আজ বাংলা ১৪৩১ সালের ৭ বৈশাখ এবং ইংরাজি ২০২৪ সালের ২০ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ অ্যাডলফ হিটলারের জন্মদিন। ইতিহাস তাঁকে চেনে নরমেধ যজ্ঞের নায়ক হিসেবে। পৃথিবীর ইতিহাসে তাঁর নৃশংসতার তুলনা তিনি নিজেই। গ্যাস চেম্বার, নাৎসি এই নামগুলো শুনলেই তাঁর ছবি আমাদের চোখে ভেসে ওঠে। সেই তিনিই কিন্তু ছেলেবেলায় একটাই স্বপ্ন বুকে নিয়ে বাঁচতেন, তিনি একজন শ্রেষ্ঠ ছবি আঁকিয়ে হবেন। তাঁর বাবার এতে প্রবল আপত্তি ছিল। সেদিন যদি বাবা ছেলের স্বপ্নের দাম দিতেন আজ পৃথিবীর ইতিহাস অন্যরকম হতে পারত। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adolf-hitler/
আজ পান্নালাল ঘোষের মৃত্যুদিন। বাঁশিকেও যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চে যোগ্য সঙ্গত হিসেবে উপস্থাপন করা যায় তা প্রমাণ করেছিলেন বাঁশি-বাদক পণ্ডিত পান্নালাল ঘোষ। তাঁর সঙ্গতে গান রেকর্ডিং-এর সময় মাঝপথেই গান থামিয়ে কেঁদে ফেলতেন লতা মঙ্গেশকর। এত সুরে বাজত তাঁর বাঁশি যে প্রাণ উচাটন করে তুলত। বহু জনপ্রিয় হিন্দি ছবিতে সুরারোপ করেছেন তিনি। পান্নালাল ঘোষের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pannalal-ghosh/
আজ রাজা দিগম্বর মিত্রের মৃত্যুদিন। রোনাল্ড রস মশা নিয়ে যে গবেষণা করেছিলেন তার ভিত্তি ছিল এই বাঙালির মৌলিক তত্ত্ব। এই বাঙালির দেখানো রেলপথ তৈরির ক্ষেত্রে নিকাশি তত্ত্বের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিল মালয় যুক্তরাষ্ট্র সহ আরো কিছু দেশ। মাইকেল মধুসূদনের ‘মেঘনাদবধ কাব্য’-র প্রথম সংস্করণের যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন রাজা দিগম্বর মিত্র। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/raja-digambar-mitra
প্রধান মন্দিরে থাকেন বাবা বৈদ্যনাথ ভৈরবের বেশে আর পার্বতীর মন্দিরে থাকেন দেবী জয়দূর্গা। তিনিই সতীর আরেক রুপ। আর এই দুটি মন্দিরের চূড়া লাল সুতো দিয়ে একে অপরের সঙ্গে বাঁধা থাকে। শিব ও শক্তির মিলনের প্রতীক এই দেওঘরের বৈদ্যনাথ ধাম। বলা হয় বৈদ্যনাথ শক্তিপীঠে নাকি সতীর হৃদয় পতিত হয়েছিল। ফলে এই শক্তিপীঠ বা সতীপীঠ নিয়ে ছড়িয়ে থাকা অজস্র পুরাণের কাহিনী আর মন্দিরের প্রকৃত বর্ণনা দুইই জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/satipith-vaidyanath/
বঙ্গে কালীপূজার ইতিহাস অনেক প্রাচীন। কিন্তু এক রাতে প্রতিমা গড়ে সেই রাতেই রং করে সাজিয়ে এবং পুজো করে সূর্যোদয়ের আগেই বিসর্জন দেওয়ার রীতি বেশ বিরল। আরও অবাক লাগে যখন এই রীতি মানা হয় কোনও গার্হস্থ্য বাড়িতে। হোক না সে জমিদার বাড়ি। বঙ্গের অন্য কোনও প্রাচীন জমিদার বাড়িতে এই অদ্ভুত রীতি মেনে কালীপূজা হয় না। ১৬৮২ খ্ৰীস্টাব্দ থেকে শুরু করে আজ এই বর্তমান সময়েও মা কালী এখানে একই নিয়ম ও রীতিতে পূজিত হয়ে আসছেন যেখানে সেটি হল শিবপুরের রায়চৌধুরী পরিবারের কালীপূজা । বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shibpur-roychowdhury-bari-kalipuja
মানচিত্র আমরা সবাই দেখেছি।নিজের দেশের তো দেখেইছি বিশ্বের মানচিত্রও আমাদের সকলের কাছে অতি পরিচিত। স্কুল জীবনে ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে ম্যাপ তৈরি সম্পর্কে অত্যন্ত সামান্য কিছু ধারণা হলেও আসলে ম্যাপ বা মানচিত্র তৈরি মানব সভ্যতার কি যে এক পরম অত্যাশ্চর্য আবিষ্কার সে সম্পর্কে আমাদের ধারণা বিশেষ নেই বললেই চলে। আধুনিক বিশ্ব বলতে আমাদের চোখের সামনে যে ভৌগোলিক মানচিত্রটার পটরেখা ভেসে ওঠে সেটি কিন্তু মোটেই আধুনিক সময়ের আঁকা নয়। কীভাবে শুরু হয়েছিল এই মানচিত্র তৈরি?সেটাই জানব আজ এখানে https://sobbanglay.com/sob/how-does-modern-world-atlas-come/
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান