সববাংলায়

আজকের দিনে | ২২ জুন

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২২ জুন ।

আজকের দিনে ভারত:

১৫৫৫ সালের আজকের দিনে হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।

১৫৫৫ সালের আজকের দিনে সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর সম্রাট আকবর হুমায়ুনকে উত্তরাধিকার ঘোষণা করেন।

১৮৮৯ সালের আজকের দিনে রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায়ের জন্ম হয়।

১৯০০ সালের আজকের দিনে বাঙালি স্বাধীনতাসংগ্রামী ও রাজনীতিবিদ গণেশ ঘোষের জন্ম হয়।

১৯২২ সালের আজকের দিনে প্রবাদপ্রতিম সুরকার ভি বালসারার জন্ম হয়।

১৯৩২ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা অমরিশ পুরির জন্ম হয়।

১৯৪০ সালের আজকের দিনে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

১৯৫৯ সালের আজকের দিনে অভিনেতা, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) এর সদস্যপদ লাভ করে।

১৯৮২ সালের আজকের দিনে ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চনের জন্ম হয়।

১৯৮৩ সালের আজকের দিনে ক্রিকেটার আরমান হোসেইনের জন্ম হয়।

১৯৯০ সালের আজকের দিনে চিত্রগ্রাহক কাজী রিয়াসাত আলভের জন্ম হয়।

২০১৭ সালের আজকের দিনে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

আজকের দিনে বিশ্ব:

১৩৭৭ সালের আজকের দিনে দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৬৩৩ সালের আজকের দিনে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।

১৭৫৭ সালের আজকের দিনে ইংরেজ লেফটেন্যান্ট ও এক্সপ্লোরার জর্জ ভ্যানকুভারের জন্ম হয়।

১৭৭২ সালের আজকের দিনে ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়।

১৮১৪ সালের আজকের দিনে লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৯১১ সালের আজকের দিনে পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১৫ সালের আজকের দিনে নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।

১৯৪০ সালের আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার মন্টাগু আলফ্রেড নোবেলের মৃত্যু হয়।

১৯৪১ সালের আজকের দিনে হিটলার অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেন।

১৯৮৪ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার জেরোমি এভারটন টেলরের জন্ম হয়।

২০০২ সালের আজকের দিনে ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোকের মৃত্যু হয়।

২০০৮ সালের আজকের দিনে আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও লেখক জর্জ কারলিনের মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২১ জুন আজকের দিনে | ২৩ জুন

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading