সববাংলায়

আজকের দিনে | ১৪ মে

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৪ মে।

আজকের দিনে ভারত :

১৯২৩ সালের আজকের দিনে বাঙালী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার মৃণাল সেনের জন্ম হয়।

১৯২৩ সালের আজকের দিনে রাজনীতিবিদ স্যার নারায়ণ গণেশ চন্দাবরকরের মৃত্যু হয়।

১৯৬২ সালের আজকের দিনে ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৮১ সালের আজকের দিনে বিখ্যাত কম্পিউটার সাইন্টিস্ট, “সিক্সথ সেন্স” এর ওপর কাজের জন্য প্রসিদ্ধ প্রণব মিস্ত্রীর জন্ম হয়।

১৯৯৭ সালের আজকের দিনে ভারতীয় মডেল এবং মিস ওয়ার্ল্ড ২০১৭ এর বিজয়ী মানুষী ছিল্লারের জন্ম হয়।

২০১৩ সালের আজকের দিনে ভারতীয় সমাজ কর্মী ও লেখক আসগর আলী ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯১৪ সালের আজকের দিনে বিখ্যাত বিপ্লবী, সমাজকর্মী পুলিন দের জন্ম হয়।

১৯৫৪ সালের আজকের দিনে আদমজী পাটকলে বাঙালি ও অবাঙালি শ্রমিকদের মধ্যে দাঙ্গা হয়।

১৯৬১ সালের আজকের দিনে বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ আসলামুল হকের জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে ক্রিকেটার মুহম্মদ মোরশেদ আলি খানের জন্ম হয়।

১৯৯৮ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক শওকত ওসমানের মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১৫৭৫ সালের আজকের দিনে এ্যাংগোলা পর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।

১৬৪৩ সালের আজকের দিনে মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন চতুর্দশ লুই।

১৭৯৬ সালের আজকের দিনে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।

১৮১১ সালের আজকের দিনে প্যারাগুয়ে দেশটি স্পেনের শাসন থেকে মুক্তি লাভ করে।

১৮৪২ সালের আজকের দিনে ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথমবারের মতো প্রকাশিত হয়।

১৯২৫ সালের আজকের দিনে ভার্জিনিয়া উলফ্-এর বিখ্যাত উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশ হয়।

১৯৩৯ সালের আজকের দিনে মাত্র পাঁচ বছর বয়সে চিকিৎসা ইতিহাসের সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়ে সর্বকনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন লিনা মেডিনা।

১৯৮৪ সালের আজকের দিনে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের জন্ম হয়।

১৯৯৯ সালের আজকের দিনে একদিবসীয় ক্রিকেটের সপ্তম বিশ্বকাপের আসর শুরু হয় । আয়োজক দেশ হিসেবে ছিল নেদারল্যান্ডস, ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

২০১৮ সালের আজকের দিনে আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম শতক করেন কেভিন ও’ব্রায়ান।

আজকের দিনে

আজকের দিনে | ১৩ মে আজকের দিনে | ১৫ মে

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading