কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৬ ফেব্রুয়ারি ।
আজকের দিনে ভারত :
১৭০৪ সালের আজকের দিনে অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থা চালু হয়।
১৮২২ সালের আজকের দিনে পুরাতত্ত্ববিদ, প্রাবন্ধিক ও ঐতিহাসিক রাজেন্দ্রলাল মিত্রের জন্ম হয়।
১৯১১ সালের আজকের দিনে রবীন্দ্র সংগীত শিল্পী অমিতা ঠাকুরের জন্ম হয়।
১৯৫৬ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহার মৃত্যু হয়।
২০০০ সালের আজকের দিনে ভারতের প্রথম জাতীয় গ্রন্থাগারিক বেল্লারি শামান্না কেশবনের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯২৬ সালের আজকের দিনে বাঙালী বুদ্ধিজীবী ও লেখক শহীদুল্লাহ কায়সার জন্মগ্রহণ করেন।
১৯৩৬ সালের এই দিনে বাঙালি সাহিত্যিক রাজিয়া খান জন্মগ্রহণ করেন।
১৯৪২ সালের আজকের দিনে এম এ ওয়াজেদ মিয়া-র জন্ম হয়।
১৯৪৮ সালের এই দিনে বাঙালি কন্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের জন্ম হয়।
১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।
১৯৮৪ সালের আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিকনায়ক জেনারেল এম.এ.জি ওসমানী পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্ব :
১৭৩২ সালের আজকের দিনে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেন।
১৮০৮ সালের আজকের দিনে ফরাসিরা স্পেন দখল করে।
১৮৭৩ সালের আজকের দিনে স্পেন প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষিত হয়।
১৯০৭ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি এবং শিক্ষক জিওসুয়ে কার্দুচ্চি মৃত্যুবরণ করেন।
১৯৩০ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পানী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি হয়।
১৯৪৩ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।
১৯৪৬ সালের আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
১৯৫৯ সালের আজকের দিনে মার্কিন টেনিস খেলোয়াড় জন ম্যাকেনরো জন্মগ্রহণ করেন।
১৯৮৬ সালের আজকের দিনে প্রথম পর্তুগালের অসামরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন ড. মারিও সোরেস।
১৯৯২ সালের আজকের দিনে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভির ম্রিত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান