কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৭ আগস্ট ।
আজকের দিনে ভারতঃ
১৮৭০ সালের আজকের দিনে শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।
১৯১৯ সালের আজকের দিনে আজ ভারতের প্রথম নারী ইঞ্জিনিয়ার এ ললিতার জন্ম হয়।
১৯২৫ সালের আজকের দিনে শিক্ষাবিদ ও ভারতীয় কবি যশবন্ত সিং নেইকির জন্ম হয়।
১৯৭৬ সালের আজকের দিনে একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী যিনি সংক্ষেপে মুকেশ নামে পরিচিত মুকেশ চন্দ মাথুরের মৃত্যু হয়।
১৯৭৯ সালের আজকের দিনে ইংরেজ নৌসেনাপতি, রাজনীতিবিদ প্রথম আর্ল মাউন্টব্যাটেন ও ভারত চুয়াল্লিশতম গভর্নর জেনারেল লর্ড লুই মাউন্টব্যাটেনের মৃত্যু হয়।
২০০৬ সালের আজকের দিনে পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হৃষিকেশ মুখার্জীর মৃত্যু হয়।
২০১৩ সালের আজকের দিনে স্বাধীন ভারতের প্রথম পুরুষ অলিম্পিয়ান হেনরি রেবেলোর মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৭১ সালের আজকের দিনে লন্ডনে বাংলাদেশ মিশনের উদ্বোধন হয়।
১৯৮৮ সালের আজকের দিনে প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।
২০১৫ সালের আজকের দিনে বাংলাদেশী রাজনীতিবিদ ও অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৭৭০ সালের আজকের দিনে বিখ্যাত জার্মান দার্শনিক হেগেলের জন্মদিন।
১৮২৮ সালের আজকের দিনে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৮৯ সালের আজকের দিনে প্রথমবারের মত সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।
১৯০৮ সালের আজকের দিনে ক্রিকেট জগতের কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যানের জন্ম হয়।
১৯১৫ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ নরম্যান ফস্টার র্যামজের জন্ম হয়।
১৯২৬ সালের আজকের দিনে নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ ক্রিস্টেন নিগার্ডের জন্ম হয়।
১৯৫০ সালের আজকের দিনে আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক চার্লস ফ্লেইসচের জন্ম হয়।
১৯৫৫ সালের আজকের দিনে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ প্রথম প্রকাশিত হয়।
১৯৫৮ সালের আজকের দিনে রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী সের্গেই ক্রিকালেভের জন্ম হয়।
১৯৭০ সালের আজকের দিনে অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ অ্যান্ডি জন বিকেলের জন্ম হয়।
১৯৭৪ সালের আজকের দিনে পাকিস্তানী ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের জন্ম হয়।
১৯৭৫ সালের আজকের দিনে ইথিওপিয়ার শেষ সম্রাট হাইলে সেলাসির মৃত্যু হয়।
২০০৯ সালের আজকের দিনে রাশিয়ান লেখক ও কবি সের্গেই মিখাল্কোভের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to এ ললিতা | সববাংলায়Cancel reply