সববাংলায়

আজকের দিনে | ২২ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২২ জুলাই ।

আজকের দিনে ভারত:

১৮১৪ সালের আজকের দিনে সমাজ সংস্কারক ও গদ্য লেখক প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) এর জন্ম হয়।

১৮৪৭ সালের আজকের দিনে সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম হয়।

১৯১৮ সালের আজকের দিনে যুদ্ধরত অবস্থায় প্রথম ভারতীয় যুদ্ধবিমান চালক ইন্দ্রলাল রায়ের মৃত্যু হয়।

১৯২৩ সালের আজকের দিনে ভারতীয় গায়ক ও অভিনেতা মুকেশ চাঁদ মাথুরের জন্ম হয়।

১৯৪৭ সালের আজকের দিনে ভারতের গণ পরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।

১৯৪৮ সালের আজকের দিনে বিখ্যাত চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদারের মৃত্যু হয়।

১৯৬৮ সালের আজকের দিনে ভারতীয় মহিলা চিকিৎসক ও সমাজ-সংস্কারক মুথুলক্ষ্মী রেড্ডির মৃত্যু হয়।

১৯৮০ সালের আজকের দিনে মহারাষ্ট্রের পুণেতে তৃতীয় লিঙ্গের মানুষদের লড়াইয়ের অগ্রণী সৈনিক শ্রীগৌরী সাওয়ান্তের জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯২৬ সালের আজকের দিনে শহীদ অধ্যাপক ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম হয়।

১৯৫৮ সালের আজকের দিনে রাজনীতিবিদ মশিউর রহমান রাঙ্গার জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে গুয়াতেমালা বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

১৯৮৯ সালের আজকের দিনে ক্রিকেটার জুপিটার ঘোষের জন্ম হয়।

২০১৯ সালের আজকের দিনে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের অনুর্ধ উনিশ দল ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দেয়।

 আজকের দিনে বিশ্ব:

১৪৬১ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা সপ্তম চার্লসের মৃত্যু হয়।

১৮৮৯ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জেমস হোয়েলের জন্ম হয়।

১৯১৭ সালের আজকের দিনে আলেকজান্দার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।

১৯৩৩ সালের আজকের দিনে উইলি পোস্ট প্রথম একা পৃথিবী প্রদক্ষিণ করেন। বায়ুযানে পৃথিবী প্রদক্ষিণ করতে তাঁর সময় লেগেছিল সাত দিন ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।

১৯৩৪ সালের আজকের দিনে আমেরিকান গ্যাংস্টার জন ডিলিঞ্জারের মৃত্যু হয়।

১৯৪৬ সালের আজকের দিনে ব্রিটেনে পাওরুটির রেশন চালু হয়।

১৯৭২ সালের আজকের দিনে রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।

১৯৭৪ সালের আজকের দিনে জার্মান অভিনেত্রী ফ্রাঙ্কা পটেন্টে এর জন্ম হয়।

১৯৭৮ সালের আজকের দিনে ডেনিশ ফুটবলার ডেনিস রোমেডাহলের জন্ম হয়।

১৯৮০ সালের আজকের দিনে বেলজিয়ান গায়িকা ও গীতিকার কেট রায়ানের জন্ম হয়।

১৯৮৪ সালের আজকের দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় স্টুয়ার্ট ডাউনিংয়ের জন্ম হয়।

১৯৯২ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী ও গায়িকা সেলিনা গোমেজের জন্ম হয়।

১৯৯৫ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার হ্যারল্ড লারউডের মৃত্যু হয়।

২০০০ সালের আজকের দিনে পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

২০০৩ সালের আজকের দিনে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মুসেলের কাছে মার্কিন হামলায় নিহত হয়।

২০১৩ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ডেনিস ফারিনার মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২১ জুলাই আজকের দিনে | ২৩ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading