সববাংলায়

আজকের দিনে ।। ১৫ আগস্ট

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৫ আগস্ট ।

বিশেষ দিবসঃ

ভারতের স্বাধীনতা দিবস

বাংলাদেশের জাতীয় শোক দিবস

আজকের দিনে ভারতঃ

১৮৫৪ সালের আজকের দিনে বাংলায় প্রথম রেলপথ স্থাপন করা হয়।

১৮৭২ সালের আজকের দিনে রাজনৈতিক নেতা এবং দার্শনিক অরবিন্দ ঘোষের জন্ম হয়।

১৮৮৯ সালের আজকের দিনে কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯১০ সালের আজকের দিনে ইসলামবিষয়ক পন্ডিত ও ব্রাম্মধর্ম-প্রচারক ভাই গিরিশচন্দ্র সেনের মৃত্যু হয়।

১৯২৬ সালের আজকের দিনে বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়।

১৯৪২ সালের আজকের দিনে মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব মহাদেব দেশাই এর মৃত্যু হয়।

১৯৪৭ সালের আজকের দিনে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় ও ভারত স্বাধীনতা লাভ করে।

১৯৬৫ সালের আজকের দিনে ভারতে প্রথম দূরদশর্ন প্রদর্শিত হয়।

১৯৯৪ সালের আজকের দিনে ‘প্রোজেক্ট টাইগার’-এর প্রথম ডিরেক্টর কৈলাস শঙ্খলার মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯২২ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক  সৈয়দ ওয়ালীউল্লাহের জন্ম হয়।

১৯২২ সালের আজকের দিনে কবি আবুল হোসেনের জন্ম হয়।

১৯৩৬ সালের আজকের দিনে কবি মহম্মদ মনিরুজ্জমানের  জন্ম হয়।

১৯৪৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম হয়।

১৯৭৫ সালের আজকের দিনে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হন।

আজকের দিনে বিশ্বঃ

১৭৬৯ সালের আজকের দিনে ফরাসি জেনারেল ও সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের  জন্ম হয়।

১৭৭১ সালের আজকের দিনে স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি ওয়াল্টার স্কটের জন্ম হয়।

১৮৩৬ সালের আজকের দিনে  ইতালীয় নোবেল বিজয়ী লেখক গারসিয়া ডেলেডার মৃত্যু হয় ।

১৮৭২ সালের আজকের দিনে ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৪১ সালের আজকের দিনে পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ।

১৯৪৮ সালের আজকের দিনে কোরিয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

১৯৬০ সালের আজকের দিনে আফ্রিকার দেশ কঙ্গো ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৮২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণ রসায়নী হুগো থেওরেলের মৃত্যু হয়।

১৮৯২ সালের আজকের দিনে লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানীর জন্ম হয়।

২০০৫ সালের আজকের দিনে ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য হয়।

২০১১ সালের আজকের দিনে ইংরেজ লেখক মাইকেল লেগ্যটের মৃত্যু হয় ।

২০১২ সালের আজকের দিনে আমেরিকান লেখক হ্যারি হ্যারিসনের  মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে ।। ১৪ আগস্ট আজকের দিনে ।। ১৬ আগস্ট

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading