সববাংলায়

আজকের দিনে | ২৫ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৫ জুলাই ।

আজকের দিনে ভারত:

১৮৭৫ সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের বিখ্যাত শিকারী, পরিবেশবিদ ও লেখক জিম করবেটের জন্ম হয়।

১৯০১ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক মনোজ বসুর জন্ম হয়।

১৯০৯ সালের আজকের দিনে কানাড়া ব্যাংকের প্রতিষ্ঠাতা  আম্মেম্বল সুব্বা রাও পাইয়ের মৃত্যু হয়।

১৯২৯ সালের আজকের দিনে বাঙালি বাম রাজনীতিক সোমনাথ চ্যাটার্জীর জন্ম হয়।

২০০৭ সালের আজকের দিনে প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন।

২০১২ সালের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার বাবু রাম ইশারার মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৩৯ সালের আজকের দিনে বাংলাদেশের বহুমুখী প্রতিভার অধিকারী সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদের জন্ম হয়।

১৯৫৩ সালের আজকের দিনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ইঞ্জিনিয়ার-ইন-চিফ ইসমাইল ফারুক চৌধুরীর জন্ম হয়।

১৯৭৪ সালের আজকের দিনে বিশিষ্ট দাবাড়ু গ্র্যান্ডমাস্টার রিফাত-বিন সাত্তারের জন্ম হয়।

১৯৮৬ সালের আজকের দিনে ২০১৬ ঢাকা হলি আর্টিসান আক্রমণের কথিত মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীর জন্ম হয়।

২০১৪ সালের আজকের দিনে বিশিষ্ট সাংবাদিক ও সংসদ সদস্য এন মাহফুজা খাতুন বেবী মওদুদের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব:

১৮৩৪ সালের আজকের দিনে বৃটিশ সাহিত্যিক ও দার্শনিক স্যামুয়েল টেলর কোলরিজের মৃত্যু হয়।

১৮৪৩ সালের আজকের দিনে জল নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোসের মৃত্যু হয়।

১৮৯৪ সালের আজকের দিনে চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।

১৮৯৯ সালের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিনের জন্ম হয়।

১৯০৫ সালের আজকের দিনে নোবেলজয়ী বুলগেরীয় সাহিত্যিক ইলিয়াস কানেত্তির জন্ম হয়।

১৯০৯ সালের আজকের দিনে লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন।

১৯২৩ সালের আজকের দিনে  সুইডিশ লেখক মারিয়া গ্রাইপের জন্ম হয়।

১৯৪৩ সালের আজকের দিনে মুসোলিনীকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

১৯৪৬ সালের আজকের দিনে প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।

১৯৪৮ সালের আজকের দিনে পশ্চিমী দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর হয়।

১৯৬৩ সালের আজকের দিনে ইতালীয় মনোবিজ্ঞানী উগো সেরেলেত্তির মৃত্যু হয়।

১৯৭৮ সালের আজকের দিনে মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রণ শিশুর জন্ম হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২৪ জুলাই আজকের দিনে | ২৬ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading