সববাংলায়

ইতিহাসে আজকের দিনে ৬ নভেম্বর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে আজকের দিনে ৬ নভেম্বর।

বিশেষ দিবস :

আজকের দিনে ৬ নভেম্বর – যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষে পরিবেশের শোষণ রোধে আন্তর্জাতিক দিবস

আজকের দিনে ভারত :

১৭৬৩ সালের এই দিনে ব্রিটিশরা বাংলার নবাব মীর কাশিমের কাছ থেকে পাটনা ছিনিয়ে নেয়।

১৯৩৭ সালের এই দিনে বিশিষ্ট রাজনিতিক যশবন্ত সিনহা জন্মগ্রহণ করেন।

১৯২৬ সালের আজকের দিনে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় অভিনেতা হারাধন বন্দোপাধ্যায়ের জন্ম হয়।

১৯৩৯ সালের আজকের দিনে বিজয় কার্ণিকের জন্ম হয়।

১৯৮৫ সালের এই দিনে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সঞ্জীব কুমার পরলোক গমন করেন।

২০১০ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বনামধন্য আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দক্ষ রাজনীতিবিদ সিদ্ধার্থশঙ্কর রায়ের মৃত্যু হয়।

২০১৪ সালের এই দিনে বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় সচিন তেনডুলকারের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ প্রকাশিত হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন।

আজকের দিনে বিশ্ব :

১৪৯২ সালের এই দিনে বিশিষ্ট ফরাসি সুরকার ও কবি আন্টইনে বুস্নইস পরলোক গমন করেন।

১৪৯৪ সালের এই দিনে উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান প্রথম সুলাইমান জন্মগ্রহণ করেন।

১৮১৩ সালের এই দিনে চিলপানচিঙ্গো কংগ্রেস মেক্সিকো কে স্পেনের অধীনতা থেকে মুক্ত একটি দেশ হিসেবে ঘোষণা করে।

১৮১৪ সালের আজকের দিনে বিশিষ্ট বেলজীয়-ফরাসি যন্ত্র উদ্ভাবক স্যাক্সোফোনের স্রষ্টা অ্যাডলফ সাক্সের জন্ম হয়।

১৮৫১ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন সাংবাদিক ও অর্থনীতিবিদ চার্লস ডও জন্মগ্রহণ করেন।

১৮৮৪ সালের এই দিনে ডমিনিকান রিপাবলিকের সংবিধান গৃহীত হয়।

১৮৬০ সালের এই দিনে আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

১৯১৩ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় খনিশ্রমিকদের পদযাত্রায় নেতৃত্বদানকারী মোহনদাস করমচাঁদ গান্ধীকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করে।

১৯১৭ সালের এই দিনে লেলিনের নেতৃত্বে রাশিয়ায় সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

১৯৩২ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ ফ্রাঁসোয়া অ্যাংলার্ট জন্মগ্রহণ করেন।

১৯৬৪ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট জার্মান-সুইস প্রাণরসায়নবিদ হান্স ভন ইউলার-ছেলপিন পরলোক গমন করেন।

১৯৭৮ সালের এই দিনে ইরান কে মিলিটারি শাসনের অধীনে আনা হয়।

১৯৮৭ সালের এই দিনে বিশিষ্ট সার্বিয়ান টেনিস খেলোয়াড় আনা ইভানোভিচ জন্মগ্রহণ করেন।

১৯৯০ সালের এই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথ গ্রহণ করেন।

আজকের দিনে

ইতিহাসে আজকের দিনে ৫ নভেম্বর ইতিহাসে আজকের দিনে ৭ নভেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading