সববাংলায়

আজকের দিনে | ১০ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১০ জুলাই ।

আজকের দিনে ভারত:

১৮০৬ সালের আজকের দিনে ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভেলোর বিদ্রোহ’ সংঘটিত হয়।

১৮৯৩ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি গণিত-গ্রন্থ প্রণেতা কেশব চন্দ্র নাগের জন্ম হয়।

১৯৩১ সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক তথা ক্রীড়া সাংবাদিক মতি নন্দীর জন্ম হয়।

১৯৪৯ সালের আজকের দিনে বিখ্যাত ক্রিকেটার সুনীল গাভাসকারের জন্ম হয়।

১৯৫১ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিক রাজনাথ সিংয়ের জন্ম হয়।

১৯৫৬ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা অলোক নাথের জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৮৮৫ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্ম হয়।

১৯২০ সালের আজকের দিনে বিশিষ্ট শিক্ষাবিদ, মানবতাবাদী জ্যোতির্ময় গুহঠাকুরতার জন্ম হয়।

১৯৪৬ সালের আজকের দিনে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৯৮৯ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস হয়।

২০০১ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও বিশিষ্ট কূটনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যু হয়।

২০১৬ সালের আজকের দিনে বিখ্যাত ফুটবল কোচ অমল দত্তের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব:

১৮৫৬ সালের আজকের দিনে বিখ্যাত সার্বীয় – মার্কিন আবিষ্কারক ও পদার্থবিজ্ঞানী নিকোলা টেসলার জন্ম হয়।

১৮৭১ সালের আজকের দিনে বিশিষ্ট ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক মার্সেল প্রুস্ত্‌ এর জন্ম হয়।

১৯১৩ সালের আজকের দিনে রোমানিয়া, বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯২৪ সালের আজকের দিনে ডেনমার্ক, গ্রীনল্যান্ডের ওপর প্রভুত্ব কায়েম করে নেয়।

১৯২৫ সালের আজকের দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদের জন্ম হয়।

১৯৪০ সালের আজকের দিনে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।

১৯৬৬ সালের আজকের দিনে মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।

১৯৭৩ সালের আজকের দিনে বাহামাস দ্বীপপুঞ্জ, ব্রিটিশদের শাসন থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯১ সালের আজকের দিনে বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

১৯৯৭ সালের আজকের দিনে ফিজিতে সংবিধান অধিগ্রহণের মধ্য দিয়ে সেখানে বসবাসকারী ভারতীয়দের রাজনৈতিক অধিকার প্রদান করা হয়।

আজকের দিনে

আজকের দিনে | ৯ জুলাই আজকের দিনে | ১১ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading