সববাংলায়

১৩ জ্যৈষ্ঠ | ২৮ মে | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ১৩ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৬ সালের ২৮ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৩ জ্যৈষ্ঠ | ২৮ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির একজন বিপ্লবী ও রাজনীতিবিদ ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। ‘মর্লে-মিন্টো- সংস্কার’ এর বিরোধিতা করে তাঁর পঞ্চাশ বছরের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অস্পৃশ্যতা এবং বর্ণবৈষম্যের ঘোর বিরোধী ছিলেন তিনি৷ তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vinayak-damodar-savarkar/
  • আজ সত্যব্রত সামশ্রমীর জন্মদিন। অবিভক্ত বাংলার এক বিদগ্ধ বেদজ্ঞ পণ্ডিত হিসেবে বিখ্যাত তিনি। তাঁর তুল্য পণ্ডিত সেই সময়ে সমগ্র ভারতে আর কেউ ছিল না। তাঁর পাণ্ডিত্য ও প্রজ্ঞার কারণে তিনি ‘সামশ্রমী’ উপাধি লাভ করেন। সত্যব্রত সামশ্রমীর পাণ্ডিত্য আর স্ববিরোধে ভরা জীবনের কথা বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satyavrata-samayshreni/
  • আজ জয়নুল আবেদীনের মৃত্যুদিন। জয়নুল আবেদীন বাংলাদেশের আধুনিক ও সমসাময়িক শিল্প আন্দোলনের অগ্রগামী একজন চিত্রকর। বাংলাদেশের চিত্রকলায় অসামান্য অবদানের জন্য তাঁকে ‘শিল্পাচার্য’ বলা হয়।বিশ্বের প্রাচীনতম ও সর্ববৃহৎ ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বনহামসে তাঁর স্কেচ বিক্রয় হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zainul-abedin/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-28

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ইদুজ্জোহা। অনেক সময় একে কোরবানির (বলিদান) ঈদ বলেও অভিহিত করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/eid-ul-adha/
  • আজ হজের চতুর্থ দিন। হজ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hajj/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • অনেকক্ষণ এক ভাবে বসে বা শুয়ে থাকলে আমাদের হাত বা পা অবশ মনে হয় এবং তারপর নড়াচড়া করলে পিন ফোটানোর মত অনুভূতি (ঝিন ঝিন) হয়। এই ধরণের ঘটনা সকলেই এক বা একাধিকবার প্রত্যক্ষ করেছেন। কিন্তু জানেন কী আমাদের হাত পা ঝিন ঝিন করে কেন? অনেকের ধারণা অনেকক্ষণ এক ভাবে বসে বা শুয়ে থাকলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং তাই এই ধরণের অনুভূতি হয় কিন্তু আসলে তা নয়। তাহলে ঠিক কি হয় জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-do-limbs-fall-asleep/
  • সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতাটা তো মনে আছেই ”শুনতে পেলাম পোস্তা গিয়ে/তোমার নাকি মেয়ের বিয়ে। ” আজকে আমরা সেই পোস্তার কথাই জানব৷ অতীতে এই অঞ্চলে বাঙালি ব্যবসায়ীদের বসতি এলাকা থাকলেও বর্তমানে এখানে মারোয়ারীর বাসস্থান দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের ভোজ্য তেল নুন খাদ্যশস্য মশলা চিনি ও বনস্পতি প্রভৃতির পাইকারি বাজার রয়েছে। পুরোটা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/posta-bazar/
  • শহরের একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমাদের কিছুদিনের জন্য বেড়িয়ে আসতে বড় মন চায়।বেড়িয়ে পড়লেন আর গিয়ে পৌঁছলেন এক অসাধারণ সুন্দর দ্বীপে। কিন্তু কিছুক্ষণ থাকার পর জানলেন যে ভয়ঙ্কর এই দ্বীপটি আসলে সাপের দ্বীপ যার নাম ইহা ডি কুইমাডা গ্র্যান্ডি।  যেখানে বাস এমন সব ভয়ঙ্কর সাপের যে ব্রাজিল সরকার বাধ্য হয়ে দ্বীপটিতে সাধারণ মানুষের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/snake-island/

১৩ জ্যৈষ্ঠ | ২৮ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ইদুজ্জোহা। এটি সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। এই দিনটির অন্যান্য আরও নাম আছে। ঈদুল আজহা বা ঈদুল আধহা বা বকরি ঈদ। অনেক সময় একে কোরবানির (বলিদান) ঈদ বলেও অভিহিত করা হয়। ঈদ শব্দের আক্ষরিক অর্থ হল উৎসব। আধহা শব্দটির অর্থ ত্যাগ। ঈদুল আজহা বা ঈদুল আধহা শব্দটি আরবি শব্দ, যার অর্থ ‘ত্যাগের উৎসব’। বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/3ijq7p6-xpw
  • আজ হজের চতুর্থ দিন।হজ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য অন্যতম প্রয়োজনীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। বলা হয় প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকেই তার জীবনে একবার হলেও হজ করা উচিত। তবে শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম হলে তবেই হজযাত্রা আবশ্যিক বলে বিবেচিত হয়। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/GFp8mp1nq_Y

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বাঙালি ব্যবসা পারে না, এই কথা এখন প্রবাদের মত হয়ে গেলেও এককালে বাঙালিই ভারতবর্ষকে স্বাধীন ব্যবসার পথ দেখিয়েছিল। দে’জ মেডিকেলও এমনই এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের তৈরি ওষুধ দীর্ঘকাল ধরে মানুষের সেবায় কাজে লেগে আসছে। এই দে’জ মেডিকেলের নেপথ্যে থাকা ভূপেন্দ্রনাথ দে, যিনি বি.এন. দে নামেই অধিক পরিচিত, পরবর্তীকালে কসমেটিক্স ব্যবসাও শুরু করেন এবং তারই ফলস্বরূপ ‘কেওকার্পিন’ তেল হয়ে ওঠে কেশ তেলের এক জনপ্রিয় ব্র্যান্ড। কে বলেছে ব্যবসা বাঙালি পারে না? ভূপেন্দ্রনাথ দে’র বর্ণময় জীবন ও দেজ মেডিক্যালের ঐতিহ্যময় ইতিহাস নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/deoIF0lyGc4

১৩ জ্যৈষ্ঠ | ২৮ মে | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৩ জ্যৈষ্ঠ | ২৮ মে | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading