কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৭ মে ।
বিশেষ দিবস :
১৭ মে – বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস
১৭ মে – বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
আজকের দিনে ভারত :
১৫৪০ সালের আজকের দিনে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাস্ত করেন শেরশাহ।
১৭৮২ সালের আজকের দিনে ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে প্রথম অ্যাংলো-মারাঠা দীর্ঘদিনের যুদ্ধের ফলশ্রুতিস্বরূপ ‘সলবাই চুক্তি’ সাক্ষরিত হয়।
১৮৭০ সালের আজকের দিনে এভারেস্টের উচ্চতা পরিমাপকারী গণিতজ্ঞ রাধানাথ শিকদারের মৃত্যু হয়।
১৯১৩ সালের আজকের দিনে বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু হয়।
১৯২০ সালের আজকের দিনে সংগীতশিল্পী শান্থা কুমারীর জন্ম হয়।
১৯৫১ সালের আজকের দিনে গীতিকার ও সংগীতশিল্পী পঙ্কজ উদাসের জন্ম হয়।
১৯৬৫ সালের আজকের দিনে বাংলার বিপ্লবী উল্লাসকর দত্তের মৃত্যু হয়।
২০১১ সালের আজকের দিনে বিখ্যাত ফটোগ্রাফার বেণু সেনের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৫৪ সালের আজকের দিনে প্রখ্যাত নৃত্যশিল্পী রশীদ আহমদ চৌধুরী ওরফে বুলবুল চৌধুরীর মৃত্যু হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলা একাডেমী অর্ডার ১৯৭২ জারি করা হয়।
১৯৮০ সালের আজকের দিনে রাজনীতিবিদ জুনাইদ আহমেদ পলকের জন্ম হয়।
১৯৮১ সালের আজকের দিনে শেখ হাসিনা বঙ্গবন্ধুর মৃত্যুর পর প্রথম স্বদেশ প্রত্যাবর্তন করেন।
১৯৯৯ সালের আজকের দিনে বিশ্বকাপ ক্রিকেট খেলতে প্রথমবার বাংলাদেশ মাঠে নামে।
২০১৯ সালের আজকের দিনে আয়ারল্যান্ডের ডাবলিন শহরের মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।
আজকের দিনে বিশ্ব :
১৫১০ সালের আজকের দিনে ইতালীয় রেনেসাঁসের মহান শিল্পী সান্দ্রো বত্তিচেল্লির মৃত্যু হয়।
১৬৮২ সালের আজকের দিনে ওয়েলশ জলদস্যু বার্থোলুমিউ রবার্টসের জন্ম হয়।
১৭৪৯ সালের আজকের দিনে ইংরেজ চিকিৎসক ও অণুজীব বিজ্ঞানী এডওয়ার্ড জেনারের জন্ম হয়।
১৮৮১ সালের আজকের দিনে নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়।
১৮৮৩ সালের আজকের দিনে খুরশেদ ফ্রানজি নরিনের জন্ম হয়।
১৮৯৭ সালের আজকের দিনে নোবেলজয়ী নরওয়ে দেশের রসায়নবিদ অড হাসেলের জন্ম হয়।
১৯০০ সালের আজকের দিনে ইরানের ধর্মগুরু আয়াতুল্লা রুহেল্লা খোমিনীর জন্ম হয়।
১৯২০ সালের আজকের দিনে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে।
১৯৭৫ সালের আজকের দিনে প্রথম মহিলা পর্বতারোহী হিসেবে জাপানের জনুকা এভারেস্ট জয় করেন।
১৯৭৮ সালের আজকের দিনে চার্লি চ্যাপলিনের চুরি হয়ে যাওয়া মৃতদেহ পুনরায় উদ্ধার করা হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to ১৭ মে ।। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস | সববাংলায়Cancel reply