সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৬ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ লীলা মজুমদারের জন্মদিন। তাঁর চার পাশে গল্পরা ঘুরে বেড়াত। শিশু মনকে কি এক অদ্ভুত দক্ষতায় উনি পড়তে পারতেন। তাঁর গল্প পড়েই তো বাঙালি শিশু ঘুমোতে যেত রাতে। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/leela-majumdar/
- আজ রোম্যান্টিক যুগের সাহিত্যিক ভিক্টর হুগোর জন্মদিন। তৃতীয় নেপোলিয়নের বিরোধিতা করার কারণে জীবনের পনেরো বছর নির্বাসনে কাটিয়েছিলেন তিনি। জাতীয় পরিষদ এবং সেনেটের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। সাহিত্য এবং রাজনীতি ছাড়াও প্রায় চার হাজারেরও বেশি ছবি এঁকেছিলেন হুগো। ভ্যান গঘের মতো শিল্পী তাঁর ছবির প্রশংসা করেছিলেন। এমন বহুমুখী প্রতিভাশালী ব্যক্তিত্ব ভিক্টর হুগো সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/victor-hugo/
- আজ ক্রিস্টোফার মারলোর জন্মদিন। এলিজাবেথীয় যুগে সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্সের আমদানি করে সাহিত্যিকদের মধ্যে একটি আলোড়ন তৈরি করে দিয়েছিলেন তিনি। প্রথিতযশা নাট্যকার শেক্সপিয়ারও তাঁর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। নাটক এবং কবিতা লেখার পাশাপাশি অনুবাদের কাজও করেছিলেন তিনি। মারলো-কৃত ওভিডের আমোরেসের অনুবাদটি একসময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সাহিত্যচর্চার পাশাপাশি জানা যায়, তিনি গুপ্তচরবৃত্তির সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর লেখায় নাস্তিকতা, ধর্মীয় বিরোধিতার আভাস ছিল বলে তাঁকে গ্রেপ্তারের আদেশও জারি করা হয়েছিল। কিন্তু তারপরেই হঠাৎ হত্যা করা হয় তাঁকে। এই হত্যার কারণ নিয়ে নানারকম রহস্য ঘনীভূত হয়। কেউ কেউ বলেন রাণীর আদেশই খুন হয়েছিলেন তিনি এবং এরইসঙ্গে গুপ্তচরবৃত্তির প্রসঙ্গও জু্ড়ে যায়। এমনই বিচিত্র এবং রহস্যে ভরপুর সাহিত্যিক ক্রিস্টোফার মারলোর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/christopher-marlowe/
- আজ আনন্দীবাই গোপাল রাও জোশির মৃত্যুদিন। ভারতের প্রথম মহিলা চিকিৎসক তিনি। তিনিই দেশের প্রথম মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় স্নাতক হওয়ার লক্ষ্যে আমেরিকা গমন করেছিলেন। এখনও দেশের মানুষের কাছে অজ্ঞাতই রয়ে গেলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/anandibai-gopalrao-joshi/
- আজ বিনায়ক দামোদর সাভারকরের মৃত্যুদিন। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির একজন বিপ্লবী ও রাজনীতিবিদ, ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। ‘মর্লে-মিন্টো- সংস্কার’ এর বিরোধিতা করে তাঁর পঞ্চাশ বছরের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অস্পৃশ্যতা এবং বর্ণবৈষম্যের ঘোর বিরোধী ছিলেন তিনি৷ তাঁর সম্পর্কে জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে https://sobbanglay.com/sob/vinayak-damodar-savarkar/
- আজ অভিজিৎ রায়ের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার যিনি ‘মুক্তমনা’ নামক স্বাধীনচেতা ও মুক্তচিন্তার ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁকে কুপিয়ে খুন করে বাংলাদেশী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/avijit-roy/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-26
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- প্রথিতযশা ইংরেজ কবি ও নাট্যকার ক্রিস্টোফার মারলোর মৃত্যু নিয়ে দীর্ঘকাল ধরেই জল্পনা-কল্পনা চলে আসছে৷ প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য ও প্রমাণ অনুযায়ী মনে করা হয় তিনি খুন হয়েছিলেন। ডান চোখের উপর ছুরিকাঘাতের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করেন অনেকে। টাকাপয়সা নিয়ে বচসার ফলে এই খুন হয়েছিল বলেই অনেক গবেষকের বিশ্বাস, কেউ আবার উল্লেখ করেন মারলোর কট্টর ধর্মবিরোধিতা ও নাস্তিকতা তাঁকে রাণী এলিজাবেথের রোষানলে ফেলেছিল এবং রাণীর নির্দেশেই নাকি হত্যা করা হয়েছিল মারলোকে। এছাড়াও তাঁর গুপ্তচরবৃত্তির কথাও জানা যায় ফলে সেই তথ্য থেকে গড়ে ওঠা তত্ত্ব বলে, রাষ্ট্রের কোনো বিপজ্জনক গোপনীয়তা প্রকাশ করার প্রবণতাকে রুখতেই এই হত্যাকান্ড। এমনই নানা তত্ত্বের আড়ালে রহস্যটি আজও যবনিকার অন্তরালেই রয়ে গেছে। ক্রিস্টোফার মারলো মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/death-mystery-of-christopher-marlowe/
- একসময়কার খুব বিখ্যাত ছবি ‘বাবা তারকনাথ’ দেখেছেন নিশ্চয়। শ্রাবণ মাস পড়লেই প্রতি সোমবারে শিবের মন্দিরে পুজোর পাশাপাশি বহু ভক্ত বাঁকে জল ভরে হেঁটে হেঁটে চলে যায় কলকাতা থেকে আটান্ন কিলোমিটার দূরের তারকেশ্বরে। তারকেশ্বরের উপাস্য তারকনাথ নাকি খুবই জাগ্রত। এখানকার মন্দির-সংলগ্ন দুধপুকুরে স্নান করে অনেকেই নাকি মনস্কামনা পূর্ণ করেন। কিন্তু কীভাবে এই মন্দির গড়ে উঠলো, এর বিশেষত্বই বা কী তা নিয়ে বিশদে জানতে হলে পড়তেই হবে এখানে – https://sobbanglay.com/sob/tarakeswar-temple/
- পঞ্চরত্ন স্থাপত্য একপ্রকারের মন্দিরের স্থাপত্যশিল্প। পুরনো বাংলার রাজাদের আমলে সপ্তদশ শতকে এ স্থাপত্যের আগমন ঘটে। এই স্থাপত্যে মন্দিরের মাথায় বা ছাদে চারটি কোণে চারটি চুড়া থাকে। আর কেন্দ্রে একটি চূড়া থাকে যা অন্যান্য চারটি চুড়ার চেয়ে অনেকটা উঁচু। এই চূড়াগুলোকে রত্নও বলা হয়ে থাকে। এইভাবে মোট পাঁচটি চূড়া বা রত্ন থাকে বলে এই স্থাপত্যশিল্পকে পঞ্চরত্ন বলা হয়। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pancharatna-architechture/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। প্রতিবছর দুর্গাপূজার মহাষ্টমী পূজার শেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয় তবে মতান্তরে নবমী পূজার দিনও এ পূজা অনুষ্ঠিত হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই নিয়ে https://youtu.be/EHseXcU-YT4
- যুদ্ধশেষে যুধিষ্ঠির কি বলেছিলেন সেই নিয়ে দুচার কথা সববাংলায় এর পাতায়। শান্তিপর্বের শুরুতেই দেখা যায় তিনি জানাচ্ছেন তিনি রাজা হতে আর ইচ্ছুক না। যুদ্ধশেষে যুধিষ্ঠির যুদ্ধের ভয়ংকর পরিণাম দেখে অনুতাপ করছেন তিনি নিজেকে দোষারোপ করছেন। পুরোটা দেখুন আমাদের ভিডিওতে দেখুন এখানে https://youtu.be/DKgPStEs3wA
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান