সববাংলায়

আজকের দিনে ।। ২৫ ফেব্রুয়ারি

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৫ ফেব্রুয়ারি ।

আজকের দিনে ভারত :

১৮৯৪ সালের আজকের দিনে মেহের বাবার জন্ম হয়। তিনি একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত ছিলেন।  এই আধ্যাত্মিক গুরু  নিজেকে অবতার বা মানুষের রূপে ঈশ্বর বলে দাবী করতেন।

১৯১৬ সালের আজকের দিনে ভাস্কর শঙ্খ চৌধুরীর জন্ম হয়।

১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা ড্যানি ডেনজোংপার জন্ম হয় ।

১৯৫৭ সালের আজকের দিনে  শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসুর মৃত্যু হয়।

১৯৬৭ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের চতুর্থ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৭৪ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী দিব্যা ভারতীর জন্ম হয় ৷

১৯৮১ সালের আজকের দিনে অভিনেতা শাহীদ কাপুরের জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৩১ সালের আজকের দিনে বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিখিল সেনের জন্ম হয়।

১৯৩১ সালের আজকের দিনে প্রাবন্ধিক, রবীন্দ্র-গবেষক, সঙ্গীতজ্ঞ ও গোলাপ-বিশেষজ্ঞ আবদুশ শাকুরের জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া স্বীকৃতি দান করে।

১৯৯৩ সালের আজকের দিনে বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকারের জন্ম হয়।

২০০৯ সালের আজকের দিনে ঢাকার পিলখানায় বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহ দুদিন ধরে হয়েছিল অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি।  বিদ্রোহের পর সংস্থাটির নাম বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়েছে।

আজকের দিনে বিশ্ব :

১৭৫৩ সালের আজকের দিনে বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন।

১৮৬২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।

১৯১৬  সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নিয়েছিল ।

১৯৩২ সালের আজকের দিনে অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।

১৯৪৫ সালের আজকের দিনে  দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৫ সালের আজকের দিনে  মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।

১৯৫৪ সালের আজকের দিনে জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।

১৯৯১ সালের আজকের দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দাহরানে মার্কিন সামরিক ঘাটিতে আঘাত করে ফলে ২৮জন মার্কিন সেনা নিহত হয়।

১৯৯৪ সালের আজকের দিনে হেবরন মসজিদ হত্যাকাণ্ডে পশ্চিম তীরের হেবরন শহরে ইব্রাহিমী মসজিদে গোলাগুলির ঘটনায় ২৯জন ফিলিস্তিনি নিহত ও ১২৫ জন আহত হয়।

২০০১ সালের আজকের দিনে ডন ব্র্যাডম্যানের মৃত্যু হয় ।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৪ ফেব্রুয়ারি আজকের দিনে ।। ২৬ ফেব্রুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading