কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১২ মে ।
বিশেষ দিবস :
১২ মে – আন্তর্জাতিক নার্স দিবস
আজকের দিনে ভারত :
১৬৩৮ সালের আজকের দিনে মোগল সম্রাট শাহজাহান দিল্লীতে লালকেল্লা নির্মাণের কাজ শুরু করেন।
১৬৬৬ সালের আজকের দিনে শিবাজি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য আগ্রায় আসেন।
১৮২০ সালের আজকের দিনে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম হয়।
১৮৫৫ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় তথা বাঙালি ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসুর জন্ম হয়।
১৮৬৩ সালের আজকের দিনে বাংলা মুদ্রণের পথিকৃৎ বাঙালি লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম হয়।
১৮৭৭ সালের আজকের দিনে ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।
১৯১৩ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত এর জন্ম হয়।
১৯২৬ সালের আজকের দিনে দক্ষ রাজনীতিবিদ তথা শিল্পপতি বীরেন জে শাহ-র জন্ম হয়।
১৯৩০ সালের আজকের দিনে ভোপালের চতুর্থ মহিলা শাসক নবাব সুলতান জাহান বেগমের মৃত্যু হয়।
১৯৪১ সালের আজকের দিনে বিখ্যাত ‘কল্লোল’ সাহিত্যপত্রের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশরঞ্জন দাশের মৃত্যু হয়।
২০১৫ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৫২ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার জন্ম হয়।
১৯৫৫ সালের আজকের দিনে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে।
১৯৬৫ সালের আজকের দিনে বাংলাদেশে ভয়াভয় ঘূর্ণিঝড়ে ১৯২৭৯ জনের প্রাণহানি ঘটে।
১৯৭১ সালের আজকের দিনে লেখক সাদত আলী আখন্দের মৃত্যু হয়।
১৯৭২ সালের আজকের দিনে স্পেন ও দক্ষিণ কোরিয়া স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
আজকের দিনে বিশ্ব :
১৭০০ সালের আজকের দিনে বিখ্যাত ইংরেজ কবি জন ড্রাইডেনের মৃত্যু হয়।
১৮১২ সালের আজকের দিনে ইংল্যান্ডের কবি এডওয়ার্ড লিয়ারের জন্ম হয়।
১৮২০ সালের আজকের দিনে ইতালীয় বংশোদ্ভূত বিখ্যাত ইংরেজ সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়।
১৮৪৫ সালের আজকের দিনে ফরাসি সুরকার ও পিয়ানোবাদক গাব্রিয়েল ফাউরের জন্ম হয়।
১৮৪৫ সালের আজকের দিনে জার্মান কবি, অনুবাদক ও সমালোচক আগস্ট ভিলহেল্ম ফন শ্লেগেলের মৃত্যু হয়।
১৯০৭ সালের আজকের দিনে ফরাসি লেখক জরিস-কার্ল হুয়স্মান্স এর মৃত্যু হয়।
১৯২৪ সালের আজকের দিনে নোবেলজয়ী ইংরেজ মহাকাশ বিজ্ঞানী অ্যান্টনি হিউসিসের জন্ম হয়।
১৯৪১ সালের আজকের দিনে ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য অ্যাডলফ হিটলার দুটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন।
১৯৯১ সালের আজকের দিনে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নেপালে।
২০০১ সালের আজকের দিনে ব্রাজিলের ফুটবল খেলোয়াড় ডিডির মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান