৯৬ সালের আজকের দিনে উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সুরকার আবেদ হোসেন খানের মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

 ১৬৮২ সালের আজকের দিনে পিটার দ্য গ্রেইট রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন মাত্র দশ বছর বয়সে।

১৮৫৪ সালের আজকের দিনে প্রখ্যাত ফরাসি গণিতবিদ অঁরি পোয়াঁকারের জন্ম হয়।

১৯৩৬ সালের আজকের দিনে আর্জেন্টিনার কবি আলেহানদ্রা পিসারনিকের জন্ম হয়।

১৯৪০ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রায়ান টাবের-এর জন্ম হয়।

১৯৪৫ সালের আজকের দিনে ইতালিতে মিত্রশক্তির কাছে আত্মসমর্পন করে জার্মান বাহিনী।

১৯৭০ সালের আজকের দিনে আন্দ্রে আগাসির জন্ম হয়। প্রথম আমেরিকান হিসেবে চারবার অস্ট্রেলিয়ান ওপেনে জয়লাভ করেছিলেন বিখ্যাত টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসি।

১৯৭৭ সালের আজকের দিনে মার্কিন পেশাদার কুস্তিগির এবং অবসরপ্রাপ্ত আমেরিকান ফুটবল খেলোয়াড় টাইটাস ও’নিল-এর জন্ম হয়।

১৯৮০ সালের আজকের দিনে প্রখ্যাত ইংরেজ চলচ্চিত্র নির্দেশক স্যার আলফ্রেড যোসেফ হিচককের মৃত্যু হয়।

১৯৯৭ সালের আজকের দিনে চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয় বৃটেন।

২০০৬ সালের আজকের দিনে আমেরিকার অর্থনীতিবিদ জন কেনেথ গলব্রেইথের মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২৮ এপ্রিল আজকের দিনে | ৩০ এপ্রিল

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading