কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়তো পেয়েও যাব, কিন্তু ‘সববাংলায়’-এর পাতায় সেটা পাব একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মতো ঘটনাগুলি পড়ে নেব মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ জানুয়ারি ।
আজকের দিনে ভারত :
১৮৬৬ সালের আজকের দিনে ভারতীয় আলোকচিত্র শিল্পী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর জন্ম হয়।
১৮৮১ সালের আজকের দিনে অনুশীলন সমিতির সদস্য মাখনলাল সেনের জন্ম হয়।
১৯৬৬ সালের আজকের দিনে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়।
১৯৭৩ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের জন্ম হয়।
১৯৯৪ সালের আজকের দিনে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত ক্যামেরাম্যান শঙ্কররাও সাভেরকরের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯২১ সালের আজকের দিনে বাংলাদেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিমের জন্ম হয়।
১৯৩৮ সালের আজকের দিনে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলীর জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।
২০১৪ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যু হয়।
২০১৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১৭৫৫ সালের আজকের দিনে মার্কিন ট্রেজারির প্রথম সচিব আলেকজান্ডার হ্যামিল্টনের জন্ম হয়।
১৮১৫ সালের আজকের দিনে কানাডার প্রথম প্রধানমন্ত্রী জন এ ম্যাকডোনাল্ডের জন্ম হয়।
১৮৪২ সালের আজকের দিনে আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমসের জন্ম হয়।
১৮৭২ সালের আজকের দিনে ব্রিটিশ টেনিস খেলোয়াড় উইলফ্রেড ব্যাডেলির জন্ম হয়
১৯২৭ সালের আজকের দিনে রয়্যাল থিয়েটার চালু হয়।
১৯২২ সালের আজকের দিনে ডায়াবেটিস প্রতিরোধক হিসেবে মানুষের দেহে প্রথম ইনসুলিন প্রয়োগ করা হয়।
১৯৬৪ সালের আজকের দিনে ইউনাইটেড স্টেটসের সার্জেন জেনারেল ডাঃ লুথার টেরি(M.D) প্রথম প্রকাশ করেন একটা ইতিহাসিক তথ্য যে ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
২০০৭ সালের আজকের দিনে জে. কে রাউলিং এডিনবার্গের ব্যানোর্যাল হোটেলের ৫৫২ রুমে বসে হ্যারিপটার নাটকের সপ্তম তথা শেষ অধ্যায় শেষ করেন।
২০০৮ সালের আজকের দিনে এডমন্ড হিলারীর মৃত্যু হয়।
২০১৮ সালের আজকের দিনে চায়নার বেজিং শহরে বেইয়্যাং ইউনিভার্সিটি ( Beihang University) তে প্রথম তাৎপর্যপূর্ণ # Me Too আন্দোলন শুরু হয় এক অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভি্যোগে(Sexual misconduct)।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান