সববাংলায়

আজকের দিনে ।। ২১ নভেম্বর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ নভেম্বর                

বিশেষ দিবসঃ

 বিশ্ব টেলিভিশন দিবস।

সশস্ত্র বাহিনী দিবস (বাংলাদেশ)।

আজকের দিনে ভারতঃ  

১৯০৮ সালের আজকের দিনে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু হয়।

১৯২১ সালের আজকের দিনে ভারতের নীল বিপ্লবের জনক বিজ্ঞানী হীরালাল চৌধুরীর জন্ম হয়।

১৯৪৫ সালের আজকের দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দীদের মুক্তির দাবিতে কলকাতা ছাত্র শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।

১৯৪৭ সালের আজকের দিনে স্বাধীন ভারতে প্রথম ডাকটিকিট প্রবর্তিত হয়।

১৯৬২ সালের আজকের দিনে চীন-ভারত যুদ্ধের বিরতি ঘটে।

১৯৭০ সালের আজকের দিনে চন্দ্রশেখর ভেঙ্কট রামনের মৃত্যু হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

১৯৭৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন পুণ্যলতা চক্রবর্তী, তিনি ছিলেন শিশু সাহিত্যিক।

আজকের দিনে বাংলাদেশ    

১৮৪১ সালের আজকের দিনে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো।

১৯৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন কবির বকুল, তিনি বাংলাদেশের গীতিকার।

আজকের দিনে বিশ্ব – 

১২৭২ সালের আজকের দিনে প্রিন্স এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হন।

১৬৯৪ সালের আজকের দিনে ভলতেয়ারের জন্ম হয়। তিনি ছিলেন ফরাসি লেখক ও দার্শনিক।

১৭৮৩ সালের আজকের দিনে মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।

১৭৯১ সালের আজকের দিনে কর্নেল নেপোলিয়ন বোনাপার্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ফ্রান্সের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন। 

১৮০৬ সালের আজকের দিনে ঐতিহাসিক বার্লিন আদেশ জারী করা হয়েছিল।

১৮৭৭ সালের আজকের দিনে বিজ্ঞানী এডিসন তাঁর ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন। যেটি দিয়ে রেকর্ড করা যায় এবং শোনা যায়।

১৯৭৯ সালের আজকের দিনে উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।

১৯৯৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন বিল বিক্সবয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৯৪ সালের আজকের দিনে নোবেল জয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজিরিয়া ত্যাগ করেন।

১৯৯৬ সালের আজকের দিনে আব্দুস সালামের মৃত্যু হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানী  পদার্থবিজ্ঞানী।

আজকের দিনে

আজকের দিনে ।। ২০ নভেম্বর আজকের দিনে ।। ২২ নভেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।