সববাংলায়

২৫ ভাদ্র | ১১ সেপ্টেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৫ ভাদ্র এবং ইংরাজি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৫ ভাদ্র | ১১ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিনয় বসু এক উজ্জ্বল নাম৷ তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কুখ্যাত ব্রিটিশ কর্নেল সিম্পসনকে হত্যা করার উদ্দেশ্যে বাদল গুপ্ত এবং দিনেশ গুপ্তের সাথে রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনার জন্য। আজ তাঁর জন্মদিন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/benoy-basu/
  • আজ বিনোবা ভাবের জন্মদিন। দরিদ্র ভূমিহীনদের জন্য পায়ে হেঁটে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের দ্বারে-দ্বারে ঘুরে জমি সংগ্রহ করে বিতরণ করেছিলেন তিনি। এই ভূদান আন্দোলনের পাশাপাশি গ্রামদান, জীবনদান, শান্তিসেনা প্রভৃতি জনকল্যাণমুখী কর্মসূচীর সূত্রপাতও ঘটেছিল তাঁরই হাতে। গান্ধীজি প্রথম স্বতন্ত্র সত্যাগ্রহী হিসেবে নির্বাচন করেছিলেন বিনোবাকেই। ব্রিটিশ বিরোধী কার্যকলাপে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য বহুবার কারাবাস করতে হয়েছিল তাঁকে। কারাযাপনের সময় মারাঠি ভাষায় গীতা অনুবাদ করেছিলেন। স্বতন্ত্র গ্রন্থও রচনা করেন সেই সময়। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে তিনি গড়ে তুলেছিলেন ব্রহ্মবিদ্যা মন্দির। শোনা যায় আধ্যাত্মিক চেতনাসর্বস্ব এই মানুষটির ব্রহ্মচর্যকে গান্ধীজি ঈর্ষা এবং সম্মান করতেন। এই মহান কর্মযোগী বিনোবা ভাবে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/vinoba-bhave/
  • আজ ও হেনরির জন্মদিন। সর্বকালের শ্রেষ্ঠ ছোটগল্প লেখকদের মধ্যে তিনি অন্যতম। দুই শতক পরেও আজও পাঠকের মন ছুঁয়ে যায় তাঁর লেখনী। প্রথম জীবনে ব্যাঙ্কের তহবিল তছরূপের অভিযোগে তাঁকে হাজতবাস করতে হয়েছিল। জেলে বসেই তিনি লিখতে শুরু করেছিলেন। এক আসামির লেখা পাঠকদের ভালো লাগবে না ভেবে নিয়েছিলেন ছদ্মনাম। তাঁর আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার, কিন্তু তিনি সর্বাধিক পরিচিত তাঁর ছদ্মনাম ‘ও হেনরি’ নামে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/o-henry/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-11/

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯২৬ সালের ১১ সেপ্টেম্বর নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। নাখোদা এই ফার্সি শব্দের অর্থ নাবিক, অর্থাৎ নাবিকদের মসজিদ। কলকাতার চিৎপুর অঞ্চলের সুপ্রাচীন ও জনপ্রিয় নাখোদা মসজিদের নাম এমন কেন? এর পিছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস৷ সেই ইতিহাসের হদিশ পেতে এবং নাখোদা মসজিদ সম্পর্কে আরও খুঁটিনাটি তথ্য বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/nakhoda-mosque
  • আমরা জানি সব প্লাস্টিক পুনরায় ব্যবহার করা যায় না, কিন্তু কোন প্লাস্টিক পুনরায় ব্যবহার করা যায়, কোন প্লাস্টিক কিসের জন্য ব্যবহার করা যায় সেটি কি করে জানবেন? তার সহজ পদ্ধতি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-to-identify-recyclable-plastic
  • বরগুনা জেলা যেমন নারকেল. সুপুরি ও মাছের জন্য বিখ্যাত তেমনি এখানে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, বিহঙ্গ দ্বীপ, পায়রা নদীর সূর্যোদয় বরগুনাকে অনন্য করে তুলেছে। এই জেলা নারকেল ও সুপুরি চাষের জন্য বিখ্যাত। এছাড়াও এখানকার বিখ্যাত খাবার তালের মোরব্বা,চুইয়া পিঠে। এই জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barguna/

২৫ ভাদ্র | ১১ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ রাধাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী পালিত হয় আমরা জানি। কিন্তু শ্রীমতি রাধার জন্মদিনে যে রাধাষ্টমী পালিত হয় সেটার খোঁজ কজন রাখেন? রাধাষ্টমীর মাহাত্ম্য কী, কেন পালিত হয় এই ব্রত, এর পিছনে পৌরাণিক কাহিনী বা রহস্য কী এই সমস্ত জানতে দেখুন এখানে https://youtu.be/slcqjq3IimE

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দীঘা থেকে মাত্র ৩০ কিমি দূরে মন্দারমনি সমুদ্রসৈকতের জনপ্রিয়তা দীঘার পরেই। ভিড় বাড়ার সাথে সাথে বাঙালি অপেক্ষাকৃত শান্ত,নিরিবিলি সমুদ্রের খোঁজ করেছে। আর তখনই মন্দারমনির মত শান্ত জায়গার দিকে তারা ঝুঁকেছে। এখানে আপনাদের জন্য আমরা হোটেল অ্যাকুয়া মারিনা ড্রাইভ ইনের ভিডিও পোস্ট করলাম। দেখুন এখানে https://youtu.be/VC5KV4ybsxg

২৫ ভাদ্র | ১১ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৫ ভাদ্র | ১১ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading