কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৫ নভেম্বর
বিশেষ দিবসঃ
আন্তর্জাতিক মহিলা উত্যক্ত হ্রাসকরণ দিবস।
আজকের দিনে ভারতঃ
১৫৩৮ সালের আজকের দিনে পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।
১৮১৩ সালের আজকের দিনে জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৩৮ সালের আজকের দিনে ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
১৮৯৮ সালের আজকের দিনে চিত্রপরিচালক দেবকী কুমার বসুর জন্ম হয়।
১৯২৫ সালের আজকের দিনে নারায়ণ দেবনাথের জন্ম হয়।
১৯৩৩ সালের আজকের দিনে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হয়।
১৯৪০ সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামলকুমার সেনের জন্ম হয়।
১৯৪১ সালের আজকের দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার পরলোক গমন করেন।
১৯৮১ সালের আজকের দিনে খ্যাতনামা সঙ্গীতজ্ঞ রাইচাঁদ বড়াল-এর মৃত্যু হয়।
১৯৮২ সালের আজকের দিনে ঝুলন গোস্বামীর জন্ম হয়।
১৯৯০ সালের আজকের দিনে ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস পরলোক গমন করেন।
১৯৯৬ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।
২০০৪ সালের আজকের দিনে রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯০৬ সালের আজকের দিনে নাট্যকার নূরুল মোমেন জন্মগ্রহণ করেন।
১৯১৯ সালের আজকের দিনে ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম।
১৯৯১ সালের আজকের দিনে খুলনা বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
২০০৭ সালের আজকের দিনে উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।
আজকের দিনে বিশ্ব –
১৫৬০ সালের আজকের দিনে পরলোক গমন করেন আন্দ্রেয়া ডরিয়া, তিনি ছিলেন ইতালিয়ান এডমিরাল।
১৫৬২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লাফান ডি ভেগা, তিনি ছিলেন স্প্যানিশ নাট্যকার ও কবি।
১৮৭৫ সালের আজকের দিনে ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।
১৯০৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বা জীন, তিনি ছিলেন চীনা লেখক।
১৯৫২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইমরান খান, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।
১৯৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জাবি আলোনসো, তিনি স্প্যানিশ ফুটবলার।
১৯৮৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গাস্পারড উলিয়েল, তিনি ফরাসি মডেল ও অভিনেতা।
১৯৮৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্রেগ গার্ডনের, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
২০০১ সালের আজকের দিনে সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।
২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন উইলিয়াম অ্যান্থনি ফোকেস, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
২০১৬ সালের আজকের দিনে ফিদেল কাস্ত্রোর মৃত্যু হয়। তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতান্ত্রিক বিপ্লবী যিনি কিউবা বিপ্লবের প্রধান নেতা ছিলেন।
২০২০ সালের আজকের দিনে মারাদোনার মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
- https://en.wikipedia.org/wiki/International_Day_for_the_Elimination_of_Violence_against_Women
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/November_25
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


Leave a Reply to নারায়ণ দেবনাথ | সববাংলায়Cancel reply