সববাংলায়

২৯ শ্রাবণ | ১৪ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৯ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৪ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৯ শ্রাবণ | ১৪ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। একই দিনে বৃটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত হয়ে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করলেও পাকিস্তান ১৪ আগষ্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/independence-day-of-pakistan/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রশিদ করিম এর জন্মদিন। বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক রশিদ করিম ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক। রশিদ করিমের লেখার মূল উপজীব্য ছিল সাধারণ মধ্যবিত্ত বাঙালি সমাজ, এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক অবস্থা। মানুষের জীবন যাপন, দৈনন্দিন সংকট, নানান ওঠা-পড়া তাঁর উপন্যাস বা ছোটগল্পের প্রধান বিষয় বস্তু ছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rashid-karim/
  • আজ খাশাবা দাদাসাহেব যাদবের মৃত্যুদিন। অলিম্পিক প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে ব্রোঞ্জ পদক অর্জন করে ক্রীড়া-ইতিহাসে উজ্জ্বল হয়ে আছেন ভারতীয় কুস্তিগীর খাশাবা দাদাসাহেব যাদব। তিনিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে এককভাবে পদকজয় করেছেন। কুস্তি খেলাকে সর্বভারতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছিলেন খাশাবা দাদাসাহেব যাদব। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khasaba-dadasaheb-jadav/
  • আজ বার্টল্ট ব্রেখটের মৃত্যুদিন। বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, কবি ও নাট্য পরিচালক ছিলেন বার্টল্ট ব্রেখট। সমগ্র বিশ্বের প্রচলিত নাট্য ধারার বিরুদ্ধে তাঁর নাটকগুলি ছিল তীব্র প্রতিবাদ স্বরূপ। সারা বিশ্বের শ্রেণী শোষণের বিরুদ্ধে ব্রেখট ছিলেন এক বিপ্লবী নাট্যতাত্ত্বিক। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bertolt-brecht/
  • আজ এনজো ফেরারির মৃত্যুদিন। ফেরারি গাড়ি বিশ্বব্যাপী রেসিং গাড়ি নির্মাণের দুনিয়ায় বিখ্যাত। ফেরারি-সংস্থার প্রতিষ্ঠাতা এনজো ফেরারি নিজেও একজন রেসিং চালক ছিলেন। ৪১টি গ্র্যাণ্ড প্রিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১১টি প্রতিযোগিতায় জিতেছিলেন তিনি। হেনরি ফোর্ডের নতুন মডেলের গাড়ির সঙ্গে পাল্লা দিতে কীভাবে বাণিজ্যিক প্রতিযোগিতায় কৌশল অবলম্বন করে আজও তাঁর গাড়ি বিখ্যাত হয়ে আছে সেই কাহিনী এবং এনজো ফেরারির জীবনের আরো নানা গল্প জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/enzo-ferrari/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-14

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • একদিকে মুসলিম অধ্যুষিত তুর্কির সঙ্গে ব্রিটিশের ঔপনিবেশিক লড়াই আর অন্যদিকে রাশিয়ার বলশেভিক বিপ্লবের আলোয় ব্রিটিশ বিরোধিতার নবতর নিশান – এই দুই কারণেই তাসখন্দে মুজাহির ভারতীয়রা গড়ে তুলেছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি। নেতৃত্বে ছিলেন মানবেন্দ্রনাথ রায়। আর এই মুজাহিরদের বিরুদ্ধেই পেশোয়ার ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল। ১৯২১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত মোট পাঁচটি পর্বে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে চলা এই মামলার সম্পর্কে বিশদে তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/peshawar-conspiracy-case/
  • ব্রিটিশ শাসিত ভারতে কমিউনিস্টদের আন্দোনের ইতিহাসে পেশোয়ার ষড়যন্ত্র মামলার পরেই উল্লেখ করতে হয় কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলার কথা। ১৯২৪ সালে ঘটে যাওয়া এই মামলায় অভিযুক্ত ছিলেন এস এ ডাঙ্গে, মুজফ্‌ফর আহমেদ, শওকত ওসমানি এবং নলিনী গুপ্ত। কিন্তু কী কারণে গ্রেপ্তার করা হয় এই কমরেডদের? কেন পূর্বতন মামলার ঠিক দুই বছরের মধ্যেই আবার এই মামলা শুরু করা হল? জানতে গেলে পড়ুন https://sobbanglay.com/sob/kanpur-bolshevik-conspiracy-case/
  • এক জীবনে এত পড়াশোনা কোন রক্তমাংসের মানুষের হয়? না জানলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। অদ্ভুত এই মানুষটির ব্যাপারে জানুন এখানে https://sobbanglay.com/sob/shrikant-jichkar-most-learned-indian/

২৯ শ্রাবণ | ১৪ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • পশ্চিমবঙ্গের বেহাল অর্থনৈতিক অবস্থায় একবিংশ শতাব্দীর শুরুতে যে স্বপ্নদ্রষ্টা মানুষটি রাজ্যের হাল ধরেছিলেন তিনি হলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রমশ ধুঁকতে থাকা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থাকে পুনুরুজ্জীবন দিতে তিনি নিজের দলের বিরুদ্ধে যেতেও পিছু পা হননি, যে কারণে আজও বুদ্ধদেব ভট্টাচার্য অনেকের আছে স্বপ্নের ফেরিওয়ালা। তিনি বুঝেছিলেন যে রাজ্যের শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের মধ্যে কর্মসংস্থান প্রয়োজন, যার জন্য প্রয়োজন নতুন নতুন শিল্প। তাঁর মূলমন্ত্র ছিল ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’। তাঁর আমলে রাজ্যে ইনফোরমেশন টেকনোলজি সেকটরে প্রভূত উন্নতি ঘটে, বড় বড় শিল্পগোষ্ঠী প্রচুর বিনিয়োগ নিয়ে আসে। স্বপ্নের সওদাগরের উপর যুব প্রজন্ম যখন ভরসা করতে শুরু করেছিল তখনই সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। ফল বুদ্ধদেব ভট্টাচার্য সহ বামফ্রন্ট সরকারের বিদায়। পাশাপাশি, পশ্চিমবঙ্গের শিল্পায়নের যে জোয়ার আসছিল, তাকে ঘিরে যে স্বপ্ন শিক্ষিত যুবকেরা দেখছিল তারও সলিল সমাধি ঘটল। আসুন এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে – https://youtu.be/iMm-Fl-gM0o
  • অরুনিকা সাহুর কণ্ঠে তাঁর স্বরচিত গল্প ‘একটা ছেঁড়া ডায়রির পাতা’ শুনুন এখানে https://youtu.be/AMYsGwJPCps

২৯ শ্রাবণ | ১৪ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৯ শ্রাবণ | ১৪ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading