আজ বাংলা ১৪৩১ সালের ১৭ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ২ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
প্রতি বছর ২ জানুয়ারি সারা বাংলাদেশ জুড়ে পালিত হয় জাতীয় সমাজসেবা দিবস। দুঃস্থ দরিদ্র, বিপন্ন শিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কল্যাণে এই বিশেষ দিনটি পালিত হয়। এই দিবস সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-social-service-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ সুকুমার সেনের জন্মদিন। তিনি একজন আই.এ.এস অফিসার এবং বিশিষ্ট গণিতবিদ যিনি ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। তাঁর তত্ত্বাবধানে ভারতের প্রথম দুটি নির্বাচন আয়োজন করা হয়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sukumar-sen/
আজ খগেন্দ্রনাথ মিত্রের জন্মদিন। তিনি একাধারে শিশুসাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী। তিনি ১৯৪৮ সালে প্রকাশ করেন এশিয়ার সর্বপ্রথম দৈনিক শিশুসাহিত্য পত্রিকা ‘কিশোর’। শতাধিক বই লিখেছেন ছোটদের জন্য। লিখেছেন ভারতবর্ষ প্রবাসী মহিলা প্রভৃতি পত্রিকায়। তিনি প্রথম ভারতীয় শিশু সাহিত্যিক যার বই বিদেশী ভাষায় অনূদিত হয়েছে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khagendranath-mitra/
আজ সি ভি আনন্দ বোসের জন্মদিন। পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি । পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার আগে যেমন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলেছেন তেমনি আনন্দ বোস তাঁর দীর্ঘ কর্মজীবনে জেলাশাসক, মুখ্যসচিব, সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/c-v-ananda-bose/
আজ আইজ্যাক আসিমভের জন্মদিন। বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন পড়াতেন তিনি। কিন্তু কল্পবিজ্ঞান লেখায় অতিরিক্ত মনোযোগ দেওয়ায় গবেষণা বন্ধের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে শিক্ষকের পদ থেকে বরখাস্ত করে। সেই সময় কল্পবিজ্ঞান লেখক হিসেবে তিনি এতই জনপ্রিয় ছিলেন যে কর্তৃপক্ষ পুনরায় তাঁকে বহাল রাখে এবং স্থায়ী অধ্যাপক হিসেবে উন্নীত হন তিনি। পাঠকের বিপুল চাহিদার কারণে তিন দশক পরে ফাউন্ডেশন সিরিজের আরও চারটি গল্প লিখতে হয়েছিল তাঁকে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/issac-asimov/
আজ গোবর গোহের মৃত্যুদিন। তাঁর আসল নাম যতীন্দ্রচরণ গুহ। শোনা যায়,পায়ের জোর বাড়াতে গলায় একটা ১৬০ পাউন্ড ওজনের পাথরের হাঁসুলি পড়তেন তিনি, তাঁর দুইজোড়া মুগুরের একজোড়ার প্রতিটির ওজন ছিল ২৫ সের আর অন্যজোড়ার প্রতিটির ওজন ছিল ১ মণ ১০ সের। প্রথম এশীয় হিসেবে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gobar-goho/
আজ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। শৈলজানন্দ মুখোপাধ্যায় কল্লোল যুগের একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক তথা চলচ্চিত্র পরিচালক। রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক তিনি। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sailajanand-mukhopaddhay/
শীতকাল মানেই পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে হইহই করে পিকনিক করতে যাওয়া। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভাল পিকনিক স্পট আছে, কীভাবে যাবেন, কী করবেন এই সব কিছু জেনে নিন এখানে https://sobbanglay.com/picnic-spot/
ছোটবেলায় নতুন বছর মানেই অবশ্য কর্তব্য ‘হ্যাপি নিউ ইয়ার’ লেখা গ্রিটিং কার্ড দেওয়া বন্ধুদের। শুধু দেওয়া নয় তাদের থেকে একইভাবে কার্ড পাওয়ার প্রত্যাশাও রাখা। কিন্তু কার্ডের স্রোতে আর শুভেচ্ছার ভিড়ে আমাদের খেয়ালই হয়না কেনই বা দেওয়া হয় গ্রিটিং কার্ড আর কবে থেকেই বা শুরু হল এই রীতি? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/greeting-cards-origin/
খনার বচন জানেন তো? কে এই খনা তাও নিশ্চয় জানেন! আর সেই খনার প্রাচীন কাহিনী আর লোককথার মিশেলে আজও ইতিহাসের নিদর্শন হিসেবে রয়েছে খনামিহিরের ঢিপি। বারাসাতের কাছেই বেড়াচাঁপা মোড় পেরিয়ে এই খনামিহিরের ঢিপি আর একটু এগোলেই চন্দ্রকেতুর দূর্গের ভগ্নাবশেষ। জায়গাটার নাম চন্দ্রকেতুগড়। প্রাচীন ইতিহাসে মোড়া এই স্থানে ঘুরে আসতে চান? চটপট ব্যাগ গোছানোর আগে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/chandraketugarh-trip
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে পৌষ মাসের লক্ষ্মী পূজা করা হয়। বলা হয় এই পূজা পালন করলে সংসারে কোনো দিন অভাব বলে কিছু থাকে না। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/fnTmlHkFtCA
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান